এক্সপ্লোর

'ভাই, এই সিরিজে কি কিছু...?' জুয়াড়ির সঙ্গে শাকিবের কথোপকথন প্রকাশ্যে আনল আইসিসি

২৩ জানুয়ারি আবার মেসেজ আসে, 'ভাই, এই সিরিজে কি কিছু...?'শাকিব জানিয়েছেন, ওই মেসেজে দীপক অগ্রবাল ত্রিদেশীয় সিরিজের ভেতরকার তথ্যই জানতে চাইছিল।

দুবাই: বুকি দীপক অগ্রবালের সঙ্গে বাংলাদেশের অল রাউন্ডার শাকিব আল হাসানের হোয়াটসঅ্যাপ কথোপকথন সর্বসমক্ষে আনল আইসিসি। প্রথম থেকে কী কী কথা হয়েছে দু তরফে, তা প্রকাশ করা হয়েছে এক বিবৃতিতে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের আসন্ন সিরিজের আগেই টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক শাকিব আল হাসানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা। অভিযোগ, বছর দুই আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীন চলাকালীন জুয়াড়ি দীপক আগরওয়ালের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। কিন্তু সে-বিষয়ে তিনি বোর্ডকে কিছুই জানাননি। এই অভিযোগেই বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডারের উপর নেমে এল শাস্তির খাঁড়া। অভিযোগ, দীপক অগ্রবাল নামে এক জুয়াড়ি ২০১৭ সালে শাকিবের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ স্থাপন করেন। সে সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছিল। শাকিব আল হাসান খেলছিলেন ঢাকা ডায়নামাইটস টিমে। অগ্রবাল শাকিবের নম্বর পেয়েছিলেন ঘনিষ্ঠ কারওর থেকেই, বলে সূত্রের খবর। ওই জুয়াড়ি শাকিবের থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যন্য খেলোয়াড়দের নম্বরও চান। আইসিসি জানিয়েছে, ২০১৮ সালের ১৯ জানুয়ারিস দীপক শাকিবকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ করে তাঁকে বাংলাদেশ-জিম্বাবোয়ে-শ্রীলঙ্কা সিরিজে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার জন্য অভিনন্দন জানান। সেই সঙ্গে শাকিবকে লেখেন, তবে কি আমরা এবার একসঙ্গে কাজ করতে পারি নাকি আইপিএল অবধি অপেক্ষা করব? সূত্রের খবর, এখানে অগ্রবাল ভেতরকার খবর জানানোর দিকেই ইঙ্গিত দিয়েছেন। ২৩ জানুয়ারি আবার মেসেজ আসে, 'ভাই, এই সিরিজে কি কিছু...?' শাকিব জানিয়েছেন, ওই মেসেজে দীপক অগ্রবাল ত্রিদেশীয় সিরিজের ভেতরকার তথ্যই জানতে চাইছিল। শাকিব এই প্রস্তাবের কথা দুর্নীতি দমন শাখা বা কাউকে জানাননি। আইসিসি বিবৃতিতে জানিয়েছে, দীপক অগ্রবাল এরপরও কথাবার্তা চালিয়ে যান। বিটকয়েন, ডলার অ্যাকাউন্টের কথাও ওঠে। শাকিবকে তাঁর অ্যাকাউন্টের ব্যাপারে বিশদে জানাতে বলেন দীপক। এই কথাবার্তার সময়ই শাকিব দীপককে বলেন, আগে তিনি দেখা করতে চান। এবারও তিনি দীপকের এই প্রস্তাবের ব্যাপারে জানাননি এসিইউ বা বাংলাদেশ বোর্ডকে। শাকিব তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ স্বীকার করে নেওয়ার পর তাঁকে সব রকমের ক্রিকেট থেকে নির্বাসন দিয়েছে আইসিসি। আবার আগামী বছরের ২৯ অক্টোবর থেকে ম্যাচ খেলতে পারবেন শাকিব। যদিও তা নির্ভর করছে শাকিব ক্রিকেট নিয়ামক সংস্থার দেওয়া শর্তগুলি কীভাবে মেনে চলেন তার উপর।

সেরা শিরোনাম

Indian Premier League: ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
ACC Men's U19 Asia Cup 2026: চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
IND vs NZ: সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget