এক্সপ্লোর

U-19 Coach of Bengal: নতুন ইনিংস, বাংলার অনূর্ধ্ব ১৯ দলের দায়িত্বে দেবাঙ্গ

ভারতের জাতীয় দলের হয়ে ৪টি টেস্ট ম্যাচ খেলেছেন দেবাঙ্গ। দুটি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। সর্বোচ্চ ৮৮ রান। জাতীয় দলের হয়ে ৩টি ওয়ান ডে-ও খেলেছেন তিনি।

কলকাতা: নতুন ইনিংস শুরু করতে চলেছেন দেবাঙ্গ গাঁধী। বাংলার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের কোচ হিসাবে দায়িত্ব পেলেন জাতীয় দলের প্রাক্তন ওপেনার।

বাংলার অনূর্ধ্ব ১৯ দলকে কোচ ছিলেন প্রাক্তন ক্রিকেটার প্রণব নন্দী। তাঁর পরিবর্তেই দেবাঙ্গকে নিয়ে এল সিএবি।

কয়েকদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তিনিই দেবাঙ্গের নতুন দায়িত্ব পাওয়ার খবর জানান। স্নেহাশিস বলেন, 'দেবাঙ্গ ওপেনার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। বাংলার হয়ে দাপটের সঙ্গে খেলেছে। ওকে বাংলার অনূর্ধ্ব ১৯ কোচ হিসাবে নিয়োগ করা হল। বাংলার উদীয়মান ক্রিকেটারেরা ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে শিখবে ওর প্রশিক্ষণে।'

দেবাঙ্গ নিজেও দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত। বলেছেন, 'আমার কাছে এটা দ্বিতীয়বারের জন্য বাংলার ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ। উঠতি ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে পারব ভেবে দারুণ লাগছে। নতুন প্রতিভা খুঁজে বার করে তাদের সঠিক পরিচর্যা করা আমার কাছে নতুন চ্যালেঞ্জ। দায়িত্ব পেয়ে আমি কাজ শুরু করে দিতে মুখিয়ে রয়েছি।'

ভারতের জাতীয় দলের হয়ে ৪টি টেস্ট ম্যাচ খেলেছেন দেবাঙ্গ। দুটি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। সর্বোচ্চ ৮৮ রান। জাতীয় দলের হয়ে ৩টি ওয়ান ডে-ও খেলেছেন তিনি।

এর আগে জাতীয় নির্বাচকও ছিলেন দেবাঙ্গ। তবে নির্বাচক থাকাকালীন তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে বাংলার সিনিয়র কয়েকজন ক্রিকেটার বারবার ক্ষোভের সঙ্গে জানিয়েছিলেন যে, পারফর্ম করার পরও জাতীয় স্তরে বঞ্চিত থাকছেন তাঁরা এবং এ ব্যাপারে নির্বাচক কমিটিতে পূর্বাঞ্চলের প্রতিনিধি হিসাবে দেবাঙ্গ থাকলেও ইতিবাচক ভূমিকা পালন করছেন না।

বিতর্ক আরও তীব্র হয় ২ বছর আগে ইডেনে বাংলা বনাম অন্ধ্রপ্রদেশ রঞ্জি ট্রফি ম্যাচের সময়। বৃষ্টি ও কম আলোয় খেলা বন্ধ থাকার সময় বাংলার ড্রেসিংরুমে ঢুকতে গিয়েছিলেন দেবাঙ্গ। কিন্তু বাংলার ক্রিকেটারদের আপত্তিতে তাঁকে আটকান ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখার আধিকারিক। পরে সিনিয়র ক্রিকেটার মনোজ তিওয়ারি বলেছিলেন, 'আমাদের দুর্নীতি দমনের বিভিন্ন নিয়মকানুন মেনে চলতে হয়। জাতীয় নির্বাচক অনুমোদন ছাড়া বাংলার ড্রেসিংরুমে ঢুকতে পারেন না।' যা নিয়ে বেশ হইচই বেঁধেছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget