এক্সপ্লোর

Kolkata Knight Riders: কেকেআরে ফিরতে চলেছেন গৌতম গম্ভীর?

Gautam Gambhir: ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কেকেআরের হয়ে আইপিএলে প্রতিনিধিত্ব করেছেন গৌতম গম্ভীর।

নয়াদিল্লি: তাঁর নেতৃত্বেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দুইটি খেতাব জিতেছিল, এবার তিনিই হয়তো ফিরতে চলেছেন কেকেআরে (KKR)। তিনি গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কেকেআরের হয়ে যুগ্ম আইপিএলজয়ী অধিনায়ক। একাধিক রিপোর্ট অনুযায়ী তিনি নাইটদের কোচিং স্টাফে যোগ দিতে পারেন। শোনা যাচ্ছে নাইট রাইডার্স কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই গৌতম গম্ভীরের সঙ্গে এই বিষয়ে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। 

কেকেআরের হয়ে যুগ্ম খেতাবজয়ী অধিনায়ক গম্ভীর বিগত দুই মরশুম ধরে লখনউ সুপার জায়ান্টসের হয়ে মেন্টরের দায়িত্ব পালন করছেন। তবে পরের মরশুমের জন্য লখনউয়ের কোচিং স্টাফে বদল ঘটতে পারে বলেই শোনা যাচ্ছে। গৌতম গম্ভীর নাকি লখনউয়ের মেন্টরের দায়িত্ব ছেড়ে কেকেআরের মেন্টরের ভূমিকায় দায়িত্ব নিতে পারেন। তবে কোনও মহলেই গম্ভীরের কেকেআরে যোগ দেওয়ার বিষয়ে নিশ্চিত করে কিছুই বলা হয়নি। তবে জল্পনা শুরু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কেকেআর সমর্থকরা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করতে পিছপা হননি।

 

 

 

শোনা যাচ্ছে আসন্ন মরশুমে অ্যান্ডি ফ্লাওয়ারের বদলে লখনউয়ের কোচের দায়িত্ব নিতে পারেন প্রাক্তন অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার। প্রাক্তন জিম্বাবোয়ে তারকা ফ্লাওয়ারের সঙ্গে ২০২৩ আইপিএলের পরই চুক্তি শেষ হয়েছে লখনউ ফ্র্যাঞ্চাইজির। অস্ট্রেলিয়ার কোচ হিসেবে ল্যাঙ্গার ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। অ্যাশেজে ৪-০ ব্যবধানে অস্ট্রেলিয়া জয় পেয়েছিল ল্যাঙ্গারের কোচিংয়েই। বিগ ব্যাশ লিগেও পার্থ স্কর্চার্সের কোচ হিসেবে তিনবার ট্রফি জিতেছেন।

অন্যদিকে অ্যান্ডি ফ্লাওয়ারের কোচিংয়ে লখনউ দল ভালই পারফর্ম করেছে শেষ দুই মরশুমে। নক আউট পর্বে পৌঁছেছে দুই বারই। লখনউয়ের অন্যান্য কোচিং স্টাফের মধ্যে মর্নি মর্কেল বোলিং কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন। আগামী মরসুমেও হয়ত তাঁকেই এই দায়িত্বে দেখা যাবে। ফিল্ডিং কোচ হিসেবে জন্টি রোডস ও সহকারী কোচ হিসেবে দেখা যাবে বিজয় দাহিয়াকেই। গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবেই দেখা যাবে। 

আরও পড়ুন: বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ENG vs IND Live: কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
ENG vs IND: পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের
পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের
Rohit Sharma: আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্য়াচের জল্পনার মাঝেই লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি রোহিত শর্মার
আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্য়াচের জল্পনার মাঝেই লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি রোহিত শর্মার
ENG vs IND: বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড
বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget