এক্সপ্লোর

ফাইনালের আগে দীপা কর্মকারকে ‘গৃহবন্দি’ করলেন কোচ

রিও ডি জেনেইরো: প্রত্যাশার বিপুল চাপ যাতে পারফরম্যান্সে প্রভাব ফেলতে না পারে, তা নিশ্চিত করার জন্য ফাইনালের আগে দীপা কর্মকারকে অলিম্পিক ভিলেজে গৃহবন্দি করলেন কোচ বিশ্বেশ্বর নন্দী। তিনি দীপার মোবাইল ফোন থেকে সিম খুলে নিয়েছেন। আপাতত কয়েকদিন বাড়ির লোকজন এবং রুমমেট সাইখম মীরাবাই চানু ছাড়া আর কারও সঙ্গে কথা বলার অধিকার নেই দীপার। মঙ্গলবার তাঁর জন্মদিন। কিন্তু এবারের জন্মদিনে অনুশীলন ছাড়া আর কিছুই করতে পারবেন না ত্রিপুরার এই বাঙালি জিমন্যাস্ট।   প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকের যোগ্যতা অর্জন করেই ইতিহাস গড়েছিলেন দীপা। ফাইনালে পৌঁছে তিনি এবার পদকের আশাও জাগিয়ে তুলেছেন। সারা দেশ তাঁর কাছ থেকে পদকের আশা করছে। দীপা এই প্রত্যাশার চাপ অনুভব করুন, তা কোনওভাবেই চাইছেন না তাঁর কোচ। সেই কারণেই তিনি এই ব্যবস্থা নিয়েছেন।   ‘বিশ্বেশ্বর বলেছেন, দীপা পরেও জন্মদিনের উৎসব পালন করতে পারে। এখন ওর বাবা-মা ছাড়া অন্য কারও সঙ্গে কথা বলতে দিচ্ছি না আমি। তবে দীপার তাতে কোনও সমস্যা নেই। ওর বন্ধুর সংখ্যা কম। তাই ও এখন শুধু ফাইনাল নিয়েই ভাবছে।’ বিশ্বেশ্বরের স্ত্রী সুমা সাই-এর কোচ। তিন বছর বয়সে তাঁর কাছেই জিমন্যাস্টিক শেখা শুরু দীপার। পরে সুমাই তাঁকে বিশ্বেশ্বরের কাছে নিয়ে যান। তারপর আর দীপাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। বিশ্বেশ্বরের আশা, ফাইনালে হতাশ করবেন না দীপা। ফাইনাল হবে ভারতীয় সময় অনুযায়ী ১৫ অগাস্ট। পদক জিতে দীপা দেশকে স্বাধীনতা দিবসের উপহার দেবেন বলে আত্মবিশ্বাসী তাঁর কোচ।

সেরা শিরোনাম

Joe Root: টেস্টের পর ওয়ান ডে ক্রিকেটেও নজির রুটের, প্রথম ইংল্যান্ড ব্যাটার হিসেবে গড়লেন এই মাইলস্টোন
টেস্টের পর ওয়ান ডে ক্রিকেটেও নজির রুটের, প্রথম ইংল্যান্ড ব্যাটার হিসেবে গড়লেন এই মাইলস্টোন
IND vs NZ Live: সঞ্জু স্যামসনের অর্ধশতরানের পর নমন ধীর, শ্রেয়স আইয়ারের দুরন্ত ফিনিশিংয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
সঞ্জু স্যামসনের অর্ধশতরানের পর নমন ধীর, শ্রেয়স আইয়ারের দুরন্ত ফিনিশিংয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
IND vs NZ Highlights: স্যামসন, শ্রেয়সের দুরন্ত ব্যাটিংয়ে বিরাট রান তাড়া করে কিউয়িদের হারাল ভারত
স্যামসন, শ্রেয়সের দুরন্ত ব্যাটিংয়ে বিরাট রান তাড়া করে কিউয়িদের হারাল ভারত

ভিডিও

Kolkata Durga Puja Stampede | কবে থেকে শুরু হবে তদন্ত কমিটির কাজ? কী জানালেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, তার আগে এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
Katwa News | তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা
Durga Puja 2026 | জাকার্তায় উমা আরাধনা । বিজয়া দশমীতে ধুনুচি নাচ, সিঁদুর খেলা
Birbhum News: নলহাটিতে Durga Puja-র বিসর্জনে উত্তেজনা, লাঠিচার্জ পুলিশের | Nalhati | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget