এক্সপ্লোর

ENG vs SL: ডনের কৃতিত্বে ভাগ, নিসাঙ্কার ব্যাটে ভর করে এক দশক পরে ইংল্যান্ডে টেস্ট জয় শ্রীলঙ্কার

Pathum Nissanka: ওভালে ১২৭ রানের ইনিংসে পাথুম নিসাঙ্কা চলতি বছরের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে গেলেন। তিনি ইতিমধ্যেই ২৫ ইনিংসে ১১৩৫ রান করে ফেলেছেন।

লন্ডন: ওভালে তৃতীয় দিনে ফাস্ট বোলারদের দাপটে জয়ের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। তৃতীয় টেস্টের (ENG vs SL 3rd Test) চতুর্থ দিনে জয় সুনিশ্চিত করলেন পাথুম নিসাঙ্কা (Pathum Nissanka)। হাঁকালেন চোখধাঁধানো সেঞ্চুরি। আর এই শতরানই তাঁকে ডন ব্র্যাডম্যানদের সঙ্গে এক আসনে জায়গা করে দিল। 

সীমিত ওভারের ক্রিকেটে নিসাঙ্কা শ্রীলঙ্কা দলের অবিচ্ছেদ্য অঙ্গ। তবে লাল বলের ক্রিকেটে ধারাবহিকতার অভাবের জেরে তাঁকে জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল। তাঁর প্রতিভা প্রশ্নাতীত। সেই প্রতিভার ওপর আস্থা রেখেই সম্ভবত ওভালে সুযোগ দেওয়া হয়েছিল তরুণ টপ অর্ডার ব্যাটারকে। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে নিসাঙ্কা যা খেললেন, তাতে অন্তত পরবর্তী টেস্টে তাঁর দলে জায়গা পাওয়া পাকা। ইংল্যান্ডের বহুল চর্চিত 'ব্যাজ়বল' মার্কা আগ্রাসী ক্রিকেটে তাঁদেরই পরাস্ত করলেন লঙ্কান দল।

প্রথম ইনিংসে নিসাঙ্কার ব্যাট থেকে এসেছিল ৬৪ রানের ইনিংস, দ্বিতীয় ইনিংসেও শতাধিক স্ট্রাইক রেটে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেললেন নিসাঙ্কা। ২১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯৪ রানে এক উইকেট থেকে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। ইংল্যান্ড সমর্থকদের আশা ছিল দিনের শুরুতে অলি স্টোনরা দ্রুত কয়েকটি উইকেট নিয়ে ম্যাচে ফিরবেন। তবে কোথায় কী! বরং উল্টে নিসাঙ্কা, কুশল মেন্ডিসদের দাপুটে ব্যাটিংয়ে শুরু থেকেই ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড। ৪১ ওভার শেষ হওয়ারও আগে ৫.৪০ রান রেটে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা, তাও মাত্র দুই উইকেট হারিয়ে।

গ্রেম স্মিথ, ডন ব্র্যাডম্যানদের মতো হাতেগোনা ছয়জন প্রতিপক্ষ ক্রিকেটার ইংল্যান্ডের মাটিতে শতরান হাঁকিয়ে লাল বলের ক্রিকেটে দলকে এনে দিয়েছিলেন। সপ্তম ব্য়াটার হিসাবে নিসাঙ্কা সেই তালিকায় যোগ দিলেন। অবশ্য প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ় খুইয়ে ফেলা শ্রীলঙ্কার জন্য এই জয় কেবল সান্ত্বনামাত্রই। তবে ১০ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট জয় তো আর চারটিখানি কথা নয়। এই জয় শ্রীলঙ্কান দলের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরল। ইংল্যান্ডকে সরিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় পঞ্চম স্থানে উঠে এল ধনঞ্জয় ডি সিলভার নেতৃত্বাধীন দল।   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: কখনও প্রতিপক্ষের হাডেলে কান পাতলেন, কখনও আবার কুলদীপের সঙ্গে খুনসুটি, দলীপে খোশমেজাজে ঋষভ পন্থ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget