এক্সপ্লোর

IND vs PAK: সুপার ফোরেও সেই একই ছবি, ম্য়াচ জিতে হাত না মিলিয়েই মাঠ ছাড়লেন ভারতীয় ক্রিকেটাররা

Asia Cup 2025: ১৭২ রান তাড়া করতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল রবিবার। শুরুতে অভিষেক শর্মা ও শুভমন গিল মিলে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ম্য়াচে ভারতের জয়ের ভিত গড়ে দেন।

দুবাই: ১৪ সেপ্টেম্বরের রিপিট টেলিকাস্ট ২১ সেপ্টেম্বর। সেদিন পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল ভারতীয় দল এশিয়া কাপের গ্রুপের ম্য়াচে। রবিবার সুপার ফোরের ম্য়াচেও পাকিস্তানকে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। সেদিন মাঠে টসের সময় ও ম্য়াচের পর পাক অধিনায়ক ও প্লেয়ারের সঙ্গে ভারতের কোনও প্লেয়াররা হাত মেলাননি। সুপার ফোরের মহারণেও ঠিক তেমনটাই হল। ম্য়াচ জিতিয়ে পাক প্লেয়ারদের সঙ্গে হাত না মিলিয়েই মাঠ ছাড়লেন তিলক বর্মা ও হার্দিক পাণ্ড্য।

১৭২ রান তাড়া করতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল রবিবার। শুরুতে অভিষেক শর্মা ও শুভমন গিল মিলে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ম্য়াচে ভারতের জয়ের ভিত গড়ে দেন। অভিষেক তো অর্ধশতরানও পূরণ করেন। ম্য়াচ শেষ করেন তিলক ও হার্দিক। গ্রুপের ম্য়াচে ক্রিজে ছিলেন সূর্যকুমার ও শিবম দুবে। সেদিন ছক্কা হাঁকিয়ে দুবের সঙ্গে মাঠ ছাড়েন সোজা সূর্য। এদিন বাউন্ডারি হাঁকিয়ে হার্দিককে নিয়ে মাঠ ছাড়েন তিলক। গ্রুপ পর্বের ম্য়াচের সময় হ্যন্ডশেক নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছিল এবার অবশ্য তেমনটা হয়নি।

এশিয়া কাপের সুপার ফোরের ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৯ বলে ৭৪ রানের ইনিংস খেলেন বাঁহাতি তরুণ ওপেনার অভিষেক শর্মা। ম্য়াচের পর অভিষেক বলছেন, ''আমার আজ মনে হয়েছিল ওঁদের ব্যাট দিয়ে যাবতীয় কিছুর জবাব দেব। আমি ব্যক্তিগত ভাবে ভাল অনুভব করতে পারছিলাম না। প্রত্য়েক বলের শেষেই ওদের বোলররা কিছু না কিছু বলেই যাচ্ছিল। ব্যক্তিগত আক্রমণও করতে শোনা যাচ্ছিল তাঁদের। এভাবে খেলা সম্ভব নয়। তাই চেয়েছিলাম আক্রমণাত্মক খেলতে।''

ভারতের ব্যাটিংয়ের ইনিংসের প্রথম বলেই শাহিন আফ্রিদিকে ছক্কা হাঁকিয়েছিলেন অভিষেক। হ্যারিস রউফকেও ছক্কা হাঁকিয়েছিলেন। এমনকী খেলার ফাঁকে গিল ও অভিষেক হ্যারিসের সঙ্গে বাকবিতণ্ডায়ও জড়িয়ে যান। যদিও নিজের অর্ধশতরান হাঁকিয়ে দলকে জয়ের রাস্তা দেখান অভিষেকই।

এখনও পর্যন্ত ইতিহাস বলছে, দলের ক্রিকেটের ইতিহাসে এখনও পাকিস্তান ভারতের থেকে এগিয়ে। ২১০টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ৮৮ ম্য়াচে পাক দল জিতেছে। ভারত জিতেছে ৭৮ ম্য়াচে। টেস্ট ম্য়াচে দু দলের মধ্য়ে ৫৯ বার হয়েছে। তার মধ্য়ে পাকিস্তান ১২টি ও ভারত ৯ ম্য়াচ জিতেছে। ওয়ান ডে ফর্ম্যাটে ভারত জিতেছে ৫৮ ম্য়াচ ও পাক দল জিতেছে ৪৩ ম্য়াচ। কুড়ির ফর্ম্যাটে ১৫ ম্য়াচের মধ্যে ১১টি জিতেছে ভারত ও পাকিস্তান জিতেছে ৩ ম্য়াচে।

 

সেরা শিরোনাম

India vs New Zealand Live: সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
Mohammed Siraj: মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
India vs New Zealand Day 1 Highlights: ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
Mohammed Siraj: ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget