এক্সপ্লোর

IND vs AUS: 'বোলিং ভাল করছে, একবার উইকেট পেলেই আত্মবিশ্বাস বেড়ে যাবে', হর্ষিতের পাশে জাহির

Zaheer On Harshit: প্রসিদ্ধ কৃষ্ণকে না খেলিয়ে হর্ষিতকে প্রথম ওয়ান ডে-তে খেলানো নিয়েও সোশ্য়াল মিডিয়ায় অনেকে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এখনও পর্যন্ত ৬ ওয়ান ডে ম্য়াচে ১০ উইকেট ঝুলিতে পুরেছেন হর্ষিত।

পারথ: জাতীয় দলে অভিষেক হওয়ার পর থেকেই হর্ষিত রানা বারবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। তেমন আহামরি পারফরম্য়ান্স না হওয়া সত্ত্বেও তাঁকে যেভাবে জাতীয় দলের প্রত্যেক ফর্ম্য়াটে বারবার সুযোগ দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেক প্রাক্তন ক্রিকেটারও। অনেকেই তো কোচ গৌতম গম্ভীরের পছন্দের ব্যক্তির তমকা লাগিয়ে দিয়েছেন হর্ষিত রানা (Harshit Rana)। অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচেও সুযোগ পেয়েছিলেন হর্ষিত। নিজের ৪ ওভারের স্পেলে ২৭ রান খরচ করে কোনও উইকেট পাননি। প্রসিদ্ধ কৃষ্ণকে না খেলিয়ে হর্ষিতকে প্রথম ওয়ান ডে-তে খেলানো নিয়েও সোশ্য়াল মিডিয়ায় অনেকে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এখনও পর্যন্ত ৬ ওয়ান ডে ম্য়াচে ১০ উইকেট ঝুলিতে পুরেছেন হর্ষিত। অস্ট্রেলিয়া তরুণ এই পেসারের পারফরম্য়ান্স নিয়ে এবার মুখ খুললেন জাহির খান।

প্রাক্তন ভারতীয় পেসার বলছেন, ''আমার মনে হয় হর্ষিত রানা একজন হিট দ্য ডেক বোলার। প্রথম ম্যাচে অনেকগুলো ফুল লেংথে বল করেছিল। উইকেট নেওয়ার সুযোগ তৈরি হয় তাতে। হর্ষিত ভাল বোলার। শুধুমাত্র উইকেটটাই পাচ্ছে না। কিন্তু একবার উইকেট পাওয়া শুরু হয়ে গেলে ওর আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে।''

২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের তারকা পেসার আরও বলেন, ''অর্শদীপ শুরুতেই উইকেট পেয়ে গিয়েছিল। অল্প রানের পুঁজি নিয়ে মাঠে নেমেছিল ভারত। এই পরিস্থিতিতে উইকেট তোলার জন্যই চেষ্টা করেছে সব পেসাররা। এটা খুবই ইতিবাচক দিক। আমি দলের বোলারদের মানসিকতায় খুব খুশি।''

এখনও পর্যন্ত হর্ষিত টেস্ট ফর্ম্য়াটে ২টো ম্য়াচ খেলেছেন। ঝুলিতে পুরেছেন ৪ উইকেট। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ৩ ম্য়াচে ৫ উইকেট নিয়েছেন। কেকেআরের জার্সিতে গম্ভীরের মেন্টরশিপে ২০২৪ আইপিএল মরশুমে দুর্দান্ত বোলিং করেছিলেন হর্ষিত। এরপরই জাতীয় দলে ডাক পান। 

এদিকে, পারথে রোহিতের ৮ রানে আউট হওয়ার পর সোশ্য়াল মিডিয়ায় অনেকেই বিদ্রুপ করছেন। কিন্তু কোথায় ভুল করলেন হিটম্য়ান? যার সঙ্গে দীর্ঘসময়ে মুম্বইয়ে ব্যাটিংয়ের অনুশীলন সারতেন রোহিত, সেই অভিষেক নায়ারই বলেন, 'শুরুতে রোহিত খানিকটা সময় নিলেও ও হালে বিগত দুই বছরে সাফল্যের সঙ্গে যেমনটা করেছে, তেমনই আগ্রাসী মেজাজে ব্যাট করার চেষ্টা করছিল। অনেকাংশে এই আগ্রাসী মনোভাবই ওর পতনের কারণ হয়ে উঠে, কারণ ওর মাথায় যে ধরনের শট খেলার ভাবনা ঘুরছিল, সেই ধরনের শট খেলার পিচ এটা ছিল না। আমি নিশ্চিত ও এই বিষয়ে ভাবনাচিন্তা করবে। তবে আমি ওর ব্য়াটিংয়ের ধরনে বদলের সম্ভাবনা দেখছি না। ও আগ্রাসী মেজাজেই ব্যাটিং করবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget