এক্সপ্লোর

Ind vs Aus: অস্ট্রেলিয়াকে ভাঙতে স্পিনের চক্রব্যূহ তৈরি করছে ভারত, অশ্বিন-জাডেজার সঙ্গী নিয়ে জল্পনা

Team India: জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন, তৃতীয় স্পিনার হিসাবে কুলদীপ যাদবকে খেলানো উচিত।

নাগপুর: 'বেশ শুকনো মনে হচ্ছে। বিশেষ করে একটা দিক। ওই প্রান্ত থেকে বল ঘুরবে বলেই মনে হচ্ছে। বিশেষ করে বাঁহাতি স্পিনার আমাদের বাঁহাতি ব্যাটারদের ক্ষেত্রে বল ভেতরের দিকে ঢোকাবে। পিচের একটা অংশ খুব শুকনো। এছাড়া পিচ দেখে আর বিশেষ কিছু মনে হয়নি', বলেছেন স্টিভ স্মিথ (Steve Smith)।

অস্ট্রেলিয়ার (Australia) সেরা ব্যাটার আরও বলেছেন, 'উইকেটে খুব বাউন্স থাকবে না। পেসারদের ক্ষেত্রে বল অসমান বাউন্স হবে। ম্যাচ যত গড়াবে, তত অসমান বাউন্স দেখা যাবে। ফাটলগুলো বেশ আলগা। ম্যাচ শুরু হলে তবে বুঝতে পারব পিচ কীরকম আচরণ করবে।'

স্মিথের মন্তব্যের পর থেকে নাগপুরের পিচ নিয়ে জল্পনা তুঙ্গে। যে পিচে বল ঘুরবে বলে পূর্বাভাস, সেখানে স্পিনার বাছা নিয়ে ধন্দে ভারতীয় দল। বিশেষ করে বাঁহাতি স্পিনাররা যে পিচে বাড়তি সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। বাঁহাতি ব্যাটারের অফ স্টাম্পের বাইরের জায়গা যাঁরা কাজে লাগাতে পারবেন। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারে ঠাসা দলের কাছে বাঁহাতি স্পিনার আতঙ্ক হতে পারে।

রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) খেলছেনই। আর অশ্বিনের জায়গাও নিশ্চিত। জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন, তৃতীয় স্পিনার হিসাবে কুলদীপ যাদবকে খেলানো উচিত। তাঁর মতে, ভারতকে যদি প্রথম দিন বল করতে হয় আর পিচ থেকে স্পিনাররা দারুণ টার্ন না পান, তাহলে কুলদীপ কব্জির মোচড়ে বাড়তি স্পিন আদায় করে নিতে পারবেন। চট্টগ্রামের পাটা পিচে যেরকম ঘূর্ণি আদায় করে নিয়েছিলেন চায়নাম্যান স্পিনার। সেই ম্যাচে বাংলাদেশের প্রথম ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছিলেন কুলদীপ। 

কোনও কোনও মহল থেকে অবশ্য অক্ষর পটেলকেও খেলানোর কথা বলা হচ্ছে। যেহেতু বাঁহাতি স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারেন। জাডেজা-অশ্বিনের সঙ্গে তৃতীয় স্পিনার কে হবেন, সেটাই এখন ভারতের টিম ম্যানেজমেন্টের কাছে সবচেয়ে বড় প্রশ্ন।

উইকেটকিপার কে?

গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে আপাতত শয্যাশায়ী ঋষভ পন্থ (Rishabh Pant)। অস্ট্রেলিয়ার (Ind vs Aus) বিরুদ্ধে টেস্ট সিরিজে পন্থের জায়গায় খেলবেন কে?

ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) শুধু ভারতের নয়, গোটা বিশ্বক্রিকেটের সেরা উইকেটকিপার হিসাবে মেনে নিয়েছেন বিরাট কোহলিও। কিন্তু তাঁকে যে আর জাতীয় দলে ভাবা হবে না, জানিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু পন্থের গাড়ি দুর্ঘটনার পর অনেকে ভেবেছিলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পাবেন ঋদ্ধিমান। বিশেষ করে এই সিরিজে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে আর অশ্বিন-রবীন্দ্র জাডেজাদের কিপ করার ব্যাপারে ঋদ্ধিমান অনেক এগিয়ে। তিনি ম্যাচের মধ্যেও আছেন। সদ্য ত্রিপুরার হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন।

যদিও শিঁকে ছেড়েনি বাংলার উইকেটকিপারের। তাঁকে ডাকেনি জাতীয় দল।

তাহলে কিপিং করবেন কে?

গত দু'বছর ধরে টেস্টে ব্যাট হাতেও সফল পন্থ। সব ধরনের পরিস্থিতিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সব ধরনের বোলিং আক্রমণের বিরুদ্ধেই সফল। এবং উইকেটকিপিংয়েও যথেষ্ট উন্নতি করেছেন। যদিও দেশের মাটিতে বিশ্বমানের স্পিনারদের বিরুদ্ধে টেস্টে কিপিং করার বড় একটা সুযোগ পাননি পন্থ। এই একটি জায়গায় বরাবরই টিম ম্যানেজমেন্ট ঋদ্ধির ওপর আস্থা রেখেছিল। পন্থের অনুপস্থিতিতে কে এস ভরতের খেলার দিকেই পাল্লা ভারি।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনিংয়ে কি রাহুলের পরিবর্তে গিল? রোহিতের সঙ্গী কে, ধন্দে ভারত

সেরা শিরোনাম

NZ vs IND: কিউয়িদের ৩৬৮-র জবাবে যশস্বী, রাহুলের দুরন্ত পার্টনারশিপ, ১৫৯ রানে দ্বিতীয় দিন শেষ করল ভারত
কিউয়িদের ৩৬৮-র জবাবে যশস্বী, রাহুলের দুরন্ত পার্টনারশিপ, ১৫৯ রানে দ্বিতীয় দিন শেষ করল ভারত
NZ vs IND Live: রাহুল-যশস্বীর জমাটি শুরু, চা পানের বিরতিতে কোনও উইকেট না হারিয়ে সাজঘরে ফিরল ভারত
রাহুল-যশস্বীর জমাটি শুরু, চা পানের বিরতিতে কোনও উইকেট না হারিয়ে সাজঘরে ফিরল ভারত
PAK vs SL: ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
Mohammed Siraj: সিরাজকে একাদশের বাইরে রাখাটা কি ভুল সিদ্ধান্ত? কী বলছে তারকা পেসারের সাম্প্রতিক পারফরম্য়ান্স?
সিরাজকে একাদশের বাইরে রাখাটা কি ভুল সিদ্ধান্ত? কী বলছে তারকা পেসারের সাম্প্রতিক পারফরম্য়ান্স?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget