এক্সপ্লোর

Bengal T20 Challenge: কাল বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ দিয়েই শুরু সিএবির স্থানীয় ক্রিকেট মরসুম

Bengal T20 Challenge: ১৭ দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। মোট ৩৩টি ম্যাচ খেলা হবে টুর্নামেন্টে। ১২০ জন ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নেবেন। 

কলকাতা: কাল থেকে শুরু হতে চলেছে বেঙ্গল টি-টোয়ন্টি চ্যালেঞ্জ। বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ দিয়েই স্থানীয় ক্রিকেট মরসুম শুরু করতে চলেছে সিএবি। এবার টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণ আয়োজিত হবে। ছটি দলকে নিয়ে বেঙ্গল টি-টোয়েন্টি চ্য়ালেঞ্জ হবে। ১৭ দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। মোট ৩৩টি ম্যাচ খেলা হবে টুর্নামেন্টে। ১২০ জন ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নেবেন। 

টুর্নামেন্টের মূল স্পনসর হল বাইজু। ফ্য়ানকোডে প্রতিটি ম্যাচই লাইভ সম্প্রচার হবে। এরমধ্যেই ফ্যানকোড ২০ মিলিয়ন মানুষ রেজিস্ট্রি করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৬টি দল হল ব্যারাকপুর ব্যাশার্স, দুর্গাপুর ড্যাজলার্স, কাঞ্চনজঙ্ঘা ওয়ারিয়র্স, খড়্গপুর ব্লাস্টার্স, কলকাতা হিরোজ় ও কৃষ্ণনগর চ্যালেঞ্জার্স। ৬ দলের মধ্যে ব্যারাকপুর ব্যাশার্সের অধিনায়ক ঘোষিত হয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়। দলটিকে কোচিং করাবেন অরিন্দম দাস। দলের মেন্টর করা হয়েছে বাংলার প্রাক্তন অধিনায়ক প্রণব রায়কে। 

দুর্গাপুর ড্যাজলার্সের অধিনায়ক করা হয়েছে অভিষেক রামনকে। দলের কোচ সঞ্জীব গোয়েল ও মেন্টর উৎপল চট্টোপাধ্যায়। কাঞ্চনজঙ্ঘা ওয়ারিয়র্সের অধিনায়ক করা হয়েছে অনুষ্টুপ মজুমদারকে। যিনি শেষবারের রঞ্জি ট্রফিতে বাংলাকে নেতৃত্ব দিয়েছিলেন। দলের কোচ হয়েছেন আব্দুল মোনায়েম, মেন্টর শিবশঙ্কর পাল। খড়্গপুর ব্লাস্টার্সের অধিনায়ক কাজি জুনেইদ সইফি, কোচ সতীন্দ্র সিংহ ও মেন্টর লক্ষ্মীরতন শুক্ল। কলকাতা হিরোজের অধিনায়ক ঋত্ত্বিক রায়চৌধুুরী, কোচ শিবসাগর সিংহ ও মেন্টর সৌরাশিস লাহিড়ী। কৃষ্ণনগর চ্যালেঞ্জার্সের অধিনায়ক অর্ণব নন্দী, কোচ শোভন মিত্র ও মেন্টর ইন্দুভূষণ রায়। লিগ ও নক আউট পদ্ধতিতে টুর্নামেন্ট খেলা হবে।

ইডেনের উইকেট বরাবরই প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য উপযুক্ত। টি-টোয়েন্টি ফর্ম্যাটের ম্যাচ দর্শকরা দারুণ উপভোগ করতে পারেন। এই টুর্নামেন্টেও যাতে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দুরন্ত পারফর্ম করতে পারেন ক্রিকেটাররা, তেমনই পিচ করা হয়েছে। এছাড়াও বিসিসিআইয়ের ঘরোয়া ক্রিকেট মরসুম শুরুর আগে ক্রিকেটাররাও নিজেদের প্রস্তুতি সেরে নিতে পারবেন। করোনা পরিস্থিতির মধ্যেও সিএবি কর্তারা টুর্নামেন্ট আয়োজন করেছে। এই প্রথমবার এত আগে ঘরোয়া মরসুম শুরু করছে সিএবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget