এক্সপ্লোর

মহিলা ক্রিকেট দলের কোচ হিসাবে রামনের নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখার দায়িত্ব বোর্ডের অম্বাডসম্যানকে

ডায়ানা এডুলজি কোচ নিয়োগ প্রক্রিয়াকে অসাংবিধানিক বলে তীব্র সমালোচনা করেছিলেন

নয়াদিল্লি: অনেক জলঘোলার পর অবশেষে ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হিসাবে ডব্লিউ ভি রামনের নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য বোর্ডের অম্বাডসম্যান তথা এথিক্স অফিসার ডি কে জৈনকে দায়িত্ব দিল প্রশাসকদের কমিটি (সিওএ)। গত এপ্রিলেই ঠিক হয়েছিল যে, রামনের নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখা হবে। তবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জৈনকে দায়িত্ব দিয়ে চিঠি পাঠানো হয় দুদিন আগে। গত বছরের ডিসেম্বরে কপিল দেবের নেতৃত্বাধীন তিন সদস্যের অ্যাড হক কমিটি রামনকে হরমনপ্রীত কৌরদের কোচ নিয়োগ করেছিল। কপিলের সেই কমিটির বাকি দুই সদস্য হলেন অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গস্বামী। সেই সময় প্রশাসকদের কমিটিতে দুজন সদস্য ছিলেন এবং সেই দুজন - বিনোদ রাই এবং ডায়ানা এডুলজি রামনের নিয়োগ নিয়ে সম্পূর্ণ দুই মেরুতে ছিলেন। এডুলজি কোচ নিয়োগ প্রক্রিয়াকে অসাংবিধানিক বলে তীব্র সমালোচনা করেছিলেন। তিনি এ-ও বলেছিলেন যে, কোচ নির্বাচনের দায়িত্ব সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণের উপদেষ্টা কমিটির। প্রশাসকদের কমিটিতে পরে রবি থোড়গে অন্তর্ভুক্ত হওয়ায় আপাতত সিওএ তিন সদস্যের হয়েছে। ঘটনা হচ্ছে, সচিন-সৌরভদের উপদেষ্টা কমিটির অস্তিত্বই এখন প্রশ্নের মুখে। বিরাট কোহলিদের পরবর্তী কোচও ঠিক করার দায়িত্ব পেতে পারে কপিল দেবদের অ্যাড হক কমিটির। যদিও এ নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চেয়েছে সিওএ। সর্বোচ্চ আদালত নির্দেশ দিলে তবেই সচিন-সৌরভদের কমিটি বিরাটদের কোচ নির্বাচনের দায়িত্ব পেতে পারে। এক বোর্ড কর্তা সংবাদসংস্থাকে বলেছেন, ‘অ্যাড হক কমিটি পুরুষ দলের কোচ বাছলে ফের সমস্যা হতে পারে। যেমন রামনের ক্ষেত্রে হল। সৌরভ ও লক্ষ্মণের স্বার্থের সংঘাত নিয়ে সুপ্রিম কোর্ট কী বলে সেটা দেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ, অ্যাড হক কমিটি কোচ বাছলেও স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠতে পারে। যেহেতু কপিল ও শান্তা দুজনই ক্রিকেটারদের সংগঠন তৈরির দায়িত্বপ্রাপ্ত।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Roberto Mancini: সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
Joshua Kushner: বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?
বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?
Neymar: 'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget