এক্সপ্লোর

IND vs ENG 5th Test: সিরিজ়ে পঞ্চম অভিষেক! ধর্মশালায় ভারতীয় একাদশে সুযোগ পাচ্ছেন পাড়িক্কাল?

Devdutt Padikkal: ২৩ বছর বয়সি দেবদত্ত পাড়িক্কাল এখনও পর্যন্ত ৩১টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৪.৫৪ গড়ে মোট ২২২৭ রান করেছেন।

ধর্মশালা: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারতীয় দল। ৩-১ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ৭ মার্চ থেকে ধর্মশালায় সিরিজ়ের শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। ইতিমধ্যেই সেই টেস্টের জন্য ভারতীয় স্কোয়াডের ঘোষণাও করে দিয়েছে বিসিসিআই। রিপোর্ট অনুযায়ী এই ম্যাচেই অভিষেক ঘটাতে চলেছেন তরুণ টপ অর্ডার ব্যাটার দেবদত্ত পাড়িক্কাল। 

চলতি টেস্ট সিরিজ়ে বিরাট কোহলি, মহম্মদ শামিদের অনুপস্থিতি এবং কেএল রাহুলের চোটের জেরে ইতিমধ্যেই রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল ও আকাশ দীপ, চারজন নিজের অভিষেক ঘটিয়েছেন। খবর অনুযায়ী ধর্মশালায় পঞ্চম ভারতীয় হিসাবে অভিষেক ঘটাতে চলেছেন বাঁ-হাতি টপ অর্ডার ব্য়াটার পাড়িক্কাল। কিন্তু কার জায়গায় একাদশে সুযোগ পাবেন কর্ণাটকের তরুণ ক্রিকেটার? শোনা যাচ্ছে ধর্মশালায় সম্ভবত বাদ পড়তে চলেছেন রজত পাতিদার। 

মধ্যপ্রদেশের ব্যাটার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। একটি অর্ধশতরানও আসেনি তাঁর ব্যাট থেকে। সম্ভবত তাঁর বদলেই দলে আসতে চলেছেন পাড়িক্কাল। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই আধিকারিক এই মর্মে জানান যে যেহেতু ধর্মশালার ম্যাচটাই আইপিএলের আগে ভারতের শেষ আন্তর্জাতিক ম্যাচ, তাই টিম ম্যানেজমেন্ট সেই ম্যাচে পাড়িক্কালকে পরখ করে দেখে নিতে আগ্রহী।

২৩ বছর বয়সি ব্যাটার এখনও পর্যন্ত ৩১টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৪.৫৪ গড়ে মোট ২২২৭ রান করেছেন। চলতি মরশুমেও রঞ্জি পাড়িক্কাল দুরন্ত ছন্দে ছিলেন। পঞ্জাবের বিরুদ্ধে শতরান দিয়েই মরশুমের শুরুটা করেন তিনি। এখনও পর্যন্ত চার ম্যাচে ৯২.৬৬ গড়ে ৫৫৬ রান করে ফেলেছেন তিনি। রয়েছে তিনটি সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্বও। কর্ণাটকের হয়ে নির্বাচকদের উপস্থিতিতেই তামিলনাড়ুর বিরুদ্ধে ঝাঁ-চকচকে ১৫১ রানের ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে। তারপরেই জাতীয় দলে ডাক পান তিনি। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেললেও, ধর্মশালাতেই প্রথমবার লাল বলের ক্রিকেটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যেতে পারে পাড়িক্কালকে।  

পঞ্চম টেস্টের ভারতীয় দলরোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), কে এস ভরত (উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ়, মুকেশ কুমার ও আকাশ দীপ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: শ্রেয়স-ঈশান বাদ! হার্দিক কেন ঘরোয়া ক্রিকেটে খেলবেন না, প্রশ্ন তুললেন পাঠান 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget