এক্সপ্লোর

Pakistan Cricket: পাকিস্তান দলের অধিনায়ক পদ থেকে অপসারিত হচ্ছেন বাবর?

Pakistan Cricket: বাবর আজমের নেতৃত্বে ঘরের মাঠে পাকিস্তান দল পরপর তিনটি টেস্ট সিরিজ জিততে ব্যর্থ হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশও হতে হয়েছে পাক দলকে।

ইসলামাবাদ: ঘরের মাঠে পরপর দুই সিরিজে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হয়েছে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। ইংল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার পরেই পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান পদ থেকে রামিজ রাজাকে ছেঁটে ফেলা হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান টেস্ট সিরিজ ড্র করলেও, বাবর আজমের (Babar Azam) অধিনায়কত্ব সমালোচিত হয়েছে। একাধিক সূত্রের খবর অনুযায়ী এবার বাবর আজমকে পাকিস্তানের অধিনায়ক পদ থেকে সরিয়ে ফেলা হতে পারে। 

পাকিস্তান বোর্ডের তরফে ভিন্ন ভিন্ন ফর্ম্যাটে ভিন্ন অধিনায়ককে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা করা হচ্ছে। এমনকী খবর অনুযায়ী পাক বোর্ড বর্তমানে দলের কোচিংয়ের দায়িত্বে থাকা সাকলিন মুস্তাক ও শন টেটেরও চুক্তি বাড়াতে আগ্রহী নয়। সাকলিনের বদলে কোনও বিদেশি কোচের হাতে পাকিস্তান দলের দায়িত্ব যেতে পারে বলেই খবর। সদ্যই নিউজিল্যান্ডের বিরুদ্ধে শাদাব খানের বদলে শান মাসুদকে (Shan Masood) পাকিস্তান দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের মধ্যেই পাকিস্তান বোর্ডের ইঙ্গিত খুঁজে পাচ্ছেন অনেকে। শোনা যাচ্ছে শান মাসুদকে লাল বলে পাকিস্তান দলের অধিনায়ক করা হতে পারে বলে জল্পনা। প্রাক্তন অধিনায়ক সরফরাজ খানও সম্প্রতি দুর্দান্তভাবে টেস্ট প্রত্যাবর্তনে শতরান হাঁকিয়েছেন। তাঁকেও পুনরায় অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও কানাঘুষো শোনা যাচ্ছে। প্রসঙ্গত, বাবর আজমের অধিনায়কত্বে পাকিস্তান দল গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ও তার আগের বছর সেমিফাইনালে পৌঁছেছিল বটে, তবে খেতাব জিততে পারেনি।

রশিদের হুঁশিয়ারি

অস্ট্রেলিয়াকে চরম হুঁশিয়ারি দিলেন রশিদ খান (Rashid Khan)। জানালেন, বিগ ব্যাশ লিগে (BBL) তাঁকে আর না-ও দেখা যেতে পারে। কিন্তু কেন? কারণ, মার্চ মাসে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার (Australia vs Afghanistan)। কিন্তু সেই সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবারই অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে যে, তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে না তারা। এবার অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডকে কড়া ভাষায় আক্রমণ করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। অজি বোর্ডের সিদ্ধান্তকে 'মর্মান্তিক' বলেও বর্ণনা করা হল।

আর আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'আমি শুনে সত্যিই হতাশ হলাম যে মার্চ মাসে অস্ট্রেলিয়া আমাদের বিরুদ্ধে সিরিজ খেলবে না। আমি গর্বের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করি আর আমরা বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠিত হয়েছি। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত আমাদের উন্নতিতে ধাক্কা। যদি আফগানিস্তানের সঙ্গে খেলা অস্ট্রেলিয়ার কাছে এতই অস্বস্তিকর হরয় তাহলে আমি বিগ ব্যাশ লিগে খেলে কারও অস্বস্তি বাড়াতে চাই না। তাই ভবিষ্যতে আমার বিবিএল খেলার ব্যাপারটা গুরুত্বের সঙ্গে ভেবে দেখব'।

আরও পড়ুন: ইডেনে সিরিজ জিতল ভারত, সাজঘরের সামনে নেচে দর্শকদের মন জিতলেন বিরাটরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget