এক্সপ্লোর

Glenn Maxwell: সূর্যকুমারকে টেক্কা দিয়ে কুড়ির ফর্ম্য়াটে নতুন বিশ্বরেকর্ডের মালিক ম্য়াক্সওয়েল

Australia v Pakistan T20: নিজের ইনিংস খেলার পথে পাঁচটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকিয়েছিলেন ম্য়াক্সওয়েল। ২২৬.৩১ স্ট্রাইক রেটে রান করেছিলেন ডানহাতি ব্যাটার।

ব্রিসবেন: ১৯ বলে ম্য়াচ জেতানো ঝোড়ো ৪৩ রানের ইনিংস। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি যে কেন ভয়ঙ্কর ব্যাটার তা আও একবার বুঝিয়ে দিয়েছেন গ্লেন ম্য়াক্সওয়েল। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ম্য়াচের সেরাও হয়েছেন ম্য়াক্সওয়েল। কিন্তু তার থেকেও বড় কথা এই ফর্ম্য়াটে নতুন রেকর্ডের মালিকও হয়ে গেলেন এই অজি অলরাউন্ডার। তিনি টপকে গেলেন সূর্যকুমার যাদবকে। নিজের ইনিংস খেলার পথে পাঁচটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকিয়েছিলেন ম্য়াক্সওয়েল। ২২৬.৩১ স্ট্রাইক রেটে রান করেছিলেন ডানহাতি ব্যাটার।

টি-টোয়েন্টি ফর্ম্য়াটে সর্বোচ্চ রান করার পথে ২০০ বা তার বেশি স্ট্রাইক রেটে সবচেয়ে বেশি ম্য়াচে ব্যাটিং করেছিলেন সূর্যকুমার যাদব। তিনি ৮টি ম্য়াচ ২০০-র বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এখনও পর্যন্ত এই ফর্ম্য়াটে। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচের পর গ্লেন ম্য়াক্সওয়েলের ঝুলিতে সংখ্যাটা হয়ে গেল ৯। তিনি শীর্ষে চলে গেলেন। তালিকায় তৃতীয় স্থানে আছেন অ্যারন ফিঞ্চ ও চতুর্থ স্থানে আছেন এবি ডিভিলিয়ার্স। 

ব্রিসবেনে গাব্বায় পাকিস্তানকে ২৯ রানে হারিয়ে দিল প্রথম টি-টোয়েন্টিতে। বৃষ্টির জন্য ম্য়াচ ৭ ওভারের করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৯৩ রান তুলেছিল অস্ট্রলিয়া। রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৬৪ রানেই শেষ হয়ে পাকিস্তানের ইনিংস। ওয়ান ডে সিরিজে হারের পর টি-টোয়েন্টি সিরিজে একটা জয় ভীষণভাবে প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার জন্য। 

আইপিএলের নিলামের আগে ম্য়াক্সওয়েলকে ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু নিলামের টেবিলে ওঠার আগে ফের একবার ঝোড়ো ইনিংস খেললেন তারকা অজি ব্য়াটার। এখন দেখার নিলামে কত দর ওঠে অভিজ্ঞ অজি তারকাকে নিতে।

ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল পাকিস্তান। ২০০২ সালের পর থেকে প্রথমবার অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে গিয়ে হারিয়েছে পাকিস্তান। সিরিজ শুরুর আগে পরিচিত ছিলেন না মহম্মদ হাসনাইন, হ্যারিস রউফরা। তবে ওয়ান ডে সিরিজে অজিদের ব্যাটিং লাইন আপে ত্রাস সৃষ্টি করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত ওয়ান ডে সিরিজ অস্ট্রেলিয়া দল হেরে যায় ২-১ ব্যবধানে। টি-২০ সিরিজে ওয়ান ডে সিরিজে হারের বদলা নিতে মুখিয়ে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবারের ম্য়াচে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৯ বলে ৪৩ রানের বিধ্বংসী প্রলয়লীলা চালান ম্যাক্সওয়েল। ব্রিসবেনের বড় মাঠে যে গতিতে রান করা খুব সহজ নয়। কম ওভারের ম্যাচে অস্ট্রেলিয়া ব্যাটাররা চার-ছক্কার প্লাবনে ভাসালেন। ম্যাক্সওয়েলরা মোট ছয় মারলেন ৬টি, আর চার মারলেন ৯টি। পাকিস্তান সেখানে ছয় মারল তিনটি আর বাউন্ডারি সাতটি।

 

সেরা শিরোনাম

KS Bharat: আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ইনিংস, আমিরশাহির জার্সিতে মাঠে নামবেন ভারতের হয়ে টেস্ট খেলা তারকা?
আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ইনিংস, আমিরশাহির জার্সিতে মাঠে নামবেন ভারতের হয়ে টেস্ট খেলা তারকা?
Kohli Meets Aaryavir: এক খুদেকে সাক্ষাৎকার দিয়েছিলেন কোহলি, সেদিনের সেই বালকই এখন ঝড় তুলেছেন ব্য়াট হাতে
এক খুদেকে সাক্ষাৎকার দিয়েছিলেন কোহলি, সেদিনের সেই বালকই এখন ঝড় তুলেছেন ব্য়াট হাতে
Rahmat Shah Record: আফগান ক্রিকেটার হিসেবে ইতিহাসের পাতায় রহমত, ক্রমতালিকায় ঢুকে পড়লেন প্রথম দশে
আফগান ক্রিকেটার হিসেবে ইতিহাসের পাতায় রহমত, ক্রমতালিকায় ঢুকে পড়লেন প্রথম দশে
Aaryavir Sehwag: হয়তো সিনিয়র দলের জার্সিটা পরলে... প্রথম সেঞ্চুরির পর বাবাকে খুশি করার শপথ সহবাগ-পুত্রের
হয়তো সিনিয়র দলের জার্সিটা পরলে... প্রথম সেঞ্চুরির পর বাবাকে খুশি করার শপথ সহবাগ-পুত্রের

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget