এক্সপ্লোর

Ranji Trophy: বড় লিডের পথে উত্তরপ্রদেশ, ইডেনে লড়ছে মনোজের বাংলা

Bengal vs Uttar Pradesh: উত্তরপ্রদেশের ১৯৮ রানের জবাবে বাংলা ১৬৯ রান করে। দ্বিতীয় ইনিংসে ফের ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১২২ রান বোর্ডে তুলেছে উত্তরপ্রদেশ।

ইডেন: ঘরের মাঠ। রঞ্জি ট্রফির মঞ্চ। চেনা পরিবেশ, চেনা সমর্থক, চেনা আবহাওয়া। কিন্তু এত কিছুর পরও উত্তরপ্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে কিছুটা চাপে বাংলা। তার একটাই কারণ, দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমে বাংলার থেকে অনেকটাই রান এগিয়ে গিয়েছে উত্তরপ্রদেশ। এখনও তাদের হাতে ৬ উইকেট রয়েছে। প্রথম ইনিংসে উত্তরপ্রদেশের ১৯৮ রানের জবাবে বাংলা ১৬৯ রান করে। দ্বিতীয় ইনিংসে ফের ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১২২ রান বোর্ডে তুলেছে উত্তরপ্রদেশ।

টস জিতে গতকাল প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। বোলাররা অধিনায়কের আস্থার মর্যাদা রেখেছিলেন। ঈশান, শাহবাজদের বোলিংয়ে ১৯৮ রান গুটিয়ে যায় রিঙ্কু সিংহের দল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলার ব্য়াটাররাও বড় রান বোর্ডে তুলতে পারেননি। ১৬৯ রানে বাংলার প্রথম ইনিংস শেষ হয়ে যায়। মনোজ ২৩ রান করেন। অনুষ্টুপ, সুদাপ ঘরামি দু অঙ্কের স্কোর করতে পারেননি। শেষের দিকে সায়ন মণ্ডল, শাহবাজ ও আকাশদীপের ব্যাটে দেড়শোর গণ্ডি পেরিয়ে যায় বাংলা। 

দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে দিনের শেষে ১২২/৪ উত্তরপ্রদেশের স্কোর। ৪৪ রানে রিঙ্কু সিংহ ও ৪৭ রানে আকাশদীপ নাথ অপরাজিত রয়েছেন। ঈশান পোড়েল ২ উইকেট নেন। ১টি করে উইকেট পান সায়ন মণ্ডল ও আকাশদীপ।

উল্লেখ্য, প্রথম ইনিংস উত্তরপ্রদেশকে ১৯৮ রান অল আউট করার পরও উত্তরপ্রদেশের দুই পেসার অঙ্কিত রাজপুত ও শিবম মাভি রীতিমতো থরহরিকম্প ফেলে দেন বাংলা শিবিরে। ঘটনাচক্রে, দুজনই কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তনী। এবং ইডেন গার্ডেন্সকে (Eden Gardens) চেনেন হাতের তালুর মতো। তিন উইকেট নিয়েছেন শিবম। অঙ্কিতের ঝুলিতে এক উইকেট। ব্যাট হাতেও বাংলার বিরুদ্ধে সেরা ইনিংসটা খেললেন এক কেকেআর তারকাই। রিঙ্কু সিংহ। ৭৯ রান করলেন তিনি। প্রিয়ম গর্গ করেন ৫৩ রান।

সচিনকে ছুঁলেন অর্জুন

রঞ্জিতে অভিষেকেই সেঞ্চুরি হাঁকালেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জন তেন্ডুলকর। গোয়ার হয়ে রঞ্জিতে অভিষেক করেছিলেন সচিন পুত্র। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে ২০৭ বলে ১২০ রানের ইনিংস খেললেন অর্জুন। আর এই ইনিংসের সঙ্গে সঙ্গে বাবাকে ছুঁয়ে ফেললেন অর্জুন। ১৯৮৮ সালে গুজরাতের বিরুদ্ধে রঞ্জিতে অভিষেক হয়েছিল ১৬ বছরের সচিনের। সেই ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন তিনি। ৩৪ বছর পর সেই নজির গড়লেন তাঁর ছেলে অর্জুন তেন্ডুলকরও। 

প্রথম দিনে সাত নম্বরে ব্যাট করতে নেমে ৪ রানে অপরাজিত ছিলেন অর্জুন। এদিন সূয়াশ প্রভুদেশাইয়ের সঙ্গে জুটি বেঁধে ২২১ রানের বিশাল পার্টনারশিপ গড়েন সচিন পুত্র। সূয়াশ ৪১৬ বলে ২১২ রান হাঁকান। প্রথম শ্রেণির ক্রিকেটে সূয়াশের এটি প্রথম দ্বিশতরান। দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৪৯৩ রান বোর্ডে তুলেছে গোয়া। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget