এক্সপ্লোর

IND vs SA: দ্বিতীয় দিনে ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার দৌরাত্ম্য, গুয়াহাটিতে ৪৮০ রানে পিছিয়ে ভারত

India vs South Africa: ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনশেষে ভারতীয় দলের স্কোর বিনা উইকেটে নয় রান।

গুয়াহাটি: আশা ছিল রবিবাসরীয় গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকাকে দ্রুত অল আউট করে দীর্ঘ সময় ব্যাট করবে ভারতীয় দল। তবে তা আর হল কই। লোয়ার অর্ডারের দুরন্ত ব্যাটিংয়ে ৫০০ রানের একটু আগে থামল প্রোটিয়া দল। সুনেরাণ মুথুস্বামী শতরান হাঁকালেন, হাফসেঞ্চুরি করলেন মার্কো জানসেন। দিনশেষে ভারতের জন্য ভাল খবর এটাই যে চ্যালেঞ্জিং সময়ে ব্যাটে নেমে কোন উইকেট না হারিয়েই সাজঘরে ফিরতে পেরেছেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার। আপাতত দুই দিনের খেলাশেষে ভারত ৪৮০ রানে পিছিয়ে রয়েছে।    

দ্বিতীয় দিনে ভারতীয় বোলাররা শুরুতে তেমন দাঁত ফোটাতে ব্যর্থ হন। দুই সেশন মিলিয়ে পড়ে মাত্র একটিও উইকেট। চা পানের বিরতির আগে দিনের প্রথম সেশনে প্রোটিয়া দল কোনও উইকেট না হারিয়ে ৬৯ রান যোগ করে। সেনুরান মুথুস্বামী এবং কাইল ভিরেইনা অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং দেখেশুনে ইনিংস এগিয়ে নিয়ে যান। বলও অত্যন্ত মন্থর গতিতেই ঘোরায় মানিয়ে নিতে প্রোটিয়া ব্যাটারদের খুব একটা সমস্যা হয়নি। দ্বিতীয় সেশনে তো শতাধিক রান যোগ করে চারশো রানের গণ্ডিও পার করে ফেলে রামধনুর দেশ।

তবে রবীন্দ্র জাডেজার বলে স্টেপ আউট করে মারতে গিয়ে ৪৫ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর অবশ্য হু হু করে রান উঠতে শুরু করে। মুথুস্বামী এবং বিশেষ করে জানসেন একের পর এক বল বাউন্ডারির বাইরে পাঠান। মাত্র তৃতীয় প্রোটিয়া ব্যাটার হিসাবে সাত নম্বরে নেমে শতরানও পূর্ণ করেন মুথুস্বামী। জানসেনও দারুণ ছন্দে ব্যাট করছিলেন। তবে শেষ সেশন শুরু হতেই অবশেষে সাফল্য পায় ভারত। মহম্মদ সিরাজের শর্ট বলে ১০৯ রানে আউট হন মুুথুস্বামী। তারপরেই ক্রিজে উপস্থিত জানসেন আগ্রাসী মেজাজে ব্যাট করে শতরানের পথে অগ্রসর হন।

এই ম্যাচে ১১ নম্বরে ব্যাট করতে নামলেও কেশব মহারাজের ছয়টি টেস্ট অর্ধশতরান তাঁর ব্যাট হাতে দক্ষতা প্রমাণের জন্য যথেষ্ট। তিনি যোগ্য সঙ্গ দিচ্ছেল জানসেন। তবে প্রথম শতরানের একেবারে দোরগোড়ায় ৯৩ রানে কুলদীপ যাদবের বলে বোল্ড হন।  ৪৮৯ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। এরপরে ভারতীয় ব্যাটারদের ব্যাটিংয়ের জন্য আধঘণ্টারও কম সময় বাকি ছিল। গোধূলি লগ্নে ব্যাটিং করাটা একেবারেই সহজ নয়। তবে যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল দারুণভাবে ৩৭টা বল খেলে দেন। 

যশস্বী সাত ও রাহুল আপাতত দুই রানে অপরাজিত রয়েছেন। আলো কমে আসায় দিনের নির্ধারিত সময়ের একটু আগে খেলা বন্ধ হয়। ভারতীয় সমর্থকরা আশা করবেন এই দুই ওপেনার যাতে দীর্ঘক্ষণ ব্যাট করে দলের স্কোরকে কাল এগিয়ে নিয়ে যান।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget