এক্সপ্লোর

ট্যুইটে মেয়েদের জনসমক্ষে না কাঁদার পরামর্শ, পাল্টা আক্রমণে বিদ্ধ বিষাণ সিংহ বেদি

তীক্ষ্ণ ট্যুইটে কিংবদন্তীকে বিঁধেছেন নেটিজেনরা।

কলকাতা: ১৮৫ রানের লক্ষ্যমাত্রা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই রানের পাহাড় টপকাতে পারলেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাবিনেটে শোভা পেত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। তবে এবারের মতো সেই সুযোগ হাতছাড়া হয়েছে। শেফালি বর্মার (২) শুরুতেই ফিরে যাওয়া, তানিয়া ভাটিয়ার (২) রিটায়র্ড হার্ট হওয়া আর জেমাইমা রডরিগেজের (০) রান না পাওয়া এবং অধিনায়ক হরমনপ্রীত কউরের (৪) ব্যাটে খরা, এসবের পরও বিশ্বকাপ জয়ের স্বপ্ন? ৫৫ রানে ৪ উইকেটের পতনের পর এই স্বপ্নের সলিল সমাধি দেখেছিল শেফালি। ষোড়শীর চোখে এসেছিল জল। রবিবার টেলিভিশন স্ক্রিনে ভেসে উঠেছিল সেই ছবি। কয়েক দিন আগে ঠিক একই রকম ছবিতে হৃদয় ভেঙেছিল ভারতীয় ক্রিকেট অনুরাগীদের। শেষে এসে তরী ডোবা যাকে বলে। যশস্বী যয়সওয়ালের আকাশের দিকে তাকিয়ে থাকা আর মুখ ঢেকে শেফালির কান্না, এই দুই ফ্রেমই হৃদয় বিদারক মুহূর্ত। ফাইনালে উঠে হেরে যাওয়ার দুঃখ আবার একই সঙ্গে লড়াই করে এতো দূর আসার জয়গাথা, রবিবার ভারতীয়দের কাছে ছিল অম্লমধুর এক মুহূর্ত।

সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলিরা ভারতীয় মহিলা দলের এই লড়াইকে কুর্ণিশ জানিয়েছেন। তাঁদের বিশ্বাস এই মহিলা দল নিশ্চিতভাবে ঘুরে দাঁড়াবে এবং জিতবে। ফাইনালে পৌঁছনোর জন্য দলকে অভিনন্দন জানিয়েছেন বিষাণ সিংহ বেদিও। তবে ক্রিকেটাররা জনসমক্ষে চোখের জল ফেলুক, তিনি তা চান না। ট্যুইটে তাঁর অনুরোধ, “মেয়েরা চেষ্টা করে জনসমক্ষে না কাঁদার। কোনও হারের পরই কেঁদো না। চোখের জল ব্যক্তিগত সম্পত্তি।”

বিষাণ সিংহ বেদির এই ট্যুইটে তেলেবেগুনে জ্বলে উঠেছে নেটিজেনরা। কান্নায় কোনও অপরাধ নেই। মানুষ যন্ত্র নয়, আবেগ থেকেই কেঁদে ফেলে। মেয়েরা কাঁদলে তা কখনই লজ্জার নয়। এমন একাধিক তীক্ষ্ণ ট্যুইটে কিংবদন্তীকে বিঁধেছেন নেটিজেনরা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget