এক্সপ্লোর

AFC CUP: এএফসি কাপে গ্রুপ পর্বে ভালো খেলার ব্যাপারে আশাবাদী এটিকে মোহনবাগানের বুমৌস, কাউকোরা

AFC CUP 2022: এটিকে মোহনবাগানের (ATK Mohunbagan) সামনে গত বছরের মতো এ বারও গ্রুপ পর্বে অপেক্ষাকৃত সহজ পরীক্ষা অপেক্ষা করে আছে। সফল হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী দুই বিদেশি তারকা হুগো বুমৌস ও জনি কাউকো।

কলকাতা: এএফসি কাপের গ্রুপ পর্বের খেলা শুরু হতে আর পাঁচ দিন বাকি। হিরো আইএসএলের (ISL) অন্যতম সেমিফাইনালিস্ট এটিকে মোহনবাগানের (ATK Mohunbagan) সামনে গত বছরের মতো এ বারও গ্রুপ পর্বে অপেক্ষাকৃত সহজ পরীক্ষা অপেক্ষা করে আছে। সেই কারণেই ঘরের মাঠে এই পর্বে সফল হওয়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী দলের দুই বিদেশি তারকা হুগো বুমৌস ও জনি কাউকো। তাঁদের সতীর্থরাও আশাবাদী। তবে প্রতিপক্ষদের কম গুরুত্ব দেওয়ার ভুল করতে নারাজ তাঁরা।     

গত মাসে শ্রীলঙ্কার ব্লু স্টার এফসি ও বাংলাদেশের ঢাকা আবাহনী লিমিটেডকে হারিয়ে এটিকে মোহনবাগান এএফসি কাপের মূলপর্বে ‘ডি’ গ্রুপে জায়গা করে নেয়। তার আগে থেকেই গোকুলাম কেরালা এফসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস ও মলদ্বীপের মাজিয়া এসআরসি এই গ্রুপে জায়গা করে নেয়। গ্রুপ পর্বের এই ম্যাচগুলি ১৮ মে থেকে হবে কলকাতায়। এই পর্বে একে অপরের বিরুদ্ধে খেলার পরে গ্রুপের এক নম্বর দল ইন্টার জোন প্লে অফ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। গত বারও এই স্তর পর্যন্ত উঠেছিল এটিকে মোহনবাগান। কিন্তু সফল হতে পারেনি। এ বার তাই এই গণ্ডী পেরনোর চ্যালেঞ্জ নিয়ে নামছে হুয়ান ফেরান্দোর দল।

এই চ্যালেঞ্জে নামার আগে ঘরের মাঠে সমর্থকদের সামনে সাফল্য পাওয়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী সবুজ-মেরুন শিবিরের দুই বিদেশি তারকা  হুগো বুমৌস ও জনি কাউকো। শুক্রবার অনুশীলনের পরে বুমৌস এটিকে মোহনবাগান মিডিয়াকে বলেন, “এই গ্রুপে পরফরম্যান্সের ভিত্তিতে আমরাই সেরা দল। বড় কোনও অঘটন না ঘটলে আমরাই এক নম্বরে থাকব। এ বার প্রস্তুতি গতবারের তুলনায় ভাল হয়েছে। প্রাথমিক পর্বে দুটি ম্যাচে আমরা আট গোল করেছি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলে কোনও অজুহাতই গ্রহনযোগ্য হবে না”।

গ্রুপের প্রতিপক্ষদের নিয়ে ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার বলেন, “যে তিন দলের বিরুদ্ধে খেলতে হবে, তাদের খেলার ভিডিও দেখেছি। সবচেয়ে শক্তিশালী বসুন্ধরা কিংস, যথেষ্ট ভারসাম্য রয়েছে এই দলে। এর পরে রাখব গোকুলম এফসি-কে। আই লিগে গতবারের মতো এ বারও দারুন খেলেছে। আমাদের দলের যা শক্তি, তাতে তিন দলকেই আমরা হারাতে পারি”।                                                                                                                             তথ্য সংগ্রহ - আইএসএল মিডিয়া

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget