এক্সপ্লোর

ENG vs IND 3rd Test: নীতীশের জোড়া সাফল্যের পর ইনিংস সামলাচ্ছেন রুট, পোপ, লর্ডসে প্রথম সেশনে ইংল্যান্ডের স্কোর ৮৩

Nitish Kumar Reddy: তিন বলের ব্যবধানে ভারতের হয়ে দুই উইকেট নেন নীতীশ কুমার রেড্ডি।

লন্ডন: দুরন্ত লড়াইয়ের পর ভারত ও ইংল্যান্ডের তৃতীয় টেস্টের (ENG vs IND 3rd Test) প্রথম সেশন শেষ হল। সেশনের শুরুতে ভারতীয় বোলাররা দাপট দেখালেও ইংরেজ ওপেনাররা ম্যাচে অর্ধশতরানের পার্টনারশিপের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তারপর নীতীশের (Nitish Kumar Reddy) বলে জোড়া উইকেট হারালেও জো রুট ও অলি পোপ ইনিংস খানিকটা সামলে নিয়েছেন। দুইজনে ৩৯ রান যোগ করে ফেলেছেন। প্রথম সেশন শেষে ইংল্যান্ডের স্কোর ৮৩/২।

এই ম্যাচে আবারও টস জেতেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। লর্ডসে টস জিতে এই সিরিজ়ে প্রথমবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। দুই দলই গত ম্যাচ থেকে নিজেদের একাদশে এক বদল করে মাঠে নেমেছিল। শুরুতে বোলিং সহায়ক পরিবেশে বোলাররা নজর কাড়বেন এটাই স্বাভাবিক। আশা ছিল ভারতীয় বোলাররা তেমনটা করতে সক্ষম হবেন। আকাশ দীপ ও যশপ্রীত বুমরা দুরন্ত স্যুইংয়ে ইংল্যান্ড ওপেনারদের বেশ বিপাকে ফেলেনও বটে। তবে দুইজনে ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেটকে সাজঘরে ফেরাতে ব্যর্থ হন।

 

প্রথম ঘণ্টায় ইংল্যান্ড তাঁদের 'বাজ়বল'-র বিপক্ষে গিয়ে অত্যন্ত দেখেশুনে মন্থর গতিতে রান তোলে। ১৩ ওভারে উঠে মাত্র ৩৯ রান। তবে ধীরে ধীরে এগিয়ে যায় ইংল্যান্ড ইনিংস। কোনও উইকেট না হারিয়েই ৫০ রানের গণ্ডির দিকে এগোচ্ছিলেন ইংরেজ ওপেনাররা। এমন পরিস্থিতিতেই ভারতীয় অধিনায়ক শুভমন দ্বিতীয় পরিবর্ত বোলার হিসাবে নীতীশ কুমার রেড্ডিকে নিয়ে আসেন। কার্যত 'আউট অফ সিলেবাস'-র মতো জোড়া সাফল্য পেলেন। ক্রলি ও ডাকেট, দুই ইংরেজ ওপেনারকেই যথাক্রমে ১৮ ও ২৩ রানে সাজঘরে ফেরান নীতীশ, তাও আবার একই ওভারে।

এরপরে পোপকে সঙ্গ দিতে মাঠে নামেন রুট। ইংল্যান্ডের সম্ভবত সেরা ব্যাটার বিগত দুই টেস্টে বড় রান পাননি। এই ম্য়াচে যেন সেই হতাশা দূর করার জন্য প্রথম থেকেই বদ্ধপরিকর দেখাচ্ছে রুটকে। তিনি মহম্মদ সিরাজের বলে দুই চার মেরে ১৮তম ওভারে ইংল্যান্ডকে ৫০ রানের গণ্ডি পার করতে সাহায্য করেন। এরপরে অবশ্য জমাট টেকনিক ও দুরন্ত ব্যাটিংয়ে ইংল্যান্ডের ইনিংস এগিয়ে নিয়ে যান তিনি। পোপ ও রুট, উভয়কেই বেশ ভাল ছন্দে দেখাচ্ছে। রুট ২৪ ও পোপ ১২ রানে ক্রিজে রয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs England T20: ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
IND vs ENG T20 Live: শেষ টি-টোয়েন্টিতেও লজ্জার হার ভারতের
শেষ টি-টোয়েন্টিতেও লজ্জার হার ভারতের
India vs England: বাটলারের সেঞ্চুরি, ব্রুকের ঝোড়ো ব্যাটিং, রানের পাহাড়ে ইংল্যান্ড
বাটলারের সেঞ্চুরি, ব্রুকের ঝোড়ো ব্যাটিং, রানের পাহাড়ে ইংল্যান্ড
Vaibhav Sooryavanshi: 'আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ আলাদা', বৈভবকে বার্তা বিশ্বজয়ীর
'আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ আলাদা', বৈভবকে বার্তা বিশ্বজয়ীর

ভিডিও

Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget