এক্সপ্লোর

MI vs CSK: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না বেন স্টোকস?

Ben Stokes: শুক্রবার (৭ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলন শেষে স্টোকস গোড়ালিতে ব্যথা অনুভব করেন।

মুম্বই: আইপিএলের 'এল ক্লাসিকো' অর্থাৎ চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians vs Chennai Super Kings) ম্যাচের আগেই সিএসকে শিবিরে দুঃসংবাদ। শনিবাসরীয় ম্যাচে সম্ভবত মাঠে নামতে পারবেন না সিএসকের তারকা ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস (Ben Stokes)। 

ইংল্যান্ড তারকার চোট

খবর অনুযায়ী, শুক্রবার (৭ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলন শেষে স্টোকস গোড়ালিতে ব্যথা অনুভব করেন। এই ব্যথার কারণেই আগামী দশ দিন তাঁকে মাঠের বাইরেই থাকতে হবে বলে খবর। যদিও একই রিপোর্টে দাবি করা হয় স্টোকসের বিষয়ে শনিবারই সিএসকে ম্যানেজমেন্ট ফাইনাল সিদ্ধান্ত নেবে। তবে যা শোনা যাচ্ছে, তাতে দলের তারকা অলরাউন্ডারকে তড়ঘড়ি করে মাঠে নামানোর সম্পূর্ণ বিপক্ষে হলুদ ব্রিগেড। তাই মুম্বই ইন্ডিয়ান্স তো বটেই, সিএসকের আসন্ন আরও কয়েকটি ম্যাচেও স্টোকস অনুপস্থিত থাকতে পারেন।

আইপিএলের শুরুটা কিন্তু একদমই আহামরিভাবে করতে পারেননি স্টোকস। দুই ম্যাচে মাত্র ২৬ (৭ ও ১৯) রান করেছেন তিনি। বল হাতে এক ওভারে লখনউয়ের বিরুদ্ধে ১৮ রান খরচ করেছিলেন তিনি। তবে স্টোকসের মতো অলরাউন্ডার যে কোনও দলেরই সম্পদ। তিনি দলকে ভারসাম্য প্রদান করেন। তাই ইংল্যান্ড তারকার না থাকাটা সিএসকের জন্য বড় ধাক্কা হতে চলেছে।

ওয়াংখেড়েতে স্মারক উদ্বোধন

৮ এপ্রিল, আইপিএলের দুই সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস একে অপরের মুখোমুখি হতে চলেছে। এই দুই দলের ম্যাচের আগে ইতিমধ্যেই মুম্বই পৌঁছে গিয়েছে সিএসকে। জোরকদমে চলছে অনুশীলনও। আজ অনুশীলনের মাঝে ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni) সংবর্ধিতও করা হল।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ বিশ্বকাপের (World Cup 2011) ফাইনালে নুয়ান কুলশেখরার বলে মহেন্দ্র সিংহ ধোনির ছক্কা হাঁকিয়ে ভারতকে কাপ জেতানোর ঘটনা, আজও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে আজও অমলিন। সেই ছক্কাকে চিরস্মরণীয় করে রাখার জন্য ছক্কাটি স্ট্যান্ডে যেখানে গিয়ে পড়েছিল সেখানে একটি স্মারক তৈরির করার কথা আগেই জানানো হয়েছিল মুম্বই ক্রিকেট সংস্থার তরফে। ধোনির হাত দিয়েই সেই মেমোরিয়াল উদ্বোধন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। সেই মতোই আজ ফিতে কেটে ধোনি ওই স্মারকের উদ্বোধন করলেন।

ধোনি ওই মেমোরিয়ালের উদ্বোধন করার পর তাঁর বিশ্বকাপ ফাইনালে ছক্কা হাঁকানোর মুহূর্তের একটি বিরাট ছবিও তাঁকে উপহারস্বরূপ দেওয়া হয়। এছাড়া মুম্বই সংস্থার তরফে একটি ছোট্ট ট্রফিও দেওয়া হয় তাঁকে। ধোনিকে গোটা অনুষ্ঠানটি হাসিমুখে চুটিয়ে উপভোগ করতে দেখা যায়। অনুষ্ঠান শেষে অনুরাগীদের ছবি, সেলফির আবদারও মেটান মাহি।

আরও পড়ুন: রেকর্ড মুম্বইয়ের পক্ষে, সিএসকে-র চমক হতে পারেন মাগালা, ওয়াংখেড়েতে ফের ধোনি ধমাকা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget