এক্সপ্লোর

Lara On Virat: অসম্ভবকে সম্ভব করেই কি সচিনের এই রেকর্ড ভাঙবেন বিরাট? কী বলছেন লারা?

Virat Kohli Century Record: বিশ্বকাপের মঞ্চেই ওয়ান ডে-তে সর্বাধিক ৫০ শতরানের মালিক হয়েছিলেন বিরাট কোহলি। তাঁর আইডল সচিন তেন্ডুলকরের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছিলেন কিং কোহলি।

নয়াদিল্লি: বিশ্বকাপের মঞ্চ। সেমিফাইনালের কঠিন লড়াই। ওয়াংখেড়ের কানায় কানায় পূর্ণ গ্যালারি। কিছুদিন আগেই এমন পরিবেশেই ওয়ান ডে ফর্ম্যাটে (ODI Format) সর্বাধিক ৫০ শতরানের মালিক হয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর আইডল সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ৪৯টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছিলেন কিং কোহলি। তাও আবার মাস্টার ব্লাস্টারের সামনেই। একে একে সচিনের অনেক রেকর্ডই ভেঙে নিজের দখলে করে নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। এবার প্রশ্ন উঠছে তবে কি আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের রেকর্ড ১০০ সেঞ্চুরির মাইলস্টোন স্পর্শ করতে বা তা টপকাতে পারবেন কোহলি? এবার এই ইস্যুতে মুখ খুললেন কিংবদন্তি ক্যারিবিয়ান ক্রিকেটার ব্রায়ান চার্লস লারা। 

উল্লেখ্য, বিরাটের ঝুলিতে রয়েছে মোট ৮০টি আন্তর্জাতিক সেঞ্চুরি। সচিনের থেকে ২০টি কম। ওয়ান ডে ফর্ম্য়াটে শতরানের বিচারে সচিনকে টেক্কা দিলেও টেস্টে মাস্টার ব্লাস্টারের ঝুলিতে রয়েছে ৫১টি শতরান। বিরাটের ঝুলিতে ২৯টি। এখানেই মাস্টারের থেকে অনেকটাই পিছিয়ে কিং। তবে ত্রিনিদাদের রাজপুত্র বলছেন, ''কোহলির বয়স কত এখন, ৩৫। যদি আমি ধরেও নিই যে প্রতি বছরে পাঁচটি করে শতরান করবে ও, তাহলেও আরও চার বছর সময় লাগবে। সেই হিসেবে তখন বিরাটের বয়স হবে ৩৯। কঠিন কাজ। সত্যিই ভীষণ কঠিন।''

প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক আরও বলেন, ''আমি যদি বলি যে সচিনের ১০০ শতরান বিরাট ভেঙে দেবে এখান থেকে। তাহলে তা হয়ত বোকা বোকা কথা বলা হবে। অত সহজ না বিষয়টা। ২০টি শতরান করা মুখের কথা নয়। কোনও কোনও ব্যাটার তাঁদের গোটা কেরিয়ারে ২০টি শতরান হাঁকাতে পারেন না।''

উল্লেখ্য, ২০২১ সালের শেষদিকে ভারতের অধিনায়ক পদ থেকে বিরাট কোহলিকে 'সরিয়ে দেওয়া' নিয়ে সরগরম হয়ে উঠেছিল ক্রিকেটমহল। ২০২১ সালের টি ২০ বিশ্বকাপে ভারতের বিদায়ের পরে টি ২০ অধিনায়কের পদ ছেড়ে দিয়েছিলেন কোহলি। যার কিছুদিনের মধ্যে বিরাট কোহলির বদলে রোহিত শর্মাকে ভারতের একদিনের আন্তর্জাতিকে অধিনায়ক ঘোষণা করা হয়। যা নিয়ে রব ওঠে বোর্ডের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ক্যাপ্টেন কোহলিকে। 

সেই বিতর্ক নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'বিরাট কোহলিকে অধিনায়ক্তব থেকে সরিয়ে দেওয়া হয়নি। টি ২০ ক্রিকেটে অধিনায়কত্ব করায় কোনও উৎসাহ ছিল না বিরাটের। যে সিদ্ধান্ত ও নিয়ে ফেলার পর ওঁকে বলেছিলাম, টি ২০-তে অধিনায়কত্ব না করলে ওডিআই ক্যাপ্টেন্সিও ছেড়ে দেওয়া উচিত। লাল বল ও সাদা বলে আলাদা অধিনায়ক দায়িত্ব নিক তাহলে।'

সেরা শিরোনাম

India vs New Zealand ODI: শেষ ম্যাচে রুদ্ধশ্বাস পরিণতি, টি-২০-র পর ওয়ান ডে সিরিজও জিতে নিল ভারত
শেষ ম্যাচে রুদ্ধশ্বাস পরিণতি, টি-২০-র পর ওয়ান ডে সিরিজও জিতে নিল ভারত
India vs New Zealand Live: দুরন্ত বোলিংয়ে বাজিমাত ভারতের, ২২ রানে ম্য়াচ জিতে সিরিজও পকেটে পুরল টিম ইন্ডিয়া
দুরন্ত বোলিংয়ে বাজিমাত ভারতের, ২২ রানে ম্য়াচ জিতে সিরিজও পকেটে পুরল টিম ইন্ডিয়া
Suryakumar Yadav: সিএসকে তো কী! কার জার্সি দেখতে হবে তো! কলকাতায় ভক্তের আব্দার মেটালেন বিশ্বকাপজয়ী অধিনায়ক
সিএসকে তো কী! কার জার্সি দেখতে হবে তো! কলকাতায় ভক্তের আব্দার মেটালেন বিশ্বকাপজয়ী অধিনায়ক
India vs New Zealand ODI: ফের ব্য়াটিং বিপর্যয়, ২০৯ রানে শেষ ভারতের ইনিংস, নাটকীয় কিছু অপেক্ষা করে রয়েছে?
ফের ব্য়াটিং বিপর্যয়, ২০৯ রানে শেষ ভারতের ইনিংস, নাটকীয় কিছু অপেক্ষা করে রয়েছে?

ভিডিও

Samik Bhattacharya:
BJP News: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল বিজেপি কর্মীর
Mala Roy: টালিগঞ্জে ছটপুজো উপলক্ষে পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মালা রায়
Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Embed widget