এক্সপ্লোর

IND vs AUS 2nd Test Highlights: শামি, জাডেজাদের আগুনে বোলিংয়ের দৌলতে প্রথম দিনশেষে চালকের আসনে ভারত

IND vs AUS 2nd Test: প্রথম দিনের শেষে ভারতীয় দল অস্ট্রেলিয়ার থেকে ২৪২ রানে পিছিয়ে রয়েছে।

নয়াদিল্লি: অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টের (IND vs AUS 2nd Test) প্রথম ইনিংসে ২৬৩ রানে আউট করার পর, কোনও উইকেট না হারিয়েই ২১ রানে প্রথম দিনের খেলা শেষ করল ভারতীয় দল। দিনশেষে ২৪২ রানে পিছিয়ে রয়েছে ভারতীয় দল। দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ও কেএল রাহুল অপরাজিত রয়েছেন। রোহিত ১৩ ও রাহুল ৪ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

খাওয়াজার, হ্যান্ডস্কম্বের লড়াই

এদিন টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ভারতীয় একাদশে একটিই বদল ঘটে। চোট সারিয়ে একাদশে ফেরেন শ্রেয়স আইয়ার। যার জন্য একাদশের বাইরে বসতে হয়েছে সূর্যকুমার যাদবকে। ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খায় অজি শিবির। মাত্র ১৫ রান করে ওয়ার্নার ফিরে যান মহম্মদ শামির (Mohammed Shami) বলে। অবশ্য আরেক ওপেনার উসমান খাওয়াজা (Usman Khawaja) প্রথম ম্য়াচে ভাল পারফর্ম করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে এদিন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৮১ রান করে তিনি। নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান খাওয়াজা। তবে মিডল অর্ডারে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের মাথা স্টিভ স্মিথ খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। মার্নাস লাবুশেন ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। 

ভারতীয় বোলারদের দাপটে একসময় ১৬৮ রানেই ছয় উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে প্যাট কামিন্সকে সঙ্গ নিয়ে পিটার হ্যান্ডস্কম্ব লড়াই চালান। সপ্তম উইকেটে ৫৯ রান যোগ করেন দুইজনে। তবে রবীন্দ্র জাডেজা একই ওভারের পরপর দুই উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ফের ব্যাকফুটে ঠেলে দেন। কামিন্স ৩৩ রানে আউট। তবে হ্যান্ডস্কম্ব লড়াই চালিয়ে যান। অজিদের ২৫০ রানের গণ্ডিও পার করান তিনি। ভাগ্যের সহায়তাও পান হ্যান্ডস্কম্ব। নো বলে আউট হ্যান্ডস্কম্বকে আউট করেন জাডেজা।

রোহিতের জীবনদান

তবে এই সুযোগটা অজিরা খুব বেশি কাজে লাগাতে পারেনি। মাত্র সাত রান পরেই ২৬৩ রানে অল আউট হয়ে যায় অজিরা।  ৭২ রান করে অপরাজিত থাকেন হ্যান্ডস্কম্ব। ভারতের হয় শামি চার এবং অশ্বিন ও জাডেজা তিনটি করে উইকেট নেন। অক্ষর পটেল ও মহম্মদ সিরাজ অবশ্য কোনও উইকেট পাননি। দিনের শেষলগ্নে ব্যাট করাটা ওপেনারদের জন্য বরাবরই কঠিন। তবে ভারতীয় ওপেনারর সফলভাবেই এই সময়টা অতিক্রান্ত করেন। রোহিতকে আম্পায়ার একবার আউট দিলেও, রিভিউয়ে সেই সিদ্ধান্ত বদল করা হয়।

আরও পড়ুন: শততম টেস্টে পূজারাকে 'গার্ড অফ অনার' দিয়ে স্বাগত জানালেন ভারতীয় সতীর্থরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget