এক্সপ্লোর

IND vs AUS 2nd Test: দলে ফিরতে পারেন হেড, দ্বিতীয় টেস্টে একাদশে বদলের ইঙ্গিত কামিন্সের

Australia Cricket Team: ভারতীয় উপমহাদেশে সাত টেস্টে মাত্র ২১.৩ গড়ে রান করলেও, হেড ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অজিদের শেষ দুই টেস্ট সিরিজে ১৫৬ ও ৫৩.২৫ গড়ে রান করেছেন।

নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে নাগপুরে প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে পর্যুদস্ত হতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্ট (IND vs AUS 2nd Test) জিতে তাই সিরিজে ফিরতে মরিয়া হবেন অজিরা। এই ম্যাচের আগে অজিদলে বেশ কিছু বদলের ইঙ্গিত দিয়ে রাখলেন অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)।

বদলের ইঙ্গিত

প্রথম টেস্টে সকলকে বেশ খানিকটা চমকে দিয়েই ট্রাভিস হেডকে একাদশ থেকে বাদ দিয়েছিল অস্ট্রেলিয়া দল। দলের টপ অর্ডারে একগুচ্ছ বাঁ-হাতি ব্যাটার থাকায় হেডের বদলে পিটার হ্যান্ডসকম্বকে একাদশে সুযোগ দেওয়া হয়। প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ ওয় এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। দ্বিতীয় টেস্টে কিন্তু হেডকে আবার একাদশে ফেরানোরই ইঙ্গিত দিলেন কামিন্স। অজি অধিনায়ক সাংবাদিক সম্মেলনে বলেন, 'ট্রাভিস সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করেছে এবং নিজের খেলার নিয়ে বেশ খাটছেও। হেড দলের সকলকে সব পরিস্থিতিতেই মাতিয়ে রাখে। প্রথম টেস্ট ম্যাচেও ওকে নিয়ে আলোচনা হয়েছিল এবং এই টেস্টের আগেও ওকে একাদশে সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।'

অপরদিকে, আঙুলের চোটের জন্য মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিনকেও নাগপুরে পাইনি অস্ট্রেলিয়া। তাঁরা কী দ্বিতীয় টেস্টে দলে ফিরবেন? 'আমি এই বিষয়ে তেমন কিছু বলতে পারব না। স্টার্কি এবং গ্রিন গতকাল ভালই অনুশীলন করেছে এবং আজ ওদের অবস্থা খতিয়ে দেখা হবে। ওদের বিষয়ে আমি নিশ্চিতভাবে এখনও কিছুই বলতে পারব না। দেখা যাক কী হয়।' বলেন কামিন্স।

স্টার্কের মন্তব্য

স্টার্কের নিজের কথাতেও তাঁর দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গোটা দলের আগে নয়াদিল্লি পৌঁছে গিয়ে একটি অনুশীলন সেশন করেন বটে, তবে তিনি এখনও খানিকটা দুর্বল রয়েছেন বলেই দাবি স্টার্কের। তারকা অজি বোলার বলেন, 'এখনও কিছু সমস্যা রয়েছে। ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকায় এখনও কিছুটা দুর্বলতা তো রয়েইছে। যতটা দ্রুত সেরে উঠব ভেবেছিলাম, ততটা দ্রুত বিষয়টা সারেনি। দেখা যাক কী হয়। দিনের শেষে মেডিক্যাল দল কী বলে, নির্বাচক, প্যাট, রনির (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) কী মনে হয়, তার উপরই সবটা নির্ভর করবে। মাঠে নামার জন্য আমার তরফে যা যা করা দরকার সবটা করব।'

আরও পড়ুন: দ্বিতীয় টেস্টের আগে বদলে গেল ভারতীয় দলের হোটেলের ঠিকানা, কিন্তু কেন?

সেরা শিরোনাম

Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
Smriti Mandhana Record: এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
Indian Cricket Team: চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
Prithvi Shaw: লাইমলাইট, সোশ্য়াল মিডিয়া থেকে দূরে নিভৃতে, ভারতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন পৃথ্বী
লাইমলাইট, সোশ্য়াল মিডিয়া থেকে দূরে নিভৃতে, ভারতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন পৃথ্বী

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget