এক্সপ্লোর

ENG vs IND 3rd Test: লর্ডসের 'অনার্স বোর্ড'-এ নাম, কপিল দেবের রেকর্ড ভেঙেও সেলিব্রেট করতে নারাজ যশপ্রীত বুমরা

Jasprit Bumrah: লর্ডসে নিজের টেস্ট কেরিয়ারে ১৫ নম্বর বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন যশপ্রীত বুমরা।

লন্ডন: বুম বুম বুমরা (Jasprit Bumrah), বক্স অফিস বুমরা বা ব্রিলিয়ান্ট বুমরা, যাই বলা হোক না কেন, বুমরাকে যে বিশেষণই দেওয়া হোক না কেন, তা যেন কমই। এজবাস্টনে তিনি খেলেননি, তবে লর্ডসে (ENG vs IND 3rd Test) ফিরেই যশপ্রীত বুমরা প্রমাণ করে দিলেন কেন তাঁকে সিংহভাগ ক্রিকেট বিশেষজ্ঞ থেকে সাধারণ ক্রিকেটপ্রেমীরা বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলার বলে মনে করেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৪ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন বুমরা। লর্ডসের 'অনার্স বোর্ড' ১৫তম ভারতীয় বোলার হিসাবে নাম লেখান তিনি। এই কীর্তি নিঃসন্দেহেই দারুণ সৌভাগ্যের। এটি টেস্ট কেরিয়ারে বুমরার ১৫তম পাঁচ উইকেট হল ছিল। এই ৫ পাঁচ উইকেট নেওয়ার সুবাদেই তিনি কপিল দেবের এক দীর্ঘদিনের রেকর্ড ভেঙে ফেললেন।

বিদেশের মাটিতে এই বুমরা এক ইনিংসে ১৩তম বার পাঁচ উইকেট নিলেন। বুমরা এখন বিদেশে এক ইনিংসে সবথেকে বেশি পাঁচ উইকেট নেওয়া ভারতীয় বোলার হয়ে গেলেন। তবে এই কৃতিত্ব গড়ার পরেও বুমরা তেমনভাবে সেলিব্রেট করার আগ্রহই দেখেননি। বরং তিনি নিজেকে খানিকটা আটকেই রাখেন। শেষমেশ কার্যত জোর করেই বুমরার হাত তুলে ধরেন তাঁর বোলিং পার্টনার মহম্মদ সিরাজ।

ম্যাচের প্রথম দিন কিন্তু তেমন সাফল্যই পাননি। কেবল হ্যারি ব্রুককে আউট করেন তিনি। তবে দ্বিতীয় দিনের শুরুর আধ ঘণ্টাতেই তিনি বল হাতে আগুন ঝরান। পরপর বেন স্টোকস, জো রুট ও ক্রিস ওকসকে আউট করেন তিনি। এরপরে পঞ্চম উইকেটের জন্য বেশ খানিকটা অপেক্ষা করতে হয় তাঁকে। তবে শেষমেশ জোফ্রা আর্চারের উইকেট ভেঙে তিনি নিজের পঞ্চম উইকেটটি নেন।

 

বুমরার সৌজন্যেই ভারতীয় দল ইংল্যান্ডকে চারশোর কম রানে আটকাতে রাখতে সমর্থ হয়। ইংল্যান্ডের হয়ে জো রুট শতরান হাঁকান। তার পাশাপাশি জেমি স্মিথ ও ব্রাইডন কার্স অর্ধশতরান হাঁকান। ভারতের হয়ে বুমরার পাশাপাশি নীতীশ কুমার রেড্ডি ও মহম্মদ সিরাজ দুইটি করে উইকেট নেন। একটি সাফল্য পান রবীন্দ্র জাডেজা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

ভিডিও

Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:
BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget