এক্সপ্লোর

Deepak Chahar: অর্ডার দিয়ে মেলেনি খাবার! পাল্টা জুটল মিথ্যুক তকমা, ফুড ডেলিভারি অ্যাপের পরিষেবায় ক্ষুব্ধ চাহার

Chahar on Social Media: সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানানোর পরেই দ্রুত ফুড ডেলিভারি অ্যাপের তরফে দীপক চাহারের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়।

নয়াদিল্লি: ভারত তথা চেন্নাই সুপার কিংসের তারকা অলরাউন্ডার দীপক চাহারের (Deepak Chahar) বিরুদ্ধে মিথ্যা কথা বলার অভিযোগ। তাও আবার বিখ্যাত ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোর তরফে। সোশ্যাল মিডিয়ায় একরাশ ক্ষোভ উগরে দিলেন দীপক। ঘটনাটা ঠিক কী?

বিখ্যাত ফুড ডেলিভারি কোম্পানি জোমাটোতে খাবারের অর্ডার দিয়েছিলেন বলে জানান দীপক চাহার। কিন্তু তাঁকে তো কোনও খাবার পাঠানোই হয়নি, উল্টে তাঁকে কোম্পানির তরফে মিথ্যুকও বলা হয় বলে দাবি চাহারের। নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে সোশ্যাল মিডিয়ায় চাহার লেখেন, 'ভারতের নতুন ঠগ। জোমাটোর মারফত খাবার অর্ডার করেছিলাম এবং অ্যাপে দেখাচ্ছে আমি ওরা খাবার পাঠিয়ে দিয়েছে। তবে আমি কোনওকিছুই পাইনি। কাস্টমার সার্ভিসে ফোন করলে ওরাও একই কথা বলে যে আমায় নাকি খাবার দিয়ে দেওয়া হয়েছে এবং আমি মিথ্যা বলছি। আমি নিশ্চিত যে আমার মতো এমন অভিজ্ঞতার শিকার আরও অনেকে হয়েছেন। জোমাটোকে ট্যাগ করে আপনারাও আপনাদের অভিজ্ঞতা জানান।'

 

চাহারের সোশ্যাল মিডিয়া পোস্টের পর দ্রুতই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাঁর এই অভিজ্ঞতার জন্য জোমাটো কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে নেয়। তাঁদের তরফে চাহারকে আশ্বাস দেওয়া হয় যে তাঁরা এই ধরনের ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন এবং দ্রুতই তারা এই বিষয়ে তদন্ত করে এর সমাধান বের করবে।

 

জোমাটোর তরফে লেখা হয়, 'দীপক আমরা আপনার এই অভিজ্ঞতার জন্য অত্যন্ত দুঃখিত এবং আপনাকে এর জন্য যদি কোনও অসুবিধার সম্মুখীন হতে হয়, তার জন্য ক্ষমাপ্রার্থীও বটে। আমরা এই ধরনের বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখি এবং যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করার চেষ্টা করব।'

চাহার সকলের কথা ভেবে এই পোস্টটি করেন বলে জানালে জোমাটোর তরফে কিছুটা সময় চেয়ে নেওয়া হয় এবং জানানো হয় তাদের তরফে দ্রুতই এই সমস্যা সমাধান করা হবে। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: ট্রফি কালেক্টার হওয়ার আগে টিকিট কালেক্টার, ভাইরাল ধোনির প্রথম নিয়োগপত্র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ZIM: কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
IND vs ZIM Live: বিরাট ব্যবধানে জয়, শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে প্রথম সিরিজ় জয় ভারতের
বিরাট ব্যবধানে জয়, শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে প্রথম সিরিজ় জয় ভারতের
IND vs ZIM: ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
ZIM Vs IND: ঈশান, তিলকের অর্ধশতরান, ২০ ওভারে দুশোর গণ্ডি পেরিয়ে জিম্বাবোয়েকে বড় চ্যালেঞ্জ দিল ভারত
ঈশান, তিলকের অর্ধশতরান, ২০ ওভারে দুশোর গণ্ডি পেরিয়ে জিম্বাবোয়েকে বড় চ্যালেঞ্জ দিল ভারত

ভিডিও

Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget