এক্সপ্লোর

India vs Sri Lanka: পিছিয়েই যাচ্ছে রোহিত, বিরাটের আন্তর্জাতিক কামব্যাক, হচ্ছে না ভারত-শ্রীলঙ্কা সিরিজ়

India-Sri Lanka Series: অগাস্টের শেষের দিকেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের সীমিত ওভারের সিরিজ় খেলার সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল।

নয়াদিল্লি: সেই বছরের শুরুর দিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার ভারতীয় দলের জার্সি গায়ে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) দেখা গিয়েছিল। তারপর থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি তাঁরা। টেস্ট থেকে অবসরের জেরে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ়েও খেলেননি তাঁরা। তারকাদ্বয়কে এই অগাস্টেই আবার ভারতের খেলতে দেখা যেত। বাংলাদেশের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় খেলার কথা ছিল ভারতের। তবে সেই সিরিজ় পিছিয়ে গিয়েছে। এরপরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে এক সিরিজ় খেলার সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। তবে সেই সিরিজ়ও আর হচ্ছে না বলেই খবর। 

২০২৫ সালের অগাস্ট মাসে হওয়ার ওপার বাংলার দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার তিনটি ওয়ান ডে এবং সমসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তবে বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতার জেরেই মূলত এই সিরিজ় পিছিয়ে দেওয়া হয়েছে।। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি দিয়ে সেই সিরিজ আপাতত স্থগিত রাখার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে এই সিরিজ় খেলা হবে। বৃতিতে বলা হয়েছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতকে স্বাগত জানাতে তৈরি । সেই সফরের দিনক্ষণ ও পূর্ণাঙ্গ সূচি পরে প্রকাশ করা হবে।' 

এরপরেই রিপোর্ট অনুযায়ী ভারতীয় বোর্ড এই মাসের শেষের দিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক সিরিজ় খেলার জন্য প্রচেষ্টা করেছিল। তবে সেই সিরিজ়ও হচ্ছে না। শ্রীলঙ্কা বোর্ডের তরফে এমন কোনও সিরিজ়ের বিষয়টা সম্পূর্ণভাবে নস্যাৎ করে দেওয়া হয়েছে। এরপরেই তাই ভারতীয় দল সরাসরি আগামী মাসে এশিয়া কাপে খেলতে নামবে। সেই টুর্নামেন্টেও অবশ্য কোহলিদের দেখা যাবে না। এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্যাটে আয়োজিত হবে এবং সেই ফর্ম্যাট থেকে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বজয়ের পরই অবসর ঘোষণা করেছিলেন কোহলি ও রোহিত। তাই সামনের মাসেও তাঁদের জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে না।  

এর ফলে বিরাট ও রোহিতকে সম্ভবত সেই অক্টোবর মাসে আবার জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে। সেই সময় অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের তিনটি ওয়ান ডে এবং পাঁচটি বিশ ওভারের ম্যাচ খেলার কথা। তখনই ভারতীয় দলের জার্সিতে আবার রোহিতদের দেখা যেতে পারে। তবে রোহিত এবং বিরাটদের ভবিষ্যৎ নিয়েও বোর্ড খুব শীঘ্রই বোর্ড আলোচনায় বসতে চলেছে বলে খবর। মহাতারকাদ্বয়কে অবসর নিতে বাধ্য করা হবে না বলে এক সূজ্ঞ নিশ্চিত করলেও, তিনি জানান পরবর্তী বিশ্বকাপ এখনও অনেকটা দেরি। এতদিনে রোহিত, বিরাটের ফিটনেস, ফর্ম কেমন থাকতে পারে, কী ভাবা হচ্ছে সেই নিয়ে এক পেশাদার আলোচনার করা হবে বলেই খবর। 

সেরা শিরোনাম

NZ vs IND: সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ক্রাইস্টচার্চে বিশ্বরেকর্ড যশস্বী জয়সওয়ালের
সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ক্রাইস্টচার্চে বিশ্বরেকর্ড যশস্বী জয়সওয়ালের
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
IND vs NZ: 'আরও ভাল করতে পারত' ভারত, প্রথম দিনের খেলা শেষে দাবি ফাস্ট বোলার আকাশ দীপের
'আরও ভাল করতে পারত' ভারত, প্রথম দিনের খেলা শেষে দাবি ফাস্ট বোলার আকাশ দীপের
Ankon Aich: ট্রেনে-বাসে আড়াই ঘণ্টার পথ পেরিয়ে এক ওভারে ৬ ছক্কা! সোবার্স-শাস্ত্রীদের পাশে হাবড়ার তরুণ
ট্রেনে-বাসে আড়াই ঘণ্টার পথ পেরিয়ে এক ওভারে ৬ ছক্কা! সোবার্স-শাস্ত্রীদের পাশে হাবড়ার তরুণ

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget