এক্সপ্লোর

ICC Champions Trophy 2025: লাহৌরে অনবদ্য শতরানের পরেই হাতজোড় করে অভিনব সেলিব্রেশন, ভাইরাল ভিডিও, রহস্য খোলসা করলেন জাদরান

AFG vs ENG: ইব্রাহিম জাদরানের শতরানই ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের জয়ের ভিত গড়ে দেয়। তিনি ১৭৭ রানের ইনিংস খেলেন।

লাহৌর: দলের মরণ বাঁচন ম্যাচে দল যখন বড় বিপদে, তখনই জ্বলে উঠল তাঁর ব্যাট। প্রমাণিত হল কেন তাঁকে এত উচ্চ দরের প্রতিভা মনে করা হয়। কথা হচ্ছে ইব্রাহিম জাদরানের (Ibrahim Zadran)। আফগানিস্তান তারকা বুধবার, ২৬ ফেব্রুয়ারি লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে এক ঐতিহাসিক শতরান হাঁকান। সেই সেঞ্চুরিই চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের (AFG vs ENG) জয়ের ভিত গড়ে দেয়।

ইংরেজদের বিরুদ্ধে জাদরানের ইনিংস যেমন নজর কেড়েছে, তেমনই সেঞ্চুরির পর বিশেষ ধরনের সেলিব্রেশনও কারুর চোখ এড়িয়ে যায়নি। ম্যাচে শতরান পূরণ করার পর উচ্ছ্বসিত জাদরানকে দস্তানা, হেলমেট খুলে লেগ স্পিন বল করার মতো অঙ্গিভঙ্গি করতে দেখা যায়। তারপরেই তিনি হাতজোড় করেন। তাঁর এই সেলিব্রেশন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

 

 

কিন্তু কী উদ্দেশ্যে এহেন সেলিব্রেশন? এর অর্থই বা কী? জাদরান কিন্তু এই নিয়ে কোনও রাখঢাক করেননি। তিনি ব্রডকাস্টারদের জানান তাঁর এই অঙ্গভঙ্গি দলের তারকা ক্রিকেটের রশিদের উদ্দেশে ছিল। আফগান টপ অর্ডার ব্যাটার বলেন, 'ম্যাচ শুরুর আগে আমি রশিদ খানের সঙ্গে কথা বলছিলাম। আমি ওর সঙ্গে কথা বললেই রান আসে। আমি যখন শতরান পূরণ করলাম, তখন তাই ওকেই ধন্যবাদ জানাই।'

এদিন জাদরান নিজের শতরানের সুবাদে কিন্তু একগুচ্ছ ইতিহাসও গড়ে ফেলেন। ইংল্যান্ড বোলারদের বিরুদ্ধে কার্যত ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত শাসন করলেন জাদরান। এক সময় যেখানে ৩৭ রানের বিনিময়ে তিন উইকেট হারিয়ে ধুঁকছিল আফগানরা। সেখানে জাদরানের দৌলতে আফগানদের ইনিংস শেষ হল ৩২৫ রানে। ইনিংসের ৫০তম ওভারে জাদরান যখন লিভিংস্টোনের বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন, ততক্ষণে তাঁর নামের পাশে ১৭৭ রান লেখা। ডাকেটের ১৬৫ রানের ইনিংসকে পিছনে ফেলে এটাই এখন চ্যাম্পিয়ন্স ট্রফি ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ ব্য়ক্তিগত স্কোর। এখানেই কিন্তু শেষ নয়।

জাদরানের ১৭৭ রানের ইনিংস ওয়ান ডেতেও কোনও আফগান ব্যাটারের সর্বকালের সর্বোচ্চ। নিজেরই রেকর্ড ভাঙলেন তরুণ আফগানিস্তান ব্যাটার। বছর তিনেক আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬২ রানের ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে। এবারে মাত্র ১৪৬ বলে এল ১৭৭ রান। জাদরানের এই ইনিংস কিন্তু প্রতিপক্ষেরও কুর্নিশ আদায় করে নেয়। তাঁর সেঞ্চুরির পর ইংল্যান্ডের হ্যারি ব্রুককে করতালি দিতে দেখা যায়। এটাই এই ইনিংসের মাহাত্ম্য প্রমাণ করার জন্য যথেষ্ট। শেষমেশ এই ইনিংসের ওপর ভর করে আফগানিস্তান ম্যাচও জিতে নেয়।

আরও পড়ুন: দুবাইয়ে হাঁটতে বেরিয়েই বিরাট বিপাকে পড়লেন রোহিত, চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই এ কী কাণ্ড! 

সেরা শিরোনাম

Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget