এক্সপ্লোর

IND vs AUS: লাবুশেনের পর অর্ধশতরান হেডেরও, চা পানের বিরতির আগেই ভারতের থেকে এগিয়ে গেল অজিরা

Border Gavaskar Trophy: শুক্রবারই খাওয়াজার উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। এদিন চা পানের বিরতির আগে আরও তিনটি উইকেট হারায় তারা। তবে অর্ধশতরান করেন মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেড।

অ্য়াডিলেড: বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) দ্বিতীয় টেস্টেও শুরুটা ভাল হয়নি টিম ইন্ডিয়ার (Indian Cricket Team)। প্রথমে ব্যাট করতে নেমে ১৮০ রানে অল আউট হয়ে গিয়েছে ভারতীয় দল। দ্বিতীয় দিনে শনিবার চা পানের বিরতির আগেই প্রথম ইনিংসে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। শুক্রবারই খাওয়াজার উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। এদিন চা পানের বিরতির আগে আরও তিনটি উইকেট হারায় তারা। তবে অর্ধশতরান করেন মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেড। চা পানের বিরতিতে ৪ উইকেট হারিয়ে ১৯১ রান বোর্ডে তুলে নিয়েছে অজি শিবির।

শুক্রবার ১ উইকেট হারিয়ে বোর্ডে ৮০ রান তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। আগের দিন লাবুশেন ও ম্য়াকস্যুইনি মিলে পার্টনারশিপ গড়েছিলেন। শুক্রবার অস্ট্রেলিয়ার প্রথম উইকেট নেন জসপ্রীত বুমরা। এদিনও প্রথম অজি শিবিরে ধাক্কা দেন বুমরাই। তিনি ফিরিয়ে দেন ম্য়াকস্যুইনিকে। ৬টি বাউন্ডারির সাহায্যে ব্যক্তিগত ৩৯ রানের মাথায় পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তরুণ অজি ওপেনার। আরও একবার ব্যর্থ হলেন স্টিভ স্মিথ। চলতি সিরিজে বারবার প্রাক্তন অজি অধিনায়ককে ভোগান্তির মুখে ফেলেছেন বুমরা। এদিনও ভারতীয় পেসারের সামনে শুরু থেকে কড়া চ্যালেঞ্জের মধ্যে পড়েছিলেন স্মিথ। শেষ পর্যন্ত মাত্র ২ রান করেই পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান প্রাক্তন অজি অধিনায়ক। তবে লাবুশেনকে ফেরাতেই পারছিলেন না ভারতীয় বোলাররা। শেষ পর্যন্ত আরও একটি অর্ধশতরানের ইনিংস খেলেন ডানহাতি অজি ব্য়াটার। শেষ পর্যন্ত ৯টি বাউন্ডারির সাহায্যে ৬৪ রানের ইনিংস খেলে আউট হন লাবুশেন। লাবুশেন ছাড়াও অজি ব্য়াটিং লাইন আপের আরেক স্তম্ভ ট্রাভিস হেডও অর্ধশতরানের ইনিংস খেলেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

গতকাল প্রথমে ব্য়াট করতে নেমে ১৮০ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি ভারত। রাহুল ৩৭ রানের ইনিংস খেলেন। গিল ৩১ রানের ইনিংস খেলেন। জয়সওয়াল খাতা খোলার আগে প্যাভিলিয়নে ফেরেন। ২ অভিজ্ঞ তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলিও বড় রান করতে পারেননি। লোয়ার অর্ডারে নীতিশ রেড্ডি ৪২ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান নীতিশ। এখন দেখার প্রথম ইনিংসে কত রান বোর্ডে তুলতে পারে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

ভিডিও

BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda
Kolkata News: 'ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি বিশাল বড় ব্যালেন্স', বললেন অভিযোগকারী।
Madan Mitra: শিবির বদলে মানুষ আগ্রহী নয়, নতুন সরকার কী করে সেই নিয়ে আগ্রহী: মদন মিত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget