এক্সপ্লোর

Hardik Pandya: সম্পর্কে ভাঙন ডিভোর্স পর্যন্ত গড়িয়েছে, নাতাশার পোস্টে এ কী লিখলেন হার্দিক?

Hardik And Natasa: ডিভোর্সের পর এই প্রথমবার নাতাশার সোশ্যাল মিডিয়া পোস্টে রিঅ্যাক্ট করতে দেখা গেল টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতের তারকা অলরাউন্ডাকে।

মুম্বই: কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের বিচ্ছেদের ঘোষণা করেছিলেন হার্দিক পাণ্ড্য। নাতাশা স্ত্যাঙ্কোভিচের সঙ্গে চারবছর সংসার করার পর অবশেষে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। ডিভোর্সের পর এই প্রথমবার নাতাশার সোশ্যাল মিডিয়া পোস্টে রিঅ্যাক্ট করতে দেখা গেল টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতের তারকা অলরাউন্ডাকে। এরপরই গুঞ্জন শুরু হয়ে গিয়েছ যে তবে কি হার্দিক-নাতাশার মধ্যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে আগের মতই। অনেকে তো আবার এমনটাও আর্জি রেখেছেন যে তাঁরা যেন ফের সবকিছু ভুলে এক হয়ে যান। 

গত ১৮ জুলাই নিজের ইনস্টাগ্রাম পোস্টে ডিভোর্সের খবর অফিশিয়ালি জানান হার্দিক। এরপরই ছেলে অগ্যস্তকে নিয়ে সার্বিয়া চলে গিয়েছিলেন নাতাশা। সেখানেই ছেলেকে নিয়ে একটি পার্কে গিয়েছিলেন তিনি। ছেলের সঙ্গে মজার মজার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় দেন নাতাশা। তাতেই হার্দিক হৃদয়ের ইমোজি পোস্ট করেছিলেন। এমনকী আঙুলের একটু মুদ্রা যার ইঙ্গিত দেয় যে 'দুর্দান্ত' বা 'খুব ভাল', ইমোজিও কমেন্টে দেন তারকা অলরাউন্ডার। হার্দিকের দাদা ক্রুণালও ভালবাসার ইমােজি পোস্ট করেছেন। 


Hardik Pandya: সম্পর্কে ভাঙন ডিভোর্স পর্যন্ত গড়িয়েছে, নাতাশার পোস্টে এ কী লিখলেন হার্দিক?

নিজেদের ডিভোর্সের খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় হার্দিক জানিয়েছিলেন, ''চার বছর একসঙ্গে থাকার পর, নাতাশা ও আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। সম্পর্কটা বাঁচিয়ে রাখার জন্য আমরা সেরা প্রয়াস করেছিলাম, নিজেদের সর্বস্ব দিয়েছিলাম। এবং আমরা দুজনই মনে করি যে এই সিদ্ধান্ত উভয়ের জন্যই ভাল। দুজনের জন্যই এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। বিশেষ করে যে আনন্দ, পারস্পরিক সম্মান এবং একে অপরের সঙ্গ উপভোগ করেছি। একসঙ্গে দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছি। একটা পরিবার হয়ে উঠেছিলাম।''

হার্দিক নয়, জাতীয় টি-২০ দলের অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। যে সিদ্ধান্ত অনেককে অবাক করেছে। কারণ, টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সহ অধিনায়ক ছিলেন হার্দিক। রোহিতের টি-২০ থেকে অবসরের পর হার্দিকই ভারতের টি-২০ অধিনায়ক হবেন, ধরেই নিয়েছিলেন সকলে। কিন্তু তা হয়নি। জাতীয় দলের নবনিযুক্ত কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছেন, ফিটনেস হার্দিককে অধিনায়ক না করার নেপথ্যে অন্যতম কারণ। তারপরই জানা যায় যে, আসন্ন ঘরোয়া মরশুমে বঢোদরার হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলবেন হার্দিক। ২০১৮ সালের পর থেকে আর বঢোদরার হয়ে খেলেননি হার্দিক। সামনের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। তার আগে নিজেকে ঝালিয়ে নিতে চান তারকা অলরাউন্ডার।

সেরা শিরোনাম

IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget