এক্সপ্লোর

Nayar on Rohit: 'পরবর্তী সিরিজ়ের আগে...' রোহিত শর্মাকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী করলেন অভিষেক নায়ার

Rohit Sharma: অস্ট্রেলিয়া সফরের আগে রোহিত শর্মা ১১ কেজি ওজন ঝরিয়েছিলেন বলে খবর।

নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহুদিন বাইরে ছিলেন। দুই ফর্ম্যাট থেকে অবসরের জেরে আইপিএলের পর আর কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেটও খেলেননি। অস্ট্রেলিয়া সফরের আগে রোহিত শর্মার (Rohit Sharma) ফর্ম, ফিটনেস থেকে কেরিয়ার, সব নিয়েই প্রশ্নচিহ্ন ছিল। তবে ব্যাট হাতেই সেইসবের জবাব দিয়েছেন 'হিটম্যান'। ভারত সিরিজ় হারলেও, তাঁকেই সিরিজ় সেরা ঘোষণা করা হয়েছে।

সাম্প্রতিক অতীতে রোহিত নিজের ফিটনেসের জন্য় বারংবার সমালোচিত হয়েছেন। তবে অস্ট্রেলিয়া সফরের আগে রিপোর্ট অনুযায়ী নিজের ১১ কেজি ওজন ঝরান প্রাক্তন ভারতীয় অধিনায়ক। আপাত দৃষ্টিতে আগের থেকে অনেকটাই ফিট বলে মনে হয় রোহিতকে। ব্যাট হাতে অবশ্য স্বমহিমায় দেখা তাঁকে। ফিট হওয়ার জন্য অভিষেক নায়ারের (Abhishek Nayar) সঙ্গে ট্রেনিং করেন রোহিত। সেই নায়ারই জানান এই ওজন ঝরাতে রোহিতকে ঠিক কী কী করতে হয়েছে। পাশাপাশি তিনি এও বলেন পরবর্তী সিরিজ়ে রোহিতকে এবারের থেকেও আরও ফিট দেখতে লাগবে।

প্রাক্তন ভারতীয় সহকারী কোচকে বলতে শোনা যায়, 'তিন মাসের কঠোর পরিশ্রম, কড়া অনুশীলন এবং নিজের প্রিয় খাবার ত্যাগ করেছে ও। হয়তো এরপর ওকে যখন খেলতে দেখা যাবে, সেইসময় ও আর কিছু কিলো ওজন ঝরিয়ে নেবে।'

রোহিত শর্মাকে এরপর ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখার জন্য সমর্থকদের খুব বেশি অপেক্ষা করার প্রয়োজন নেই। ১৪ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে মাল্টি ফর্ম্যাট সিরিজ় খেলবে ভারতীয় দল। সেই সিরিজ়ে ৩০ নভেম্বর থেকে তিনটি ওয়ান ডে খেলা হবে। তখনই রোহিতকে আবার ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যেতে পারে। অর্থাৎ আর এক মাস মতো অপেক্ষা, তারপরেই আবার রোহিত ভারতের জার্সিতে মাঠে নেমে পড়বেন।

তবে অস্ট্রেলিয়ার মাটিতে হয়তো শেষবার খেলে ফেললেন রোহিত। অন্তত সিডনিতে শেষ ওয়ান ডে ম্যাচের পর তাঁর কথাবার্তায় এমনই পূর্বাভাস মিলেছে। ম্যাচের পর সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেন, 'সবসময়ই এখানে আসা, খেলাটা আমরা (কোহলির সঙ্গে সম্মিলিতভাবে) উপভোগ করি। ২০০৮ সালে সেই প্রথমবার এসেছিলাম, সেই সফরের স্মৃতি আজও আমার মনে পড়ে। জানি না আর কোনদিনও অস্ট্রেলিয়ায় খেলব কি না। তবে আমরা ক্রিকেটে যাই অর্জন করি না কেন, এখনও আমরা ক্রিকেটটা উপভোগ করি। আর এখানে আমাদের জন্য উপস্থিত হওয়া সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ।' ভবিষ্যতে কী হয়, এবার সেটাই দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget