এক্সপ্লোর

Afganistan Cricket: আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার, রেকর্ড গড়ল আফগানিস্তান ক্রিকেট দল

Afganistan Cricket Team: ফাজাল্লাখ ফারুখি ও ১৮ বছরের তরুণ বোলার আল্লাহ মহম্মদের দুরন্ত স্পেলে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে দিল আফগানিস্তান।

শারজা: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে স্বপ্নভঙ্গ হয়েছিল। হেরে বিশ্বকাপের ফাইনালের টিকিট হাতছাড়া করতে হয়েছিল। সেদিন চোখের জলে মাঠে ছেড়েছিলেন রশিদ, নবিরা। তার ২ মাসের মাথায় এবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল আফগান ক্রিকেট দল। দুরন্ত বোলিংয়ের সুবাদে প্রোটিয়াদের বিরুদ্ধে নিজেদের প্রথম ওয়ান ডে ফর্ম্য়াটে জয় ছিনিয়ে নিল আফগানরা। এর আগে কোনও ফর্ম্য়াটেই প্রোটিয়াদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে পারেনি আফগান শিবির।

ফাজাল্লাখ ফারুখি ও ১৮ বছরের তরুণ বোলার আল্লাহ মহম্মদের দুরন্ত স্পেলে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে দিল আফগানিস্তান। ম্য়াচে প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মারক্রাম। ওপেনিংয়ে রেজা হেন্ড্রিক্স ও জর্জি কেউই সেভাবে রান করতে পারেননি। ৯ রান করে রেজা ও ১১ রান করেন টনি ডে জর্জি। মারক্রাম মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। খাতাই খুলতে পারেননি স্টাবস। লোয়ার অর্ডারেও কোনও ব্যাটারই রান পাননি। ফলে ৩৩.৩ ওভারে ১০৬ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। 

আফগানিস্তানের বোলারদের মধ্যে ফারুখি ৭ ওভারের স্পেলে ৩৫ রান খরচ করে ৪ উইকেট নেন। আল্লাহ নিজের ১০ ওভারের স্পেলে ২০ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন। রশিদ খান ৮.৩ ওভারে ৩০ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন।  

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Afghanistan Cricket Board (@afghanistancricketboard)

রান তাড়া করতে নেমে কেকেআর তারকা রহমনউল্লাহ গুরবাজ খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর রিয়াজ হাসান ও রহমত শাহ মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। রিয়াজ ১৭ ও রহমত ৮ রান করেন। ক্যাপ্টেন হসমতউল্লাহ শাহিদি ১৬ রান করেন। আজমাতউল্লাহ ওমরজাই ও গুলবদিন নঈব মিলে দলের জয় নিশ্চিত করে ফেলেন। ওমরজাই ২৫ ও নঈব ৩৪ রানের ইনিংস খেলেন। ২৬ ওভারেই জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানিস্তান। প্রোটিয়া বোলারদের মধ্যে ফর্টুন ২ উইকেট নেন। ১টি করে উইকেট পান এনগিডি ও মারক্রাম। ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন ফাজাল্লাখ ফারুখি। 

আরও পড়ুন: জীবনদান পেলেন রবীন্দ্র, অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন অশ্বিন-জাডেজা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget