এক্সপ্লোর

Copa America 2024 Draw: কোপা আমেরিকার ১৬ দলের গ্রুপ বিন্যাস ঘোষণা, মেসি-নেমাররা কোন গ্রুপে?

Copa America 2024: প্রায় সাড়ে সাত মাস আগে ঘোষণা হয়ে গেল কোপা আমেরিকার গ্রুপ পর্ব। উল্লেখ্য, আগামী বছর ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। 

রিও: আসন্ন কোপা আমেরিকার (Copa America) জন্য গ্রুপ পর্ব চূড়ান্ত করে ফেলল দক্ষিণ আমেরিকার (South America) ফুটবল অ্যাসোসিয়েশন কনমেবল (CONMEBOL)। আমেরিকা ও মেক্সিকোতে আগামী বছর আয়োজিত হবে এই টুর্নামেন্ট। আর তার জন্যই ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করে দেওয়া হল। টুর্নামেন্ট শুরুর প্রায় সাড়ে সাত মাস আগে ঘোষণা হয়ে গেল কোপা আমেরিকার গ্রুপ পর্ব। উল্লেখ্য, আগামী বছর ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

গতবার কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্তিনা। রানার্স আপ হয়েছিল চিলি। ২টো দলই এবার গ্রুপ এ-তে রয়েছে। এছাড়া সেই একই গ্রুপে পড়েছে পেরু, ত্রিনিদাদ ও কানাডার মধ্যে যে কোনও একটি দল। গ্রুপ বি-তে রয়েছে মেক্সিকো, ভেনেজুয়েলা, জামাইকা, ইকুয়েডর। গ্রুপ সি-তে রয়েছে উরুগুয়ে, বলিভিয়া, আমেরিকা, পানামা ও শেষ গ্রুপ ডি-তে রয়েছে ব্রাজিল, কলম্বিয়া, কোস্তারিকা ও প্য়ারাগুয়ে। কোস্তারিকা ও হন্ডুরাসের মধ্যে যে কোনও একটি দল খেলবে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by CONMEBOL Copa América™️ (@copaamerica)

কোপা আমেরিকার গ্রুপ বিন্যাস
গ্রুপ এ
আর্জেন্টিনা
পেরু
চিলি
ত্রিনিদাদ ও টোবাগো/কানাডা 

গ্রুপ বি
মেক্সিকো
ইকুয়েডর
ভেনেজুয়েলা
জামাইকা

গ্রুপ সি
আমেরিকা
উরুগুয়ে
পানামা
বলিভিয়া

গ্রুপ ডি
ব্রাজিল
কলম্বিয়া
প্যারাগুয়ে
কোস্তারিকা/হন্ডুরাস

আগামী বছর কোপা আমেরিকার প্রথম ম্যাচে খেলতে নামবে আর্জেন্তিনা। ত্রিনিদাদ ও টোবাগো অথবা কানাডার মধ্যে যে কোনও একটি দলের বিরুদ্ধে খেলতে নামবেন মেসিরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২৫ জুন দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মেসির দেশ। সেই ম্যাচে চিলির বিরুদ্ধে খেলতে নামবে তারা। অন্যদিকে ব্রাজিলের প্রথম ম্য়াচ ২৪ তারিখ। দ্বিতীয় ম্য়াচে ২৮ তারিখ তারা প্যারাগুয়ের বিরুদ্ধে খেলতে নামবে।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের কথা মাথায় রেখে ৪৮ তম কোপা আমেরিকার আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যুক্ত হচ্ছে কনকাকাফ অঞ্চলের বেশ কিছু দল। সবমিলিয়ে ১৬ দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৪ সালের কোপা আমেরিকার আসর চলবে ২৬ দিন। গ্রুপ পর্ব হবে ২০ জুন থেকে ২ জুলাই। কোয়ার্টার ফাইনাল ৪ থেকে ৬ জুলাই। সেমিফাইনাল ৯ ও ১০ জুলাই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৩ জুলাই। আর ফাইনাল হবে ১৪ জুলাই। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by CONMEBOL Copa América™️ (@copaamerica)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget