এক্সপ্লোর

Copa America Final: মেসির শাপমোচন, ব্রাজ়িলকে ১-০ হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা

প্রথমার্ধে লা আলবিসেলেস্তেদের হয়ে একমাত্র গোলটি করেন অ্য়াঙ্খেল দি মারিয়া। টুর্নামেন্টে ফাইনালেই একমাত্র যিনি শুরু থেকে খেললেন।

রিও দে জেনেইরো: অবশেষে লিওনেল মেসির শাপমোচন। সাত বছর আগে যে মাঠ থেকে অল্পের জন্য বিশ্বচ্য়াম্পিয়ন হতে না পারার যন্ত্রণা নিয়ে বেরতে হয়েছিল, বিখ্যাত সেই মারাকানাতেই জাতীয় দলের জার্সিতে প্রথম বড় ট্রফি জিতলেন তিনি। ব্রাজ়িলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হল আর্জেন্তিনা। প্রথমার্ধে লা আলবিসেলেস্তেদের হয়ে একমাত্র গোলটি করেন অ্য়াঙ্খেল দি মারিয়া। টুর্নামেন্টে ফাইনালেই একমাত্র যিনি শুরু থেকে খেললেন।

২৮ বছরের ট্রফি খরা কাটল আর্জেন্তিনার। ১৯৯৩ সালে শেষবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল লা আলবিসেলেস্তেরা। সেটাই ছিল দিয়েগো মারাদোনার দেশের বড় মঞ্চে শেষ আন্তর্জাতিক ট্রফি। মাঝে শুধু লিওনেল মেসিরা অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। যদিও অলিম্পিক্সের ফুটবলকে কখনও কুলীন তকমা দেওয়া হয়নি। কারণ, অলিম্পিক্সে বেশিরভাগ দেশই অনভিজ্ঞ এবং উঠতি ফুটবলারদের পাঠায়। মাঝের ২৮ বছরে সাতটি ফাইনাল খেলেছে আর্জেন্তিনা। কিন্তু বারবার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। অবশেষে মারাকানায় মোক্ষলাভ। নেমার দ্য় সিলভা স্য়ান্টোস জুনিয়রের ব্রাজ়িলকে ১-০ হারিয়ে ট্রফি জিতলেন মেসিরা।

গোটা টুর্নামেন্টে অবিশ্বাস্য ফর্মে ছিলেন মেসি। নিজে ৪ গোল করেছেন। ৫টি গোল করিয়েছেন। ফাইনালের আগে পর্যন্ত আর্জেন্তিনার করা মোট ১১টি গোলের বাকি দুটোর ক্ষেত্রে যাঁরা ফাইনাল পাস বাড়িয়েছিলেন, তাঁদের বলের জোগান দিয়েছিলেন মেসিই। ফাইনালের পর একাধিক স্বীকৃতি পেলেন আর্জেন্তিনার অধিনায়ক। টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার, সেরা ফুটবলার, এবং সর্বোপরি সুদৃশ্য কোপা আমেরিকা ট্রফি। যেটা মোট ১৫ বার পেল আর্জেন্তিনা।

কিংবদন্তি দিয়েগো মারাদোনার প্রয়াণের পর কোপা আমেরিকার মঞ্চে তাঁকে লেজ়ার শোয়ের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছিল দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ামক সংস্থা কনমেবল। কোপা আমেরিকা জিতে হয়তো মারাদোনাকে আরও বড় শ্রদ্ধার্ঘ্য জানালেন মেসিরা। কারণ, এই একটি ট্রফি মারাদোনার কীর্তির মুকুটেও নেই।

রবিবার ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হওয়া ম্যাচে শুরুর দিকে ছিল আর্জেন্তিনার দাপট। আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি ফাইনালে শুরু থেকে খেলিয়েছিলেন দি'মারিয়াকে। যিনি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে খেলছিলেন পরিবর্ত ফুটবলার হিসাবে। আর স্কালোনির এই চালেই বাজিমাত। দি'মারিয়া থাকায় শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ ছিল আর্জেন্তিনার।

ম্যাচের ২১ মিনিটেই গোল করেন দি'মারিয়া। আর্জেন্তিনার অর্ধে বল ধরে লম্বা থ্রু পাস বাড়িয়েছিলেন রদ্রিগো দে পল। যিনি রবিবার আর্জেন্তিনার প্রায় সব আক্রমণে অবদান রাখছিলেন। সেই বল দুর্দান্তভাবে রিসিভ করে বাঁ পায়ের টোকায় ব্রাজ়িল গোলকিপারকে বোকা বানিয়ে জালে জড়িয়ে দেন দি'মারিয়া। গোটা ম্যাচে বারবার চাপ তৈরি করেও যে গোল আর পরিশোধ করতে পারেনি ব্রাজ়িল।

ম্য়াচের শেষের সেরা ছবি হয়ে রইল কান্নায় ভেঙে পড়া নেমারকে বন্ধু মেসির বুকে জড়িয়ে নেওয়ার দৃশ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget