এক্সপ্লোর

UEFA Champions League: বিশ্বের প্রথম ম্যানেজার হিসেবে এই নজির কার্লো আনসেলোত্তির

UEFA Champions League 2022: প্রথমার্ধে করিম বেঞ্জেমার গোল বাতিল হয়ে যায় অফ সাইডের জন্য। যদিও দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে আসে ম্যাচের জয়সূচক গোলটি। রিয়াল লিভারপুলকে হারিয়ে খেতাব জয় করে।

প্যারিস: নজির গড়লেন কার্লো আনসেলোত্তি (Carlo Ancelotti)। রিয়াল মাদ্রিদের (Real Madrid) ম্য়ানেজার হিসেবে সদ্য চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতেছেন। আর সেই জয়ের সঙ্গে সঙ্গেই মুকুটে নতুন পালক যুক্ত হল ৬২ বছর বয়সি এই ইতালীয়র। আনসেলোত্তিই বিশ্বের একমাত্র ফুটবল ম্যানেজার যিনি চারটি চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতেছেন। উল্লেখ্য, লিভারপুলকে হারিয়ে রিয়াল এবারের চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতে নিয়েছে। 

ঝুলিতে চারটে খেতাব

রিয়াল মাদ্রিদের ম্য়ানেজার হিসেবে আনসেলোত্তির এটি দ্বিতীয়বার চ্য়াম্পিয়ন্স লিগ জয়। এর আগে ২০১৪ সালেও রিয়ালের ম্যানেজার ছিলেন তিনি। সেবার খেতাব ঘরে তুলেছিলেন রোনাল্ডো, মার্সেলোরা। এর আগে ২০০৩ ও ২০০৭ সালে এসি মিলানের ম্যানেজার হিসেবে ইউরোপ সেরা হয়েছিলেন। ইতালির এই প্রাক্তন ফুটবলার তাঁর ফুটবল কেরিয়ারেও দু বার ইউরোপ সেরা হয়েছেন। ১৯৮৯ ও ১৯৯০ সালে খেতাব জিতেছিলেন আনসেলোত্তি ফুটবলার হিসেবে। 

ম্যানেজার হিসেবে সবচেয়ে বেশি সাফল্যের তালিকায় আনসেলোত্তির পরে রয়েছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকাকালিন ২০১৬, ২০১৭, ২০১৮ টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন এই প্রাক্তন ফরাসি কিংবদন্তী। এছাড়াও বব পিসলেও তিনবার ইউরোপ সেরা হয়েছেন। 

কী বললেন আনসেলোত্তি?

এদিন ফাইনালের পর কার্লো আনসেলোত্তি বলেন, ''দুর্দান্ত একটা মরসুম কাটল। আমরা যোগ্য দাবিদার ছিলাম খেতাব জয়ের। দারুণ একটা দল পেয়েছি আমি, এটা আমার সৌভাগ্য। দলের ছেলেরা মানসিক ও শারীরিকভাবে ভীষণ শক্তিশালী।''

১৪ বার ইউরোপ সেরা রিয়াল

আরও একবার। এই নিয়ে ১৪ বার। উয়েফা চ্য়াম্পিয়ন্স লিগ জয় রিয়াল মাদ্রিদের (Real Madrid)। লিভারপুলকে(Liverpool) ফাইনালে ১-০ ব্যবধানে হারিয়ে ট্রফি জিতল কার্লো আনসেলোত্তির দল। এর আগে শেষবার ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা। এরপর চার বছর পর আবার খেতাব জয়। ম্যাচে রিয়ালের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। 

আরও পড়ুন: লিভারপুলকে হারিয়ে রেকর্ড ১৪ বার চ্যাম্পিয়ন্স লিগ জয় রিয়াল মাদ্রিদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget