এক্সপ্লোর

ENG vs IND: মঙ্গলবার ইংল্যান্ডে অনুশীলনেই নামলেন না পন্থ, গিলরা! কিন্তু কেন?

Indian Cricket Team: দিন চারেক আগেই ভারতীয় দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলার লক্ষ্যে বিলেতে পৌঁছে গিয়েছ।

লন্ডন: আর দিনকয়েকের অপেক্ষা, তারপরে ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IND) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামবে ভারতীয় দল। এই সিরিজ়ের মাধ্যমেই ভারতীয় ক্রিকেটে নব যুগের সূচনা হতে চলেছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, আর অশ্বিনের অবসরের পর খেলতে নামবে ভারত, তাও আবার নতুন অধিনায়ক শুভমন গিলের তত্ত্বাবধানে। স্বাভাবিকভাবেই নতুন জমানার শুরুটা কেমনভাবে হবে সেই দিকে তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব।

সেই সিরিজ়ের বহু আগেই ভারত দিন চারেক আগে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে। অনুশীলনেও নেমে পড়েছেন টিম ইন্ডিয়ার তারকারা। সোমবার ভারতীয় দলের অনুশীলনের ভিডিও পোস্ট করেছিল বিসিসিআই। তবে মাত্র দুই দিনের অনুশীলনের পরেই মঙ্গলবার, ১০ জুন শুভমন গিল, ঋষভ পন্থদের অনুশীলনে দেখা গেল না। এর কারণটা ঠিক কী?

আসলে দুই দিনের কড়া অনুশীলনের পর ভারতীয় দলের তারকাদের টিম ম্যানেজমেন্ট বিশ্রাম দিয়েছিল। সেই কারণেই বুধবার, কোনও ভারতীয় তারকারা অনুশীলন করেননি। তবে বুধবার, ১১ জুন আবার ইংল্যান্ডে সকাল ৯.৩০টার সময়ই ভারতীয় দলের অনুশীলন নির্ধারিত করা হয়েছে। 

প্রসঙ্গত, এই সিরিজ়েই প্রথমবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন অর্শদীপ সিংহ। আইপিএলে দুরন্ত পারফর্ম করেছেন তিনি। এবার টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ সামলাতে হবে তাঁকে। আইপিএল থেকে টেস্ট ম্যাচ, পরিবর্তনটা সহজ নয়। লম্বা ফর্ম্যাটের জন্য নিজের শরীরকে প্রস্তুত করা লাল বলের সঙ্গে মানিয়ে নেওয়াটা আপাতত অর্শদীপদের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যেই অনুশীলন সারছেন তিনি। ২৬ বছর বয়সি বাঁ-হাতি বোলার নেটে দলের টপ অর্ডার ব্যাটারদের বিরুদ্ধে লাল বলে বোলিং করাটা বেশ উপভোগ করেছেন বলেই জানান তিনি। 

 

বিসিসিআইয়ের আপলোড করা ভিডিওতে অর্শদীপ বলেন, 'ব্যাটারদের বিরুদ্ধে এই অনুশীলন সেশনে বেশ প্রতিদ্বন্দ্বিতা চলছিল। বোলার হিসাবে আমাদের পরিকল্পনা করেই তো ব্যাটারদের আউট করতে হয়। আমরা চ্যালেঞ্জটা বেশ উপভোগই করছিলাম। সাই প্রথমবার দলে যোগ দিয়েছে, ওকে বেশ মজবুত দেখায়। অধিনায়ক ভাল ছন্দে ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে ধারটাও বাড়বে আমাদের এবং আশা করছি ব্যাটারদের আরও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারব।'

ইংল্যান্ডের বিরুদ্ধে মূল সিরিজ়ে নামার আগে ভারতীয় দল শুক্রবার ১৩ জুন থেকে এক আন্তঃদলীয় ম্যাচ খেলবে। সেই ম্যাচেই শুভমন গিল, অর্শদীপরা নিজেদের ঝালিয়ে নেওয়ার আরকটু সুযোগ পেতে চলেছেন। 

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
Shubman Gill: কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে
কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget