এক্সপ্লোর

IND vs SA: টেক্কা অশ্বিনকে, টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড ভুবনেশ্বরের

IND vs SA: প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছিল প্রোটিয়া বাহিনী। দ্বিতীয় ম্যাচেও জয় এল। এবার ৪ উইকেটে জয়। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টেম্বা বাভুমার দল।

কটক: টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ডের মালিক হলেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। গতকাল কটকের বারাবাটি স্টেডিয়ামে ছিল ভারত বনাম দক্ষিণ (India vs South Africa) আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচে ৪ উইকেট জয় ছিনিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ভুবনেশ্বর। একাই তুলে নিয়েছিলেন ৪টে উইকেট। তার সুবাদেই টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতের জার্সিতে তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি হয়ে গেলেন ভুবি। 

গতকাল ম্যাচে নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন ভুবনেশ্বর। ২০১২ সালে অভিষেক ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন। গতকাল ম্যাচে প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিকসকে প্রথমে ফিরিয়ে দেন ভুবি। এরপর যথাক্রমে তাঁর শিকার হন ডোয়েন প্রিটোরিয়াস, রাসি ভ্যান ডার ডুসেন ও ওয়েন পার্নেলকে ফিরিয়ে দেন অভিজ্ঞ এই ডানহাতি পেসার। 

টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি এই মুহূর্তে যুজবেন্দ্র চাহাল। তিনি ৬৯ উইকেট তুলে নিয়েছেন। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছেন জসপ্রীত বুমরাকে। তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন ৬৮ উইকেট নিয়ে। এবার তৃতীয় স্থানে উঠে এলেন ভুবি। তাঁর ঝুলিতে ৬১ ম্যাচে ৬৩ উইকেট। 

বল হাতে ভারতের একমাত্র ভুবনেশ্বর কুমার ছাড়া আর কেউই নজর কাড়তে পারেননি। ৪ ওভারে ১৩ রানে ৪ উইকেট নেন ভুবি। কিন্তু হেনরিক ক্লাসেন ৪৬ বলে ৮১ রান করে ভারতের লড়াইয়ের স্বপ্নের সলিল সমাধি ঘটান। প্রত্যাশিতভাবেই এই ম্য়াচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনিই।

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে অশনি সংকেত ভারতীয় শিবিরে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা দুটি টি-টোয়েন্টি ম্যাচে হেরে গেল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে ০-২ পিছিয়ে গেলেন ঋষভ পন্থরা।

আরও পড়ুন: কটকে খেলা দেখতে গিয়ে নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করলেন সৌরভ

সেরা শিরোনাম

Bengal vs Maharashtra Day 4: ৫৯ রানে সুমন্ত ফিরতেই বাংলার ইনিংসে যবনিকা, মহারাষ্ট্রের জয়ের লক্ষ্য ১১২, শেষ হাসি কাদের?
৫৯ রানে সুমন্ত ফিরতেই বাংলার ইনিংসে যবনিকা, মহারাষ্ট্রের জয়ের লক্ষ্য ১১২, শেষ হাসি কাদের?
Bengal vs Maharashtra Day 4 Lunch: পোড়েল-সুমন্তর ব্যাটে লড়াই বাংলার, এগিয়ে ৯৯ রানে, মহারাষ্ট্রের বিরুদ্ধে থ্রিলার?
পোড়েল-সুমন্তর ব্যাটে লড়াই বাংলার, এগিয়ে ৯৯ রানে, মহারাষ্ট্রের বিরুদ্ধে থ্রিলার?
Anshul Comboj: কোন জাদুবলে কিউয়িদের বিরুদ্ধে এত নিয়ন্ত্রিত বোলিং? অকল্য়ান্ড ম্য়াচের নায়ক কম্বোজ বলছেন..
কোন জাদুবলে কিউয়িদের বিরুদ্ধে এত নিয়ন্ত্রিত বোলিং? অকল্য়ান্ড ম্য়াচের নায়ক কম্বোজ বলছেন..
SAFF Championship: ফুটবলে এবার ভারত-পাক দ্বৈরথ, সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্য়াচেই মুখোমুখি ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ
ফুটবলে এবার ভারত-পাক দ্বৈরথ, সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্য়াচেই মুখোমুখি ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৪.১১.২০২৬) । তোলাবাজির প্রতিবাদ, ডেবরায় দলীয় বিধায়ককে মারধরে অভিযুক্ত বিজেপি কর্মীরাই
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৪.১১.২০২৬) । অভিষেকের কেন্দ্রে TMC পার্টি অফিসে টাকার পাহাড়!
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget