এক্সপ্লোর

Copa America 2020: ৭ মাস পরে গোল কাভানির, কোপার শেষ আটে উরুগুয়ে ও প্যারাগুয়ে

সোমবার প্যারাগুয়ে-উরুগুয়ে ম্যাচ ড্র হলে বা উরুগুয়ে জিতলে শেষ আটে চিলির সঙ্গে খেলতে হবে ব্রাজিলকে। আর প্যারাগুয়ে জিতলে ব্রাজিলের প্রতিপক্ষ হবে উরুগুয়ে।

রিও দে জেনেইরো: কোপা আমেরিকার শেষ আটে জায়গা করে নিল উরুগুয়ে ও প্যারাগুয়ে। শুক্রবার বলিভিয়াকে ২-০ গোলে হারাল উরুগুয়ে। লুইস সুয়ারেজ়, এদিনসন কাভানিদের এটাই টুর্নামেন্টে প্রথম জয়। তবে গ্রুপ এ-তে উরুগুয়ের চেয়ে এগিয়ে গেল প্যারাগুয়ে। এদিন চিলিকে ২-০ গোলে হারাল প্য়ারাগুয়ে। যে জয়কে বিশেষজ্ঞরা প্রশংসনীয় বলছেন। কারণ, গত তিনবারের মধ্যে দুবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। এবং দুবারই আর্জেন্তিনাকে ফাইনালে হারিয়ে। পাশাপাশি এবার টুর্নামেন্টেও লিওনেল মেসিদের সঙ্গে ড্র করেছে চিলি। সেদিক থেকে দেখতে গেলে প্যারাগুয়ের জয় বেশ বড় ব্যাপার।

গ্রুপ এ-র শীর্ষে রয়েছে আর্জেন্তিনা। তিন ম্যাচে তাদের ৭ পয়েন্ট। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় জায়গায় রয়েছে প্যারাগুয়ে। পাঁচ পয়েন্ট পেয়েছে চিলি। গ্রুপে তিন নম্বরে রয়েছে আর্তুরো ভিদালরা। ৪ পয়েন্ট পেয়ে গ্রুপে চার নম্বরে উরুগুয়ে। বলিভিয়া তাদের সবকটি ম্যাচেই হেরেছে। তাদের আর পরের পর্বে যাওয়ার সম্ভাবনা নেই।

কোপা আমেরিকার দুই গ্রুপে পাঁচটি করে দল রয়েছে। প্রত্যেক গ্রুপ থেকে চারটি করে দল কোয়ার্টার ফাইনালে উঠবে। গ্রুপ এ থেকে সেই চার দল হল আর্জেন্তিনা, প্যারাগুয়ে, চিলি ও উরুগুয়ে।

শুক্রবার ম্যাচের ৪০ মিনিটে গোল করে এগিয়ে যায় উরুগুয়ে। গোটা ম্যাচ জুড়ে অনবদ্য খেলেন বলিভিয়ার গোলকিপার কার্লোস ল্যাম্পে। তবে ৪০ মিনিটে তিনিই আত্মঘাতী গোল করে বসেন। কুইবার এরেনা প্যান্টেনাল স্টেডিয়ামে ৭৯ মিনিটে উরুগুয়ের হয়ে দ্বিতীয় গোলটি করেন অভিজ্ঞ স্ট্রাইকার কাভানি। দীর্ঘদিন ধরে গোলখরা চলছিল কাভানির। উরুগুয়ের হয়ে শেষ গোল করেছিলেন গত বছরের নভেম্বরে। প্রায় সাত মাস পরে দেশের জার্সিতে গোল পেলেন তিনি।

অন্য ম্যাচে চিলির বিরুদ্ধে ৩৩ মিনিটে প্যারাগুয়েকে এগিয়ে দেন ব্রায়ান সামুদিও। ব্রাসিলিয়ার মান গ্যারিঞ্চা স্টেডিয়ামে ৫৮ মিনিটে পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোলটি করেন মিগুয়েল আলমিরন। সোমবার প্যারাগুয়ে ও উরুগুয়ের ম্যাচ। সেই ম্যাচেই নির্ধারিত হয়ে যাবে, কোয়ার্টার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ কারা হবে। ওই ম্যাচ ড্র হলে বা উরুগুয়ে জিতলে শেষ আটে চিলির সঙ্গে খেলতে হবে ব্রাজিলকে। আর প্যারাগুয়ে জিতলে ব্রাজিলের প্রতিপক্ষ হবে উরুগুয়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget