এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: বর্ডার-গাওস্কর ট্রফির আগে তেমনভাবে চিনতেনই না, তবে পারথে নীতীশ, হর্ষিতের খেলায় মুগ্ধ রোহিত

India vs Australia: ভারতের হয়ে নিজেদের টেস্ট অভিষেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হর্ষিত রানা মোট চার উইকেট নেন, নীতীশ কুমার রেড্ডি করেন ৭৯ রান।

অ্যাডিলেড: পারথে দুই তরুণ ক্রিকেটারকে টেস্ট অভিষেক ঘটানোর সুযোগ দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। নীতীশ রেড্ডি (Nitish Kumar Reddy) ও হর্ষিত রানা (Harshit Rana), দুইজনেই যে ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভরসার মর্যাদা রাখতে পেরেছেন, তা বলাই বাহুল্য। এবার এই দুই ক্রিকেটারকেই প্রশংসায় ভরালেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম ম্যাচে দুই ইনিংস মিলিয়ে নীতীশ মোট ৭৯ রান করেছিলেন। পাশাপাশি একটি উইকেটও এসেছিল ২১ বছর বয়সি তারকার ঝুলিতে। অপরদিকে, তরুণ ফাস্ট বোলার হর্ষিত রানার বোলিং বিপাকে ফেলেছিল অজ়ি ব্যাটারদের। মোট চার উইকেট নেওয়া ফাস্ট বোলারের নিয়ন্ত্রণ, গতি ও আগ্রাসন প্রভাবিত করেছিল অনেককেই। হর্ষিত ও নীতীশের পারফরম্যান্স যে ভারতীয় অধিনায়ককে প্রভাবিত করেছে, তা বলাই বাহুল্য। তবে এই টেস্টের আগে দুই তরুণের দক্ষতার বিষয়ে তাঁর যে খুব একটা ধারণা ছিল না, সেকথাও স্বীকার করে নেন রোহিত।

ভারতীয় অধিনায়ক দ্বিতীয় টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে বলেন, 'ওদের দুইজনের পারফরম্যান্স দেখতে বেশ ভালই লেগেছে। আমি ব্যক্তিগতভাবে ওদের বিষয়ে খালি শুনেইছিলাম এবং কয়েকটা আইপিএল ম্যাচে ওদের খেলতে দেখেছি। বিশেষ করে নীতীশের খেলা দেখেছিলাম টি-টোয়েন্টিতে। নিঃসন্দেহে ওরা দারুণ প্রতিভাবান। পারথে তো দেখে মনেই হচ্ছিল না যে ওরা নিজেদের প্রথম টেস্ট ম্যাচে খেলছে। একদম প্রথম থেকেই ওরা ম্যাচে ছিল। ওদের শারীরিক ভাষাও দারুণ ছিল। বড় সিরিজ়গুলিতে এমন ধরনের খেলোয়াড়দেরই তো দলে চাই। কেরিয়ারটা দারুণভাবে শুরু করেছে। আমি আশা করব যে দলের হয়ে যতদিন সম্ভব ওরা যেন খেলতে পারে এবং এমনভাবে পারফর্ম করে।'

এই সম্মেলনেই রোহিত আরও জানিয়ে দেন যে অ্যাডিলেডে পারথ টেস্টের দুই ব্যাটারই ভারতের হয়ে ওপেন করবেন। অর্থাৎ তিনি দলে ফিরলেও ওপেনিং করতে দেখা যাবে কেএল রাহুল ও যশস্বী জয়সওয়ালকেই। ''আমি বাড়িতে প্রথম টেস্টের খেলার দেখছিলাম। ছেলেকে কোলে নিয়ে ওপেনিংয়ে রাহুল ও জয়সওয়ালের খেলা দেখেছি। দারুণ ব্যাটিং করছিল রাহুল ওপেনিং পজিশনে। আমার মনে হয় ও যোগ্য এই পজিশনে ব্যাট করার। এখন তাই পজিশন বদলানোর কোনও প্রয়োজনই নেই। জয়সওয়ালের সঙ্গে জুটি বেঁধে ভারতকে জয় এনে দিতে সাহায্য করেছে রাহুল। বিদেশের মাটিতে এমনিও ওর ব্যাটিং প্রশংসনীয়। তাই কম্বিনেশনে কোনও বদল আনার প্রয়োজন নেই। আমি মিডল অর্ডারে কোনও একটা পজিশনে নামব।' বলেন রোহিত।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে যশপ্রীত বুমরার সঙ্গে লড়াইয়ে পাকিস্তানি ফাস্ট বোলারও 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?

ভিডিও

Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget