এক্সপ্লোর

IND vs AUS: অজ়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে ফিরলেন রোহিত, কোহলি, নেই বুমরা, টি-২০ দলে সুযোগ পেলেন নীতীশ

India vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ে নেই ঋষভ পন্থ ও হার্দিক পাণ্ড্য। উভয়েরই চোট রয়েছে। দলে নেই রবীন্দ্র জাডেজাও।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রোহিত শর্মা ও বিরাট কোহলি জাতীয় দলে ফিরে এলেন
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলবেন রোহিত-কোহলি
  • যশপ্রীত বুমরা ওয়ান ডেতে খেলবেন না, সুযোগ পেলেন সিরাজ
  • ঋষভ পন্থের অনুপস্থিতিতে কিপার ধ্রুব জুরেল, দলে নীতীশ রেড্ডি

আমদাবাদ: প্রত্যাশামতোই দীর্ঘ সময় পরে আবার জাতীয় দলে ফিরলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohil)। দুই মহাতারকাকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) ওয়ান ডে সিরিজ়ে খেলতে দেখা যাবে। তবে যশপ্রীত বুমরা টি-টোয়েন্টি সিরিজ়ে থাকলেও, ওয়ান ডেতে খেলবেন না। টেস্টের পর ওয়ান ডেতে কিপার হিসাবে ঋষভ পন্থের অনুপস্থিতিতে সুযোগ পেলেন ধ্রুব জুরেল। ভারতের বিশ ওভারের দলে সুযোগ পেলেন নীতীশ কুমার রেড্ডি।  

সেই চ্যাম্পিয়ন্স ট্রফি রো-কো জুটিকে শেষবার খেলতে দেখা গিয়েছিল। দুই ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার তারপর থেকে তাঁরা আর কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। আইপিএলের পর কোনও পেশাদার ম্যাচও খেলতে দেখা যায়নি তাঁদের। বাংলাদেশের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ় পিছিয়ে যাওয়ায় তাঁদের জাতীয় দলে কামব্যাকও পিছিয়ে যায়। অস্ট্রেলিয়া সফরে তাঁদের দেখার সম্ভাবনা ছিল। হলও তাই। দুইজনেই জাতীয় দলে ফিরলেন। তবে অধিনায়কত্ব হারালেন রোহিত শর্মা। তাঁর বদলে শুভমন গিলকে দলের নতুন অধিনায়ক ও শ্রেয়স আইয়ারকে দলের সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। 

 

হার্দিক পাণ্ড্য ও ঋষভ পন্থ নিজেদের চোট সারিয়ে উঠতে না পারায় তাঁরা দলে নেই। অপরদিকে, এশিয়া কাপ ও তার প্রায় সঙ্গে সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে নেমে পড়া যশপ্রীত বুমরাকে ওয়ান ডে সিরিজ় থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর বদলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল থেকে বাদ পড়া মহম্মদ সিরাজ জাতীয় ওয়ান ডে দলে কামব্যাক করছেন। উল্লেখযোগ্য বিষয় হল অস্ট্রেলিয়া সিরিজ়ে রবীন্দ্র জাডেজাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও অজিত আগরকরের দাবি তাঁর জন্য ওয়ান ডে দলের দরজা এখনও বন্ধ হয়ে যায়নি। পাশাপাশি এই সিরিজ়েও ভারতীয় দলে নেই মহম্মদ শামি। 

নাগাড়ে একের পর এক সিরিজ়ে ব্রাত্য হওয়ায় শামির আন্তর্জাতিক কেরিয়ার নিয়েই কিন্তু প্রশ্নচিহ্ন উঠে গেল। ভারতের এশিয়া কাপ টি-২০ দল থেকে এই সিরিজ়ের দলে তেমন কোনও বদল নেই। কেবল হার্দিক পাণ্ড্যর অনুপস্থিতিতে তাঁর জায়গায় ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসাবে নীতীশ কুমার রেড্ডি দলে সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget