এক্সপ্লোর

তৃতীয় একদিনের ম্যাচে সামি বা বুমরাহর জায়গায় দলে আসতে পারেন ভুবনেশ্বর

রাঁচি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজ ও প্রথম দুটি একদিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল ভারতীয় দলের পেস আক্রমণের অন্যতম স্তম্ভ ভুবনেশ্বর কুমারকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে দলে ফিরছেন তিনি। রাঁচিতে এই ম্যাচ জিতে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করতে বদ্ধপরিকর মেন ইন ব্লু ব্রিগেড। উল্লেখ্য, আগের দুটি ম্যাচেই জিতেছে ভারত। গতমাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪-১ একদিনের সিরিজ জিতেছিল ভারত। ওই সিরিজে ৭ উইকেট পেয়েছিলেন ২৯ বছরের পেসার ভুবনেশ্বর। রাঁচিতে দলের প্রথম একাদশে ভুবি ফিরলে মহম্মদ সামি বা জসপ্রিত বুমরাহর মধ্যে কোনও একজন ড্রেসিংরুমে বসতে পারেন। কারণ, টিম ম্যানেজমেন্ট এখন প্রথম একাদশে দুই পেসার ও দুই স্পিনার নিয়ে খেলার নীতি নিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচেই বোলাররা দুরন্ত পারফর্ম করেছেন। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতা দলের একটা বড় চিন্তার কারণ। প্রথম দুটি ম্যাচে খেলেননি ঋষভ পন্ত। তাঁকেও তৃতীয় ম্যাচে প্রছম একাদশে রাখা হতে পারে। গতকাল নেট সেশনে দীর্ঘক্ষণ অনুশীলন করতে দেখা গিয়েছিল ২১ বছরের ঋষভকে। মহেন্দ্র সিংহ ধোনি ঘরের মাঠে তাঁর শেষ ম্যাচ খেলতে চলেছেন বলে জল্পনা চলছে। তাই এই ম্যাচে সবার নজর থাকবে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের দিকে। টি ২০ ও একদিনের ক্রিকেট বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ধোনি রাঁচিতে তাঁর চতুর্থ একদিনের ম্যাচ খেলবেন। এখানে গত তিনটি ম্যাচে একটিতে জিতেছে ভারত, হেরেছে একটিতে এবং বৃষ্টিতে ভেস্তে গিয়েছে একটি ম্যাচ। ধোনি রাঁচির এই স্টেডিয়ামে মাত্র দুইবার ব্যাট হাতে নেমেছেন এবং ২০১৩-র ২৩ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি করেছিলেন অপরাজিত ১০ রান। ২০১৬-র ২৬ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছিল ১১ রান। ঘরের মাঠে উইকেটরক্ষক হিসেবে তিনটি ক্যাচ ও একটি স্ট্যাম্পিং রয়েছে ধোনির। সমর্থকদের ভরসা ধোনির সাম্প্রতিক ফর্ম। বিশ্বকাপের আগে গত আটটি ম্যাচে ১০০.৩৩ গড়ে তাঁর সংগ্রহ ৩০১ রান। অধিনায়ক বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজেই তাঁর একদিনের কেরিয়ারের ৪০ তম শতরানটি করেছেন। অধিনায়ক হিসেবে তিনি টপ অর্ডারের আরও বেশি অবদান স্বাভাবিকভাবেই চাইবেন। গত শুক্রবার চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। গত দুটি ম্যাচে ছয় উইকেট ও আট রানে জিতেছে ভারত। দুটি ম্যাচই সহজ হয়নি ভারতের কাছে। তবে চাপের মুখে জয় ছিনিয়ে আনা দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে। বোলিং নিয়ে অবশ্য ভারতের আত্মবিশ্বাসী হওয়ার পর্যাপ্ত কারণ রয়েছে। দুটি ম্যাচেই বিপক্ষকে ২৫০-র কমে আটকে রাখতে পেরেছে ভারত। পঞ্চম বোলারের কাজটা দারুণভাবে করছেন কেদার যাদব ও বিজয় শঙ্কর। গত ম্যাচে শেষ ওভার বিজয় শঙ্করকে বিশ্বকাপ স্কোয়াডে ঢোকার দৌড়ে অনেকটাই এগিয়ে দিয়েছে। শেষ ওভারে দুটি উইকেট নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন তামিলনাড়ুর অলরাউন্ডার।

সেরা শিরোনাম

IPL 2027: দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
KKR: পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন? নাম চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি?
পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন? নাম চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি?
KKR: আইপিএলের আগে কোন ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে কেকেআর? ধরে রাখবে কাদের?
আইপিএলের আগে কোন ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে কেকেআর? ধরে রাখবে কাদের?
Diwali 2026: সমৃদ্ধি, সুখ ও শান্তি কামনা করে দীপাবলির শুভেচ্ছা জানালেন কোহলি, গম্ভীর, জয় শাহরা
সমৃদ্ধি, সুখ ও শান্তি কামনা করে দীপাবলির শুভেচ্ছা জানালেন কোহলি, গম্ভীর, জয় শাহরা

ভিডিও

Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:
Suvendu Adhikari|
Kolkata Accident | কালীপুজোর রাতে বাইকে রেষারেষির জেরে মৃত্য়ু হল তরুণ-তরুণীর | ABP Ananda
Kali Puja 2026 | দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২, বাজেয়াপ্ত প্রায় ২৩৯ কেজি শব্দবাজি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget