এক্সপ্লোর

ODI World Cup 2023: পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ! ফের বদলাতে পারে বিশ্বকাপের সূচি?

CWC 2023: ৯ অক্টোবর ও ১০ অক্টোবর হায়দরাবাদে পরপর দুইদিন বিশ্বকাপের দুইটি ম্যাচ রয়েছে।

হায়দরাবাদ: ভারতে আয়োজিত ৫০ ওভারের বিশ্বকাপ (ODI World Cup 2023) শুরু হতে আর দুই মাসও বাকি নেই। ইতিমধ্যেই বিশ্বকাপে সূচিতে একাধিক বদল ঘটিয়েছে আইসিসি। তবে ফের একবার বিশ্বকাপ সূচি নিয়ে উদ্বেগ। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Hyderabad Cricket Association) তরফে পরপর দুইদিন বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 

বিশ্বকাপের একাধিক সূচি বদল করা হয়েছে, যার মধ্যে অন্যতম হল ভারত-পাকিস্তান ম্যাচ। ১৫ অক্টোবরের বদলে ভারত পাকিস্তানের মহাদ্বৈরথ একদিন আগে ১৫ অক্টোবর আয়োজিত হবে। সেই ম্যাচের আগে পাকিস্তান দল যাতে পর্যাপ্ত বিশ্রাম পায়, সেই কথা মাথায় রেখে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচটিও ১২ অক্টোবরের বদলে ১০ অক্টোবর এগিয়ে আনা হয়েছে। এই ম্যাচটি হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত হবে। ঘটনাক্রমে, এই ম্যাচের আগেরদিনই আবার ওই একই মাঠে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডসের ম্যাচ রয়েছে। পরপর দুইদিন ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা মোতায়েন নিয়েই উদ্বেগ প্রকাশ করেছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা।     

সুপ্রিম কোর্ট দ্বারা নিযুক্ত প্রশাসকের তত্ত্বাবধানে থাকা হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে বিসিসিআইকে তাঁদের এই উদ্বেগের কথা জানানো হয়েছে বলেও একাধিক রিপোর্টে দাবি করা হয়েছ। পাশাপাশি চার চারটি দল ম্যাচের আগে অনুশীলন করার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা পাবে কি না, সেই নিয়েও উদ্বেগ তো রয়েইছে। শ্রীলঙ্কা ৮ অক্টোবর হায়দরাবাদে আসবে। পাকিস্তান ও নেদারল্যান্ডস ৬ অক্টোবর হায়দরাবাদেই একে অপরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলার পর ৯ অক্টোবর নিউজিল্যান্ডেরও নিজামের শহরে পা রাখার কথা। তাই এক সময় একইসঙ্গে চারটি দল হায়দরাবাদে থাকবে। 

সূচি বদলের সময় বিসিসিআই হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সঙ্গে কোনও আাপ আলোচনা করেছিল  কি না, সেই নিয়ে স্পষ্ট কোনও ধারণা নেই। তবে এই উদ্বেগের পর গোটা পরিস্থিতি খতিয়ে দেখেই ভারতীয় বোর্ড কোনও সিদ্ধান্ত নেবে। তবে সূচি যদি আবারও বদল করা হয়, তবে তার ফলে বাকি সবকিছু সামাল দেওয়াটাও যে বিসিসিআইয়ের সামনে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে, তা বলাই বাহুল্য। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: এশিয়া কাপের ভারতীয় দল ঘোষণা হতে পারে আগামীকাল, রোহিতের ডেপুটি কি বুমরা?

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget