এক্সপ্লোর

ICC Rankings: ইংল্যান্ড সিরিজ়ে অনবদ্য, কেরিয়ার সেরা ব়্যাঙ্কিং পেলেন সিরাজ,তবে প্রথম ১০ থেকে ছিটকে গেলেন গিল

ICC test Rankings: ভারতীয় তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল টেস্ট ব্যাটারদের তালিকায় প্রথম পাঁচে উঠে আসেন।

নয়াদিল্লি: সপ্তাহান্তেই টানটান ভারত বনাম ইংল্যান্ড সিরিজ় শেষ হয়েছে। ওভালে শেষ দিন পর্যন্ত চলে সিরিজ় দখলের লড়াই। শেষমেশ মহম্মদ সিরাজ়ের (Mohammed Siraj) দুরন্ত বোলিংয়ের সুবাদে ওভাল টেস্ট জিতে নেয় ভারত। এর সুবাদেই কেরিয়ার সেরা ব়্যাঙ্কিংয়ে উঠে এলেন মহম্মদ সিরাজ। তবে তিনি শুধু একা নন, ওভালের আরেক নায়ক প্রসিদ্ধ কৃষ্ণও (Prasidh Krishna) কেরিয়ার সেরা স্থানে পৌঁছলেন।

ওভালে সিরাজ যেখানে নয় উইকেট নেন, সেখানে কৃষ্ণের ঝুলিতে আসে আট উইকেট। এই পারফরম্যান্সের পরেই দুইজনেই ব়্যাঙ্কিংয়ে অনেকটা উঠে আসেন। সিরাজ টেস্ট বোলারদের তালিকায় ১২ ধাপ এগিয়ে এলেন। বর্তমানে তিনি ১৫ নম্বরে রয়েছেন। অপরদিকে, প্রসিদ্ধ কৃষ্ণ ২৫ ধাপ এগিয়ে এসে ৫৯ নম্বরে উঠে এসেছেন। দুইজনেরই এটা কেরিয়ার সেরা ব়্যাঙ্কিং। তাঁদের রেটিং পয়েন্ট যথাক্রমে ৬৭৪ ও ৩৬৮। ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ও জশ টাঙও কেরিয়ারের সেরা স্থানে উঠে এসেছেন। অ্যাটকিনসন প্রথম ১০-এ ঢুকে পড়েছেন। টাঙ ১৪ ধাপ এগিয়ে আপাতত টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ে ৪৬ নম্বরে রয়েছেন।

ব্যাটারদের মধ্যে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ওভালে দুরন্ত সেঞ্চুরি হাঁকান। তিনি টেস্ট ব্যাটারদের তালিকায় ৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে তিন ধাপ উপরে উঠে এলেন। পাঁচে রয়েছেন যশস্বী। চোটের কারণে ওভাল টেস্টে খেলতে না পারা ঋষভ পন্থ এক ধাপ নীচে নেমে নিয়ে আপাতত আট নম্বরে। তবে সবথেকে বিস্ময়কর বিষয় হল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে সর্বাধিক রান করা শুভমন গিল পিছিয়ে গেলেন। তিনি চার ধাপ পিছিয়ে একেবারে প্রথম দশের বাইরেই চলে গিয়েছেন।

 

১৩ নম্বরে রয়েছেন ভারতীয় অধিনায়ক। দুই ইংরেজ ব্যাটার যথাক্রমে জো রুট ও হ্যারি ব্রুক উভয়েই ওভালে শতরান হাঁকান। দুইজনেই যথাক্রমে ব্যাটারদের তালিকায় এক এবং দুই নম্বর স্থান ধরে রেখেছেন। টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ব়্যাঙ্কিং শীর্ষে নিজের স্থান ধরে রেখেছেন। তিলক বর্মা রয়েছেন তিনে, অধিনায়ক সূর্যকুমার যাদব ছয়ে। যশস্বী জয়সওয়াল এক ধাপ উপরে উঠে এসে বরং প্রথম দশে নিজের জায়গা করে নিলেন।  

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget