এক্সপ্লোর

Gambhir on Indian dressing room: 'পারফরম্যান্স খারাপ হলে কতকিছুই শোনা যায়', টিম ইন্ডিয়া সাজঘরে বিবাদের জল্পনা নিয়ে দাবি গম্ভীরের

Indian Cricket Team: বর্ডার-গাওস্কর ট্রফি চলাকালীনই ভারতীয় সাজঘরে বিবাদের না না খবর শিরোনামে উঠে এসেছিল।

নয়াদিল্লি: বর্ডার-গাওস্কর ট্রফিতে ২২ গজে ভারতীয় দলের (Indian Cricket Team) পারফরম্যান্স হতাশাজনক ছিল। তবে শুধু মাঠের পারফরম্যান্স নয়, দলের অন্দরমহলে না না বিবাদের খবরেও শোরগোল পড়ে গিয়েছিল। সেই নিয়ে না না লেখালেখি হয়েছিল। সেইসব জল্পনা নিয়ে তখন কোনও বাক্যব্য়য় করেননি গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় জয়ের পর এ বিষয়ে মুখ খুললেন ভারতীয় জাতীয় দলের কোচ। 

গম্ভীর সমালোচকদের একহাত নিয়ে দাবি করেন পারফরম্যান্স খারাপ হলে, এমন কত জল্পনাই না শোনা যায়। তবে ভারতীয় দল পারফর্ম করলে, সেইসব জল্পনাও শেষ হয়ে যায়। তিনি বলেন, 'ওরা সকলেই একে অপরের সঙ্গে অনেক ক্রিকেট খেলেছে। এক মাসে আগেই তো কত কিছুই না শোনা যাচ্ছিল। ভারতীয় ক্রিকেটে তো এমনটাই হয়। ফলাফল ভাল না হলে ভারতীয় সাজঘর নিয়ে কতকিছুই না বলা হয়। তবে সাফল্য আসলেই সবকিছু আবার যেই কে সেই নিজের জায়গায় চলে আসে।' 

তবে গোটা বিষয়ে লক্ষ্য করার বিষয় হল যে গম্ভীর এইসব ঘটনা ঘটে বলে দাবি করলেও, তিনি কিন্তু স্পষ্টভাবে অজ়িভূমে দলের অন্দরে কোনও বিবাদ তৈরি হয়নি, তেমনটা নিশ্চিত করেও বলেননি। বর্ডার-গাওস্কর ট্রফির পর যে দুই সিনিয়র তারকাদের ভবিষ্যৎ নিয়ে সবথেকে বেশি প্রশ্ন উঠেছিল তাঁরা হলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তবে এই দুই তারকাই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেয়েছেন। এই টুর্নামেন্টে দুই সিনিয়র তারকার বড় ভূমিকাও থাকবে বলে আগেই জানিয়েছিলেন গম্ভীর।

চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্ট জিতে গোটা দলকেই ভাল পারফর্ম করতে হয়। তবে টিম ইন্ডিয়ার সাজঘরে রোহিত ও কোহলি থাকার গুরুত্ব অপরিশীম বলেই মনে করছেন গৌতম গম্ভীর। 'রোহিত এবং বিরাট, দুইজনের ভারতীয় সাজঘরে জুড়ি মেলা ভার। ভারতীয় ক্রিকেটে ওদের গুরুত্ব অপরিশীম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওদের অনেকটা দায়িত্ব নিতে হবে।' তিনি আরও যোগ করেন, 'আমি তো আগেও বলেছি, ওরা দেশের হয়ে খেলতে, ভাল পারফর্ম করার জন্য সবসময় মুখিয়ে থাকে। দেশের জন্য কিছু করার প্যাশানটা রয়েছে ওদের মধ্যে।'

পরপর দুই আইসিসি ট্রফি এসেছে দেশে। গত বছর পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মহিলাদের অনূর্ধ্ব টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে ভারতের ছোটরা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আইসিসি ট্রফি জয়ের নিরিখে ভারত হ্যাটট্রিক করতে পারে কি না, সেটাই দেখার। 

আরও পড়ুন: লড়াইটা সেই ব্যাট বলের, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ম্যাচকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ গম্ভীর 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget