এক্সপ্লোর

Ben Stokes Viral Video: ক্রিকেটার স্টোকস কি জিমন্যাস্ট হয়ে গেলেন!

এম এ চিদম্বরম স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ড ক্রিকেট ম্যাচ চলছে। কিন্তু এ কী! আচমকই কি ক্রিকেট ছেড়ে জিমন্যাস্টিক্স দেখাতে শুরু করে দিলেন ইংল্যান্ডের সেরা অলরাউন্ডার!

চেন্নাই: এম এ চিদম্বরম স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ড ক্রিকেট ম্যাচ চলছে। কিন্তু এ কী! আচমকাই কি ক্রিকেট ছেড়ে জিমন্যাস্টিক্স দেখাতে শুরু করে দিলেন ইংল্যান্ডের সেরা অলরাউন্ডার!

বেন স্টোকস। চিপকে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় মাঠের মধ্যে যিনি হাতে করে হেঁটে তাক লাগালেন।

চেন্নাইয়ের চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চালকের আসনে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। শেষ দুদিনে ম্যাচ জিততে ভারতের সামনে ইংল্যান্ডের সাত ব্যাটসম্যানকে আউট করার চ্যালেঞ্জ। তৃতীয় দিন চিপকের ধুলো ওড়া পিচে যে কাজটা ভারতীয় বোলারদের পক্ষে কঠিন হবে না বলেই মনে করা হচ্ছে। আর অশ্বিন ও অধিনায়ক বিরাট কোহলি যেভাবে ব্রিটিশ বোলারদের শাসন করেছেন, তাতে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস তুঙ্গে। সেই ব্যাটিং দাপট চলাকালীন অভিনব উপায়ে ক্লান্তি দূর করলেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। তাঁর সেই ভঙ্গি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কী করলেন স্টোকস? চিপকে ভারতীয় ক্রিকেট দলের দ্বিতীয় ইনিংসের তখন ৬২তম ওভার শুরু হতে যাচ্ছিল। ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও অফস্পিনার অশ্বিন। তাঁদের আউট করতে নাজেহাল হচ্ছিলেন ইংরেজ বোলাররা। ঠিক সেই সময়ই ক্যামেরায় ধরা পড়ে, হাত দিয়ে হাঁটছেন বেন স্টোকস। মাঠেই হাতের ওপর ভর দিয়ে হাঁটতে দেখা যায় ইংল্যান্ড অলরাউন্ডারকে। যা দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন চিপকে তৃতীয় দিনের খেলা দেখতে আসা দর্শকেরা।

ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। আর মুহূর্তে তা ভাইরাল হয়। তা দেখে হাসি চেপে রাখতে পারেননি নেটিজেনরা। অনেকে ট্রোলিংও করেন। লেখালিখি হয়, স্টোকস হয়তো চিপকের কঠিন পিচে কোহলি ও অশ্বিনের এই ব্যাটিং দাপটের রসায়ন হাতড়ে বেড়াচ্ছেন।

ইংল্যান্ড সমর্থকদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ। এমএ চিদম্বরম স্টেডিয়ামের ভাঙাচোরা পিচে চতুর্থ ইনিংসে জো রুট শিবিরের সামনে ৪৮২ রানের লক্ষ্য রেখেছে টিম ইন্ডিয়া। তৃতীয় দিনে শেষে তিন উইকেট হারিয়ে বেশ চাপে জো রুটরা। তবে ক্রিজে আছেন ইংল্যান্ড অধিনায়ক স্বয়ং। ভারতীয় বোলারদের সামনে কতক্ষণ ইংল্যান্ডের ব্যাটিংয়ের প্রতিরোধ টিকে থাকে, সেটাই দেখার।

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ
Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত
Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget