এক্সপ্লোর

মাথায় চোট পাওয়ার পর এখনও সুস্থ নন পন্থ, ছিটকে গেলেন দ্বিতীয় ওয়ান ডে থেকে

বিশ্বের অন্যতম দ্রুততম পেসার কামিন্সের বাউন্সারে মঙ্গলবার মাথায় আঘাত পান পন্থ। মাথা ঘোরায় তিনি আর ব্যাট করতে পারেননি

মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ান ডে ম্যাচে প্যাট কামিন্সের বাউন্সারে মাথায় আঘাত পেয়েছিলেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে তাঁর পরিবর্তে কিপিংয়ের দায়িত্ব সামলেছিলেন কেএল রাহুল। ঋষভ পন্থ এখনও সুস্থ নন। তাঁর ঝিমুনি ভাব কাটেনি। সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ থেকে ছিটকে গেলেন দিল্লির তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, মাথায় চোট লাগার পর এখনও পুরো সুস্থ হননি ঋষভ। তাই তিনি রাজকোটে দ্বিতীয় ওয়ান ডে-তে খেলতে পারবেন না। বুধবার গোটা দল রাজকোট রওনা হয়ে গেলেও রিহ্যাবের জন্য পন্থ বেঙ্গালুরুতে যাচ্ছেন। সেখানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর শুশ্রূষা চলবে বলে খবর বোর্ড সূত্রে। আইসিসি-র কনকাশন নিয়ম চালু হওয়ার পর পন্থই ভারতের প্রথম ক্রিকেটার যাঁকে ম্যাচ থেকে ছিটকে যেতে হল। বোর্ড থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘রিহ্যাবিলিটেশন চলাকালীন কীরকম সাড়া দেয়, তার ওপর নির্ভর করে চূড়ান্ত হবে তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ান ডে-তে পন্থ খেলতে পারবে কি না।’ বিশ্বের অন্যতম দ্রুততম পেসার কামিন্সের বাউন্সারে মঙ্গলবার মাথায় আঘাত পান পন্থ। মাথা ঘোরায় তিনি আর ব্যাট করতে পারেননি। সারারাত তাঁকে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়। বোর্ড থেকে জানানো হয়েছে, পন্থ এখন স্থিতিশীল। স্ক্যান রিপোর্টেও কিছু পাওয়া যায়নি। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এনসিএ-তে রিহ্যাব হবে। মুম্বই ওয়ান ডে-তে ৩৩ বলে ২৮ রান করেছিলেন পন্থ।

সেরা শিরোনাম

IND vs NZ: ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন ঈশান কিষাণ, এবার কি সুযোগ পাবে বৈভব সূর্যবংশী?
ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন ঈশান কিষাণ, এবার কি সুযোগ পাবে বৈভব সূর্যবংশী?
Sri Lanka vs England: ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস শ্রীলঙ্কার, রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড
ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস শ্রীলঙ্কার, রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড
IND vs NZ: কাজে আসেনি তাঁর দুরন্ত ইনিংস, স্যামসনদের দরাজ সার্টিফিকেট ফিলিপসের
কাজে আসেনি তাঁর দুরন্ত ইনিংস, স্যামসনদের দরাজ সার্টিফিকেট ফিলিপসের
WTC Points Table: অজি বধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল প্রোটিয়ারা, কোথায় দাঁড়িয়ে ভারত?
অজি বধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল প্রোটিয়ারা, কোথায় দাঁড়িয়ে ভারত?

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget