এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: পারথে ভারতের স্মরণীয় জয়ের দিনই 'অস্ত্রে শান' রোহিতের, অনুশীলনে নেমে পড়লেন ভারতীয় অধিনায়ক

IND vs AUS 1st Test: গতকালই পারথে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।

পারথ: সোমবারই প্রথম টেস্টে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে (India vs Australia) পরাজিত করবে বলে অনেক বিশেষজ্ঞই মনে করছিলেন। সেই সম্ভাবনাই সত্য়ি করে ম্যাচের চতুর্থ দিনই জয় সুনিশ্চিত করল ভারতীয় দল। পাঁচ ম্যাচের বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। আর এই দিনই ভারতীয় সমর্থকদের আনন্দ দ্বিগুণ করে অনুশীলনে নেমে পড়লেন রোহিত শর্মাও (Rohit Sharma)।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য বাকি দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় না গিয়ে বেশ কিছুদিন মুম্বইতেই ছিলেন রোহিত। সদ্যই তাঁকে শনিবার মুম্বই বিমানবন্দরে অস্ট্রেলিয়ার উদ্দেশে বিমান ধরতে দেখা যায়। রোহিতের সঙ্গে তাঁকে ছাড়তে এসেছিলেন স্ত্রী রীতিকাও। যেমন জল্পনা ছিল সেইমতোই রবিবারই পারথে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। এবার আজ থেকে নেমে ঘাম ঝরাতেও নেমে পড়লেন রোহিত। তাঁর অনুশীলনের একটি ভিডিও বিসিসিআইয়ের তরফে শেয়ার করা হয়।

 

ভিডিওতে রোহতের পাশাপাশি রবীন্দ্র জাডেজাকেও ভারতীয় নেটে দেখা যায়। রোহিত গোটা অনুশীলনে ফরোয়ার্ড ডিফেন্স, তাঁর অতিপরিচিত পুল শট যেমন খেলেন, তেমন তাঁকে রিভার্স স্যুইপও খেলতে দেখা যায়। ডেভিড ওয়ার্নার রোহিতের অনুশীলনে ব্রডকাস্টারদের তরফে উপস্থিত ছিলেন। চলতি সিরিজ়ে ধারাভাষ্য দিতে দেখা যাচ্ছে ওয়ার্নারকে। অনুশীলনের ফাঁকে রোহিত একবার ওয়ার্নারের সঙ্গে কথা বলেন। আজ থেকে পুরোদমে অনুশীলন শুরু করে দেওয়ায়, ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট রোহিত যে মাঠে নামবেন, তা কার্যত নিশ্চিত। 

তবে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে রোহিতকে অনুশীলন ম্যাচেও খেলতে দেখা যাবে বলে খবর। ভারত 'এ' দলের হয়ে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে এক প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিত। রাজধানী ক্যানবেরার মানুকা ওভালে ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর, দুইদিনব্যাপী দিন রাতের একটি প্রস্তুতি ম্যাচ খেলা হবে। সেই ম্যাচেই রোহিতের খেলার সম্ভাবনা প্রবল। তবে জল্পনা থাকলেও মহম্মদ শামিকে কিন্তু রোহিতের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমানে চাপেননি। শামি কবে দলে যোগ দেন, আদৌ দেন কি না, সেটাই দেখার বিষয় এবার। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বিবাদ অতীত! সেঞ্চুরিয়ন কোহলি সাজঘরে ফিরতেই জড়িয়ে ধরলেন গম্ভীর, ভাইরাল ভিডিও 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suryakumar Yadav: নেটে ১০০০ বলে ব্যাটিং অনুশীলন, 'প্রাক্তন' বিশ্বজয়ী ক্যাপ্টেনই কি ভরসা হবেন শ্রেয়সদের?
নেটে ১০০০ বলে ব্যাটিং অনুশীলন, 'প্রাক্তন' বিশ্বজয়ী ক্যাপ্টেনই কি ভরসা হবেন শ্রেয়সদের?
Vaibhav Sooryavanshi: 'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
IND vs ZIM Live: ৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget