এক্সপ্লোর

CFL 2023: কলকাতা ফুটবল লিগে সেনাবাহিনীর দলের বিরুদ্ধে ১-১ ড্র করল মহামেডান স্পোর্টিং

Mohammedan Sporting vs Army Red: ম্যাচে রেফারির সিদ্ধান্তকে ঘিরে তুলকালাম বাধে। প্রাণ হারান এক মহামেডান সমর্থক।

কলকাতা: কলকাতা ফুটবল লিগে (CFL 2023) সেনাবাহিনীর দলের বিরুদ্ধে খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। ম্যাচে ১-১ ড্র হয়। সেনাবাহিনীর হয়ে ক্রিস্টোফার কামেই গোল করেন। মহামেডানের হয়ে গোল করেন ডেভিড। তবে ম্যাচটি দুই দলের ফুটবলের থেকেও বেশি স্মরণীয় হয়ে থাকল বা আরও স্পষ্টভাবে বলতে গেলে কুখ্যাত হয়ে থাকল ঝামেলার জন্য। যার জন্য এক মহামেডান সমর্থককে প্রাণ পর্যন্ত হারাতে হল।

মহামেডানের ড্র

ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই গোল করতে পারেনি। তবে ৬৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সেনাবাহিনীকে এগিয়ে দেন ক্রিস্টোফার। প্রিয় দল পিছিয়ে পড়ায় উত্তপ্ত হতে থাকে মহামেডান গ্যালারি। রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেন সমর্থকরা। এক সমর্থক মাঠের বেড়া টপকে মাঠে ঢুকে পড়েন। গ্যালারি থেকে মাঠে ইট, জলের বোতল উড়ে আসে। বাধ্য হয়ে মহামেডান কোচ সৈয়দ রহমানকে সমর্থকদের কাছে ক্ষমা চাইতে হয়। ১১ মিনিট মতো বন্ধ থাকে খেলা।   

এরপর খেলা কোনওমতে শুরু করা গেলেও গ্যালারিতে উত্তেজনা অব্যাহত থাকে। ম্যাচে ১৮ মিনিট ইনজুরি টাইম যোগ করা হয়। নির্ধারিত ৯০ মিনিটের শেষে মহামেডান পিছিয়েই ছিল। ইনজুরি টাইমের ১৭ মিনিটে পেনাল্টি পায় মহামেডান। ডেভিড গোল করে মহামেডানকে সমতায় ফেরান। খেলা শেষ হয় ১-১ ড্রয়ে।

এরই মাঝে ৫৬ বছর বয়সি এক মহামেডান সমর্থককে প্রাণ হারাতে হয়। মাঠেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে আইএফএ-র অ্যাম্বুলেন্সে করে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মহামেডানের তরফে জানানো হয়, সেই সমর্থক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। রাতে তাঁর বাড়িতে গিয়ে আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত ও সহ সভাপতি সৌরভ পাল, দিলীপ নারায়ণ সাহা, মহামেডান স্পোর্টিং ক্লাব সচিব ইশতিয়াক আহমেদ শোকপ্রকাশ করেন।

মোহনবাগানের জয়

ডুরান্ড কাপের (Durand Cup 2023) ফাইনালে কলকাতা ডার্বি (Kolkata Derby)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের মাধ্যমেই নির্ধারিত হবে। নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথম সেমিফাইনাল জিতে ইস্টবেঙ্গল আগেই ডুরান্ডের ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছিল। এবার এফসি গোয়াকে (FC Goa) হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্টও (Mohun Bagan Super Giant) ফাইনালে পৌঁছে গেল। পশ্চিম ভারতের ক্লাবটিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলল কলকাতা জায়ান্ট। মোহনবাগানের হয়ে জেসন কামিন্স ও আর্মান্দো সাদিকু গোল করেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: দুরন্ত ফর্মের সুফল পেলেন রোনাল্ডো, সৌদি লিগের সেরা খেলোয়াড় হলেন পর্তুগিজ মহাতারকা

সেরা শিরোনাম

Aaryavir Sehwag: পাপা ক্যাহতা হ্যায় বড়া নাম করেগা! ১৪৩ বলে ১৭৩ করে হইচই ফেলে দিয়েছে সহবাগ-পুত্র, মুগ্ধ বীরু
পাপা ক্যাহতা হ্যায় বড়া নাম করেগা! ১৪৩ বলে ১৭৩ করে হইচই ফেলে দিয়েছে সহবাগ-পুত্র, মুগ্ধ বীরু
Mumbai Indians: অধিনায়ক নিয়ে জল্পনার মাঝেই কোচ বদল, মুম্বই ইন্ডিয়ান্সে থেকে সরে দাঁড়ালেন মাহেলা জয়বর্ধনে
অধিনায়ক নিয়ে জল্পনার মাঝেই কোচ বদল, মুম্বই ইন্ডিয়ান্সে থেকে সরে দাঁড়ালেন মাহেলা জয়বর্ধনে
IND vs WI 5th T20I: কখন, কোথায় দেখবেন ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের সিরিজ় নির্ধায়ক ম্যাচ, বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা?
কখন, কোথায় দেখবেন ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের সিরিজ় নির্ধায়ক ম্যাচ, বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা?
Kapil Dev on CJP Protest: 'অন্যদের কথাও শুনতে হবে...' আন্দোলনকারী তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা কপিল দেবের
'অন্যদের কথাও শুনতে হবে...' আন্দোলনকারী তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা কপিল দেবের

ভিডিও

Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget