এক্সপ্লোর

IPL 2024: ২০২৪ আইপিএল মরসুম থেকে নাম তুলে নিলেন বেন স্টোকস

Ben Stokes Update: গত বছরই ওয়ান ডে ফর্ম্যাটে অবসর ভেঙে ফের ফিরে এসেছিলেন। ভারতের মাটিতে বিশ্বকাপের আসরে খেললেও ইংল্যান্ড দলের পারফরম্যান্স এবার খুবই খারাপ ছিল।

লন্ডন: আগামী মরসুমে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন বেন স্টোকস (Ben Stokes)। গত মরসুমে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সঙ্গে যুক্ত ছিলেন এই বিশ্বকাপজয়ী তারকা ইংল্যান্ড অলরাউন্ডার। কিন্তু চোটের জন্য শুরু থেকে খেলতে পারেননি তিনি। শেষদিকে থাকলেও গতবারের আইপিএলে সেভাবে নজরকাড়া পারফরম্যান্স ছিল না স্টোকসের। এবারও অবশেষে নিজের নাম তুলে নিলেন স্টোকস। গত বছরই ওয়ান ডে ফর্ম্যাটে অবসর ভেঙে ফের ফিরে এসেছিলেন। ভারতের মাটিতে বিশ্বকাপের আসরে খেললেও ইংল্যান্ড দলের পারফরম্যান্স এবার খুবই খারাপ ছিল। গ্রুপ লিগের গণ্ডিই পেরতে পারেনি তাঁরা।

উল্লেখ্য, বাঁ হাঁটুতে অস্ত্রোপচার হবে স্টোকসের। আগামী বছর জানুয়ারির শেষের দিকে ভারতের মাটিতে ইংল্যান্ডের টেস্ট সিরিজ রয়েছে। সেই সিরিজেই খেলার জন্য তৈরি করতে চাইছেন স্টোকস নিজেকে। এরপর আইপিএলে আর অংশ নিতে চাইছেন না স্টোকস। ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট ও ফিটনেসের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিচ্ছেন তারকা অলরাউন্ডার। চেন্নাই সুপার কিংস সূত্রে খবর, ফ্র্যাঞ্চাইজি ইংল্যান্ডের তারকা অলরাউন্ডারকে ছেড়ে দিতে চাইছে। উল্লেখ্য, গত মরসুমে স্টোকসে নিলাম থেকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল ধোনির ফ্র্য়াঞ্চাইজি।

সদ্যই ৫০ ওভারের বিশ্বকাপের আসর শেষ হয়েছে। আইপিএল শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই ফ্রাঞ্চাইজিগুলি আসন্ন মরশুমের জন্য নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আইপিএলের ট্রেডিং উইন্ডো খোলা রয়েছে। আর এই ট্রেডিং প্রক্রিয়ার মাধ্যমেই লখনউ সুপার জায়ান্টস থেকে রাজস্থান রয়্যালসে যোগ দিলেন আবেশ খান । অপরদিকে, রাজস্থান থেকে নবাবদের ফ্রাঞ্চাইজিতে এলেন দেবদত্ত পাডিক্কাল ।  

আবেশ ৪৭টি আইপিএল ম্যাচে ৫৫টি উইকেট নিয়েছেন। লখনউয়ের হয়ে ২২টি ম্যাচ খেলেছেন তিনি ২৬টি উইকেট নিয়েছেন। অপরদিকে, পাডিক্কাল ৫৭টি আইপিএল ম্যাচ খেলে ১৫২১ রান করেছেন। তাঁর ঝুলিতে একটি শতরান ও নয়টি অর্ধশতরান রয়েছে। তিনি ২০২২ সালেই রাজস্থান রয়্যালসে যোগ দেন। সেই ফ্রাঞ্চাইজির হয়ে ২৮ ম্যাচে ৬৩৭ রান করেছেন দেবদত্ত। দুই তারকাই নিজেদের বর্তমান মূল্যেই নতুন দলে যোগ দিচ্ছেন।

গত মরশুমে লখনউ সুপার জায়ান্টসের অঙ্গ ছিলেন গৌতম গম্ভীরও। তিনি দলের মেন্টরের দায়িত্বে ছিলেন। তবে নতুন মরশুমে তাঁরও দলবদল ঘটল। অবশ্য নতুন কোনও ফ্র্যাঞ্চাইজি নয়, গম্ভীর ফিরলেন কলকাতা নাইট রাইডার্সে। যে ফ্র্যাঞ্চাইজিকে অধিনায়ক হিসাবে জোড়া খেতাব জিতিয়েছিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget