এক্সপ্লোর

Duleep Trophy 2024: কখনও প্রতিপক্ষের হাডেলে কান পাতলেন, কখনও আবার কুলদীপের সঙ্গে খুনসুটি, দলীপে খোশমেজাজে ঋষভ পন্থ

Rishabh Pant: দলীপ ট্রফির মাধ্যমেই লাল বলের ক্রিকেটে ফিরেছেন ঋষভ পন্থ। ৬৩৪ দিন পর ভারতীয় টেস্ট দলেও তাঁর প্রত্যাবর্তন ঘটছে।

নয়াদিল্লি: সদ্যই বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট (IND vs BAN 1st Test) দলের ঘোষণা করা হয়েছে। সেই দলে রয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant) নাম। ২০২২ সালের ডিসেম্বরের পর ফের একবার আন্তর্জাতিক লাল বলের ক্রিকেটে দেখা যাবে তাঁকে। তার আগে দলীপ ট্রফিতে (Duleep Trophy) ম্যাচ ফিটনেস প্রমাণ করেন তারকা ক্রিকেটার। সেখানেই একেবারে খোশমেজাজে দেখা গেল পন্থকে।

ইন্ডিয়া 'এ'-র বিরুদ্ধে ইন্ডিয়া 'বি'-র হয়ে মাঠে নেমেছিলেন পন্থ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সেই ম্যাচের চতুর্থ দিনে খোশমেজাজে পন্থ। দিনের শুরুতেই ফিল্ডিং দলকে টিম হাডেল করতে দেখা যায়। সেইমতোই শুভমন গিলের নেতৃত্বাধীন ইন্ডিয়া 'এ' দল টিম হাডেল করে। সেই হাডেলে ঢুকে পড়েন পন্থ। প্রতিপক্ষের পরিকল্পনা শুনতে দেখা যায় তাঁকে। শুরুতে কেউ খেয়াল না করলেও, ইন্ডিয়া 'এ'-র হয়ে মাঠে নামা আবেশ খান তাঁকে ধরে ফেলেন। আবেশের সঙ্গে মজা করতেও দেখা যায়। ধারাভাষ্যকারদের বলতে শোনা যায়, 'ইন্ডিয়া এ-র হাডেলে নীল টি-শার্টে ওই ব্যক্তিটি কে? ওটা ইন্ডিয়া বি-র ঋষভ পন্থ। ওঁ কিন্তু সমস্ত পরিকল্পনা জেনে গিয়েছেন।'

 

এখানেই শেষ নয়, ম্যাচ চলাকালীনও তাঁর দিল্লি ক্যাপিটালসের সতীর্থ কুলদীপ যাদবের সঙ্গে এক মজাদার কাণ্ড ঘটান ঋষভ। কুলদীপর ব্যাট করতে নামলে তিনি ওভারের শেষ বলের আগে ভাল করে ফিল্ড সেটিং পর্যবেক্ষণ করে দেখেন। তখনই উইকেটের পিছন থেকে পন্থ বলেন, 'সবাই সিঙ্গেল নেওয়ার জন্য ওপরে থাক।' সঙ্গে সঙ্গেই কুলদীপের জবাব 'আমি সিঙ্গেল নেব না।' তখনই পন্থ খুনসুটি করে বলেন, 'মায়ের নাম নিয়ে বল।'

 

গোটা ঘটনায় হাসিতে ফেটে পড়েন সকলে। পন্থের মজাদার বিষয়টিই এই ঘটনাগুলির মাধ্যমে ধরা পড়ে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: প্রথমবার ডাক পেলেন যশ দয়াল, ফিরলেন পন্থ, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষণা ভারতের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
IND vs SL Live: সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট

ভিডিও

New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget