এক্সপ্লোর

ICC T20I Player of Year: আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের দৌড়ে বাটলার, মার্শ, রিজওয়ান

ICC T20I Player of Year: টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার অন্যতম কারণ ছিল রিজওয়ানের (Rizwan) দুর্দান্ত ফর্ম। ভারতের বিরুদ্ধে ম্যাচেও দারুণ ব্যাটিং করেছিলেন তিনি। 

দুবাই: আইসিসির এবারের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের দৌড়ে বাটলার, মার্শ, রিজওয়ান। বুধবারই আইসিসির তরফে ৪ জনের নাম তালিকায় রাখা হয়েছে। তাঁরা হলেন, জশ বাটলার, মিচেল মার্শ, মহম্মদ রিজওয়ান ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। টি-টোয়েন্টি ফর্ম্যাটে দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান ( Rizwan )। ২৯ ম্যাচে করেছেন ১৩২৬ রান। গড় ৭৩.৬৬। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার অন্যতম কারণ ছিল রিজওয়ানের দুর্দান্ত ফর্ম। ভারতের বিরুদ্ধে ম্যাচেও দারুণ ব্যাটিং করেছিলেন তিনি। উইকেটের পেছনেও দুর্দান্ত ছিলেন। এমনকী টুর্নামেন্টে তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহকও ছিলেন তিনি।  অন্যদিকে ইংল্যান্ডের উইকেট কিপার ব্য়াটার জশ বাটলার চলতি বছরের শুরুতেই দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।  শ্রীলঙ্কা, পাকিস্তানের বিরুদ্ধেও ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করেছেন বাটলার। 

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর। ফাইনালে লোয়ার অর্ডারের বদলে তিন নম্বরে নামানো হয়েছিল মার্শকে। ম্যাচ উইনিং ইনিংস খেলে দেশকে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন মার্শ। এছাড়া পুরো বছর জুড়েই দুর্দান্ত ব্য়াটিং করেছিলেন মার্শ। 

এদিকে,  বর্ষসেরা টেস্ট ক্রিকেটার (Mens Test Player Of The Year 2021) হওয়ার দৌড়ে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) চলতি বছরের টেস্ট পারফরম্যান্সের ভিত্তিতে চারজন ক্রিকেটারকে মনোনীত করেছে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের জন্য। যে তালিকায় একমাত্র ভারতীয় অশ্বিন। ভারতীয় অফ স্পিনারের সঙ্গে যে তালিকায় রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট (Joe Root), নিউজিল্যান্ডের অলরাউন্ডার কাইল জেমিসন (Kylie Jamieson) ও শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নে (Dimuth Karunaratne)।

চলতি বছরে (২০২১) ক্রিকেটের সবথেকে বড় ফর্ম্যাটে দুরন্ত ছন্দে ছিলেন অশ্বিন। বছরে মোট ৮ টি টেস্টে ১৬.২৩ গড়ে মোট ৫২ টি উইকেট ঝুলিতে তুলেছেন টিম ইন্ডিয়ার অ্যাশ। ব্যাট হাতেও প্রয়োজনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট বাঁচানোর ঐতিহাসিক ইনিংসের পাশাপাশি একটি শতরান সহ ২৮.০৮ গড়ে করেছেন মোট ৩৩৭ রান।

আরও পড়ুন: মাইলস্টোন স্পর্শ করেই প্রয়াত বাবাকে স্মরণ, কী বললেন শামি?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
India vs Sri Lanka: শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget