এক্সপ্লোর

Ind vs Aus Test Series: টাকা খরচ করেও রাহুলের ব্যাটিং দেখতে রাজি, জানালেন ব্রায়ান লারা

India vs Australia, Test Series: রাহুল এখন ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে।

সিডনি: একসময় তাঁর দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে মোহিত ছিল গোটা ক্রিকেট দুনিয়া। তিনি ছিলেন সকলের থেকে আলাদা। তাঁর বাঁহাতি ব্যাটিং চিরকাল মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। তিনি ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারা। কিন্তু এই প্রাক্তন বাঁহাতি ব্যাটসম্যান এখন কার খেলা দেখতে ভালবাসেন? কোনওরকম রাখঢাক না-করেই লারা জানিয়ে দিয়েছেন, তিনি মুখিয়ে রয়েছেন ভারতের কে এল রাহুলের খেলা দেখার জন্য। অস্ট্রেলিয়া সফরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। একদিনের ও টি-২০ সিরিজের পর এবার দু’দল টেস্ট সিরিজ খেলবে। তার আগে এক অনুষ্ঠানে লারাকে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং প্রশ্ন করেছিলেন, ‘ব্রায়ান, এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে তোমার ফেভারিট ব্যাটসম্যান কে?’ জবাব দিতে সময় নষ্ট করেননি লারা। তিনি বলেন, ‘এটা অতি সহজ প্রশ্ন। আমার ফেভারিট ব্যাটসম্যান ভারতের কে এল রাহুল। তুমি যদি আমাকে এই দু’টি দলের মধ্যে বলো, তা হলে আমি বলব নিঃসন্দেহেই সেই প্লেয়ারটি হল কে এল রাহুল। টাকা খরচ করে আমি ওর খেলা দেখতে যাব।’ লারা আরও বলেছেন, ‘সীমিত ওভারের ম্যাচেও রাহুল প্রচুর রান করেছে। কিন্তু ও কোনওরকম কোনও অ-ক্রিকেটিয় শট খেলেনি। আমি শুধু কে এল রাহুলের ব্যাটিং দেখতে পছন্দ করি। বিশেষ করে টি-টোয়েন্টি ম্যাচে।  আমি জানি ও টেস্ট ক্রিকেট খেলতে যাচ্ছে। তবে টি-টোয়েন্টিতে আপনি যখন দেখছেন যে ব্যাটসম্যানটি ক্রিকেটের ব্যাকরণ মেনে শট নিয়ে রান করার ক্ষমতা রাখে, সে নিঃসন্দেহে ব্যতিক্রমী। বিশ্ব ক্রিকেটে জোফরা আর্চার দুর্দান্ত, নিকোলাস পুরান আছে, কিন্তু আমি শুধু কেএল রাহুলের খেলা দেখতে পছন্দ করি ওর এই ব্যাটিংয়ের জন্য।’ বর্তমানে বিশ্বের সেরা ক্রিকেটারদের তালিকায় আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, বেন স্টোকস, মার্নাস লাবুশেনরা। কিন্তু তাঁদের বাদ দিয়ে নিজের প্রিয় খেলোয়াড় হিসেবে রাহুলকে বেছে নিয়েছেন লারা। তিনি কর্ণাটকের এই ডানহাতি ব্যাটসম্যানের প্রশংসা করে বলেছেন, ‘ওর খেলা আমার কাছে অত্যন্ত আকর্ষণীয়। ২-৩ বছর আগে ও টেস্ট ম্যাচে টেকনিকের দিক দিয়ে একেবারে উপযুক্ত ব্যাটসম্যান ছিল। কিন্তু গত ২ বছরে আইপিএল-এ ওর টি-২০ ফর্ম্যাটের ব্যাটিংয়ের যে উন্নতি হয়েছে, তা অবিশ্বাস্য। ও এখন সাদা বলের ক্রিকেটে অনেক ভাল ব্যাটসম্য়ান হয়ে উঠেছে। এই বদলটা সহজ নয়। এটা সহজে দেখা যায় না।’ এখন সীমিত ওভারের ফর্ম্যাটে ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংও করছেন রাহুল। তবে টেস্টে এখনও তাঁকে নিয়মিত উইকেটকিপার হিসেবে ভাবছেন না বিরাট-রবি শাস্ত্রীরা। ঋদ্ধিমান সাহা বা ঋষভ পন্থই টেস্টে উইকেটকিপার হিসেবে খেলছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget